
ছেলেদের যুব এশিয়া কাপ জয়ের রেশ এখনো কাটেনি। এর মধ্যেই কুয়ালালামপুরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত খেলছেন বাংলাদেশের মেয়েরাও। শ্রীলঙ্কার পর আজ মালয়েশিয়াকে ১২০ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। টানা দুই দাপুটে জয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল পৌঁছে গেছে সুপার ফোরে।
কুয়ালালামপুরের বেইউমাস ওভালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। জান্নাতুল মাওয়া-সাদিয়া আক্তারদের দারুণ ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। ১৫০ রানের লক্ষ্য তাড়ায় নেমে নিশিতা আক্তারের ঘূর্ণিকে নাকাল হয়ে মালয়েশিয়া গুটিয়ে যায় ২৯ রানেই।
চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় নেমে মালয়েশিয়ার ইনিংসটা হয়ে গেল মোবাইল নম্বরের মতো। ১১ ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। তাদের ১১ ব্যাটারের ইনিংস—৫, ০, ৩, ৩, ০, ১, ১, ২, ১, ১, ০। আগের দিন লঙ্কানদের বিপক্ষে দুই উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন নিশিতা। আজ মাত্র ৩ রান দিয়ে শিকার করেছেন ৫ উইকেট।
তার আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ফাহমিদা ছোঁয়া ও মোসাম্মৎ ইভার উদ্বোধনী জুটিতে তুলে ৪৫ রান। ২১ বলে ২৬ রানে আউট হন ছোঁয়া, ১৬ বলে ১৯ রান করেন ইভা। তারপর দুই সুমাইয়া আক্তার ও আফিয়া আসিমা সুবিধা করতে পারেননি। তবে একপ্রান্ত আগলে দলকে এগিয়ে নেন মাওয়া, শেষ দিকে দ্রুত রান তোলেন সাদিয়া আক্তার। ৪৫ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন মাওয়া, ১৯ বলে ৩১ রান আসে সাদিয়ার ব্যাট থেকে। বাংলাদেশ পায় ১৪৯ রানের ভালো স্কোর।
মালয়েশিয়ার মারস্যা কিস্তিনা বিনতি আবদুল্লাহ নিয়েছেন ৩টি উইকেট। বাংলাদেশের সঙ্গে গ্রুপ ‘বি’ থেকে সুপার ফোরে জায়গা পেয়েছে শ্রীলঙ্কা। সুপার ফোরে নিজ গ্রুপ থেকে ওঠা দল এবং ‘এ’ গ্রুপ থেকে ওঠা অন্য দুই দলের বিপক্ষেও খেলতে হবে। সেই গ্রুপ থেকে উঠেছে ভারত ও নেপাল।

জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে ম্যাচের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। তবে সেই অপেক্ষার পুরস্কারটাও এসেছে দারুণভাবে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রুনা আক্তারের গোলে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল।
৪১ মিনিট আগে
লিওনেল মেসি এখন অনেকটাই ঝাড়া হাত পা। গতকাল বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। বর্তমানে কেবল তিনি খেলেন মেজর লিগ সকারে (এমএলএস)। এবার তাঁকে লাতিন আমেরিকার এক টুর্নামেন্টে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে। মেসি কেবল এই প্রস্তাব শুনে হেসেই গেলেন।
১ ঘণ্টা আগে
দুই মাস ব্যবধানে দুই বার অস্ট্রেলিয়ার মাঠে সিরিজ খেলছে বাংলাদেশ। আগস্টে ছেলেদের পর এবার অজিদের ডেরায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ শুরুর আগমুহূর্তে স্বাগতিকদের হুংকার ছুড়লেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
২ ঘণ্টা আগে
রাওয়ালপিন্ডিতে আগামীকাল টি-টোয়েন্টি দিয়েই শুরু হচ্ছে শ্রীলঙ্কার পাকিস্তান সফর। সিরিজ শুরুর আগের দিন বদলে গেল শ্রীলঙ্কার অধিনায়ক। একজন নেতৃত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
৩ ঘণ্টা আগে