ভারত, ইংল্যান্ড দল দুটিকে এবারের বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের তালিকায় রেখেছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ। ২৯ অক্টোবর লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল। যা শুরু হতে এখনো বাকি এক সপ্তাহেরও বেশি সময়। অন্যতম হট ফেবারিট হওয়ায় ভারত-ইংল্যান্ড ম্যাচের টিকিটের চাহিদা থাকাই স্বাভাবিক। এদের ম্যাচের টিকিট নিয়ে কালোবাজারির অভিযোগ উঠেছে।
অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামের ইস্ট অ্যান্ড আপার ব্লকসের টিকিট সাধারণত বিক্রি হয় ৪৯৯ রুপি। বাংলাদেশি মুদ্রায় তা ৬৬০ টাকা। কালোবাজারিতে এই টিকিট বিক্রি হচ্ছে সাড়ে সাত হাজার রুপিতে (বাংলাদেশি ৯ হাজার ৯১৬ টাকা)। অন্যদিকে নর্থ করপোরেট বক্সের টিকিটের সাধারণ দাম ৪ হাজার রুপি (৫ হাজার ২৮৯ টাকা)। এই টিকিট বিক্রি হচ্ছে ৫০ হাজার রুপিতে (৬৬ হাজার টাকা)।
টিকিটের বেশি দামের কথা শুনে ভক্ত-সমর্থকদের অনেকেই হতাশ। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভক্ত ভারতের সংবাদমাধ্যমে বলেন, ‘বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলে পাবলিক স্ট্যান্ডের একটা টিকিট পেয়েছি, যার দাম ২১ হাজার রুপি (বাংলাদেশি ২৭ হাজার ৭৭০ টাকা)। তাই আমি দুটি টিকিট পেয়েছি। একটা আমার ও আরেকটা আমার স্ত্রীর জন্য। বিশ্বকাপে ভারতের ম্যাচ দেখা আমার স্বপ্ন।’ অনেকে বিশ্বকাপের সূচি ঘোষণার পর থেকেই ভারত-ইংল্যান্ড ম্যাচের টিকিট কেনার চেষ্টা করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন বলেন, ‘বিশ্বকাপের সূচি ঘোষণার পর থেকেই ভারত-ইংল্যান্ড ম্যাচের টিকিট পেতে চেষ্টা করে যাচ্ছি। আর অফিশিয়াল টিকিট বুকিং ওয়েবসাইটে বলছে, শিগগিরই আসছে।’
তবে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইউপিসিএ) কালোবাজারিতে টিকিট বিক্রির দায় চাপিয়ে দিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ওপর। ইউপিসিএ সচিব অরবিন্দ শ্রীবাস্তব গতকাল বলেন, ‘টিকিট বিক্রির কর্তৃপক্ষ তো আমরা না। এর সম্পূর্ণ দায়ভার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার। আমরা শুধু তাদের পাশে থাকতে পারি।’ এদিকে উত্তর প্রদেশ পুলিশের আইনশৃঙ্খলা-বিষয়ক উপদেষ্টা প্রশান্ত কুমার বলেন, ‘লক্ষ্ণৌর একানা স্টেডিয়ামে কালোবাজারিদের সঙ্গে জড়িত সামাজিক যোগাযোগমাধ্যমের সন্দেহভাজন আইডি, অ্যাকাউন্টগুলোর ওপর রাজ্য পুলিশের বিশেষ এজেন্সি ও লক্ষ্ণৌ পুলিশ নজর রাখছে।’
ধর্মশালায় আগামীকাল মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। দুটো দলই টুর্নামেন্টে চারটি করে ম্যাচ খেলেছে। এখন পর্যন্ত টুর্নামেন্টে দুই দলের কোনো দলই এক ম্যাচ হারেনি। +১.৯২৩ নেট রানরেট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে কিউইরা। দুইয়ে থাকা নিউজিল্যান্ডের নেট রানরেট +১.৬৫৯। আর ওয়াংখেড়েতে এখন ইংল্যান্ড খেলছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। -০.০৮৪ নেট রানরেট নিয়ে পয়েন্ট তালিকার ৫ নম্বরে আছে বিশ্বচ্যাম্পিয়নরা।

ঘুরে দাঁড়ানোর মন্ত্রটা যেন ব্রাজিলের ভালোই জানা। নিউইয়র্কে গত রোববার মরক্কোর বিপক্ষে ড্র করে সমালোচনার মুখে পড়েছিল সেলেসাওরা। এক সপ্তাহ না যেতেই আজ ফিলাডেলফিয়ায় হাইতিকে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। জয়ের পর ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির আত্মবিশ্বাসও বেড়ে গেছে।
১৭ মিনিট আগে
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আজকের সকালটা শুরু হয়েছে ব্রাজিলের জয়ে। হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। ঠিক তার কয়েক ঘণ্টা পর তুরস্ককে ১-০ গোলে হারিয়েছে প্যারাগুয়ে। রাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে জার্মানি। টরন্টোতে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে জার্মানি-আইভরি কোস্ট ম্যাচ। এই জার্মানি কদিন আগ
১ ঘণ্টা আগে
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম কিংবদন্তি, জাতীয় হকি দলের প্রথম অধিনায়ক আব্দুস সাদেক আর নেই। আজ সকাল ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দেশ বরেণ্য এই ক্রীড়া ব্যক্তিত্বের চিরবিদায়ে দেশের ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছ
২ ঘণ্টা আগে
ফিলাডেলফিয়ার রাতটা মাথিয়াস কুনিয়ার জন্য মনে রাখার মতোই। বিশ্বকাপ ক্যারিয়ারে গোলের খাতা খুলেছেন। তাও একটা নয়, হাইতির বিপক্ষে করেছেন জোড়া গোল। ছেলেকে গোল করতে দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি মা লুজিয়ানা কুনিয়া।
২ ঘণ্টা আগে