টেস্ট ক্রিকেটে ১১ বারের দেখায় এখনো পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ। যে একবার প্রবল সম্ভাবনা জেগেছিল, সেটি একক প্রচেষ্টায় তছনছ করে দেন ইনজামাম-উল-হক।
২০০৩ সালের ৬ সেপ্টেম্বর ইনজামামের ‘মুলতানের সুলতান’ হয়ে ওঠা ১৩৮ রানের হার না মানা ইনিংসে কাঁদতে হয়েছিল খালেদ মাহমুদ সুজন-হাবিবুল বাশার সুমনদের। নয়তো সে দিনই প্রথম টেস্ট জয়ের স্বাদ পেত বাংলাদেশ।
এরপর ১৭ বছরে আরও দুই দল আরও ছয়টি টেস্ট খেললেও পাঁচটিতেই অনায়াস জয় পেয়েছে পাকিস্তান, একটি হয়েছে ড্র।
অবশেষে গতকাল শুরু হওয়া চট্টগ্রাম টেস্টে সত্যিকারের লড়াই করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজে উপেক্ষিত লিটন দাস ও মুশফিকুর রহিমের ব্যাটে ভর করেই বিপর্যয় কাটিয়ে দিনটা নিজেদের করে নিয়েছে রাসেল ডমিঙ্গোর দল। তাঁদের ২০৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশ দিন করেছে ৪ উইকেটে ২৫৩ রানে। কাল দ্বিতীয় ও তৃতীয় সেশনে কোনো উইকেটই নিতে পারেনি পাকিস্তান।
দুর্দান্ত দিন পার করায় বাংলাদেশের ব্যাটারদের প্রশংসাই করেছেন ‘মুলতানের মহানায়ক’ ইনজামাম। পাশাপাশি পাকিস্তানের দুই স্পিনার সাজিদ খান ও নোমান আলীর সমালোচনা করতেও ছাড়েননি তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের খেলা নিয়ে আলোচনা করেছেন ৫১ বছর বয়সী ইনজামাম। বলেছেন, ‘শুরুতেই ৪ উইকেট হারানোর পর বাংলাদেশের দুই ব্যাটার যেভাবে লড়াই করেছে, অবশ্যই প্রশংসার প্রাপ্য। বিশেষ করে পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে তারা দারুণ খেলেছে। আমি মনে হয়, পাকিস্তান ইয়াসির শাহর অভাব বোধ করেছে। জানি না কেন তাকে বাদ দেওয়া হয়েছে।’
দলে থাকা দুই স্পিনারের সমালোচনা করে ইনজামাম আরও বলেন, ‘বর্তমান দলের স্পিনার নোমান ও সাজিদের অনভিজ্ঞ। অনভিজ্ঞতার কারণেই শুরুতে চার উইকেট পড়ার পর তারা ছন্দ ধরে রাখতে পারেনি। এই জায়গায় শাদাব খানকে নেওয়ার কথাও ভাবতে পারত টিম ম্যানেজমেন্ট।’

কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন হুলিয়ান আলভারেস। এতটাই ভক্ত-সমর্থকদের চক্ষুশূলে পরিণত হয়েছেন যে ম্যাচ শেষে একা একা ড্রেসিংরুমে যেতে হয় তাঁকে। জয়ের পর সতীর্থদের সঙ্গে উদযাপন করার সৌভাগ্যও নেই তাঁর। এমন এক পরিস্থিতিতে আলভারেসের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন এক ব্যবসায়ী।
১৫ মিনিট আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামার নয়। বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির যে প্রস্তাব জুলাই মাসে দিয়েছিলেন, তারপর থেকেই বেশ চাপে তিনি। অনেক ফেডারেশন তাঁর ওপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছে। তাঁর পদত্যাগেরও দাবি উঠেছে বেশ কিছু ফেডারেশন ও কয়েক জন কিংবদন্তি ফুটবলারের পক্ষ থেকেও।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও পাকিস্তানের আম্পায়ার আহসান রাজা খেলা চালিয়ে যাওয়া যায় কি না, তা পরীক্ষা করে দেখছিলেন। কিন্তু স্বল্প আলোয় খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দল মোটেই রাজি ছিল না। বিশেষ করে প্রবাথ জয়াসুরিয়াকে মাঠ ছাড়ার সময় ভীষণ ক্রুব্ধ দেখা গেছে।
২ ঘণ্টা আগে
লর্ডসে পরশু সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান। কিন্তু মাঠের চেয়ে বরং মাঠের বাইরের ঘটনায় টালমাটাল ইংল্যান্ডের ক্রিকেট। দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর আগে তাই বাধ্য হয়ে এক ক্রিকেটারকে বাদ দিল ইংল্যান্ড।
২ ঘণ্টা আগে