প্রথমে টি-টোয়েন্টি, তারপর ওয়ানডে। এবার ভারতের টেস্ট অধিনায়কের সিংহাসনেও বসলেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের পর অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন বিরাট কোহলি। তিন সংস্করণেই এক অধিনায়ক রাখার পক্ষে বিসিসিআই শ্রীলঙ্কার বিপক্ষে এ মাসের শেষ দিকে দুই টেস্টের সিরিজের দলের দায়িত্ব রোহিতকেই দিয়েছে।
২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে শিখর ধাওয়ানের সঙ্গে ওপেনিং করে সাদা বলের ক্রিকেটে রোহিতের ক্যারিয়ার নতুন মোড় নিয়েছিল। এই সময়ে সাদা বলের ক্রিকেটে নিজেকে বিশ্বের সেরা এক ব্যাটারে রূপান্তর করেছেন ভারতের তিন সংস্করণের অধিনায়ক। তার পরও টেস্টে নিয়মিত হতে পারেননি কখনোই। ২০১৮ সালে ইংল্যান্ড সফরের দল থেকে বাদই পড়ে যান তিনি।
বাদ পড়ার হতাশা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে রোহিত লিখেছিলেন, ‘সূর্য আগামীকাল আবার উঠবে’। সেই রোহিতকে গতকাল ভারতের টেস্ট অধিনায়কের রাজত্ব দিয়েছে বিসিসিআই। মাস তিনেক আগের কোহলির ভারতের পুরো ভার এখন রোহিতের কাঁধে সপে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতের এক নম্বর ক্রিকেটারের স্বীকৃতিও পেতে দেরি হয়নি।
টেস্ট অধিনায়ক ঘোষণার দিন ভারতের নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন শর্মা এই ঘোষণা দেন। তিনি জানান, ‘রোহিত আমাদের দেশের এক নম্বর ক্রিকেটার’। রোহিতের উত্থান যেন রূপকথার কোনো গল্পকেও হার মানাচ্ছে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
২২ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১২ ঘণ্টা আগে