ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে খুব বেশি বিশ্রাম পাচ্ছে না বাংলাদেশ দল। দেশে ফিরে সপ্তাহখানেকের বিশ্রাম শেষে পরের গন্তব্য জিম্বাবুয়ে। স্বাগতিকদের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। জিম্বাবুয়ে সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর হবে ওয়ানডে সিরিজ। সব ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। ৩০ জুলাই প্রথম টি-টোয়েন্টি। ৩১ জুলাই ও ২ আগস্ট শেষ দুটি টি-টোয়েন্টি। ৫ আগস্ট প্রথম ওয়ানডে। ৭ ও ১০ আগস্ট শেষ দুই ওয়ানডে। টি-টোয়েন্টি ম্যাচের বাংলাদেশ সময় বিকেল ৫টা। ওয়ানডে শুরুর সময় বেলা ১টা ১৫ মিনিটে।
গত বছরের জুলাইয়ে সর্বশেষ জিম্বাবুয়ে সফরে গিয়েছিল বাংলাদেশ। গতবার ১ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলেছিল সফরকারীরা। তিন সংস্করণেই সিরিজ জিতে ফিরেছিল বাংলাদেশ। সফরে বাংলাদেশের একমাত্র হার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে। এবার জিম্বাবুয়ে সফর দিয়ে আগস্টের শেষ সপ্তাহে শ্রীলঙ্কায় হতে যাওয়া এশিয়া কাপের আগে ভালো প্রস্তুতির সুযোগ পাবে বাংলাদেশ।

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ যে উত্তপ্ত থাকবে, তা আগেই বোঝা গিয়েছিল। আটলান্টায় গত পরশু ম্যাচ শেষে লিসান্দ্রো মার্তিনেস-নিকোলাস ওতামেন্দিরা ‘ফকল্যান্ড আর্জেন্টিনার’ দ্বীপপুঞ্জ নিয়ে উদযাপন করেন। যা নিয়ে হয়েছে অনেক বিতর্ক। বিতর্কিত এই ঘটনার মাঝে জানা গেল চাঞ্চল্যকর এক ঘটনা।
১০ মিনিট আগে
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল যেন শেষ হয়েও হলো না শেষ। ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ঘটনা মাঠে টেনে এনে বিতর্ক উস্কে দিয়েছেন লিসান্দ্রো মার্তিনেস-নিকোলাস ওতামেন্দিরা। বিতর্কিত এই ঘটনা নিয়ে অবশেষে মুখ খুলল ফিফা। এমনকি এই ঘটনায় প্রায় ২৫ লাখ টাকা জরিমানাও হতে পারে আর্জেন্টিনার।
৩৯ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ ফাইনাল নিয়ে রোমাঞ্চিত পুরো বিশ্ব। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে ইউরো চ্যাম্পিয়ন স্পেনের লড়াইয়ে শেষ হাসি হাসবে কে—ফুটবলপ্রেমীরা যখন এই প্রশ্নের উত্তর খোঁজার অপেক্ষায়, তখন মিলেছে ভয়ংকর এক দুঃসংবাদ। কানাডার দাবানলের আগুনে নিউজার্সির পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছে।
১ ঘণ্টা আগে
বুলাওয়েতে পরশু সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে ৩২ রানে হেরেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় প্রথম ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে তাওহীদ হৃদয়ের নেতৃত্বাধীন বাংলাদেশের। আজ হৃদয়-নাহিদ রানারা নামবেন টিকে থাকার লড়াইয়ে। বুলাওয়েতে বাংলাদেশ সময় বেলা ৪টা ৩০ মিনিটে শুরু হচ্ছে তিন ম্যাচ সিরিজের দ্ব
২ ঘণ্টা আগে