
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আবারও ঝড় দেখা গেল হাবিবুর রহমান সোহানের ব্যাটে। কয়েক দিন আগেই মাত্র ১৫ বলে ফিফটি করে আলোচনায় এসেছিলেন এই মারকুটে ওপেনার। এবার সেই আলোচনাকে আরও বড় উচ্চতায় নিয়ে গেলেন। বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন তিনি।
ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে দশম রাউন্ডে সিটি ক্লাবের বিপক্ষে লিজেন্ডস অব রুপগঞ্জের হয়ে খেলতে নেমে শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হন সোহান। বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ৪৫ বলেই তিন অঙ্কের মাইলফলক স্পর্শ করেন তিনি, যা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি।
আগের রেকর্ডটিও ছিল সোহানের দখলে। ২০২৩ সালে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন। চলতি ডিপিএলে সমান বলে সেঞ্চুরি করে সেই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। এবার ৪৫ বলের ঝড়ো সেঞ্চুরিতে ফের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা নিজের করে নিলেন সোহান। সিটি ক্লাবের বোলারদের বেধড়ক পেটাতে থাকা এই ব্যাটারের ইনিংস থামে ১৮তম ওভারে। আব্দুল্লাহ আল মামুনের বলে এনামুল হক আশিকের হাতে ধরা পড়ার আগে ৫৮ বলে ১৩০ রান করেন তিনি। ইনিংসজুড়ে ছিল ৮টি চার এবং ১৩টি বিশাল ছক্কা।
এক ইনিংসে ১৩ ছক্কার এই কীর্তিও বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে অন্যতম সেরা। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার তালিকায় এটা দুই নম্বরে। শীর্ষে আছেন সৌম্য সরকার। ২০১৯ সালের প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে ২০৮ রানের অপরাজিত ইনিংস খেলার পথে ১৬ ছক্কা হাঁকিয়েছিলেন বাঁহাতি ব্যাটার।

চরম বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া পাকিস্তান ক্রিকেটের পাশে দাঁড়াতে চান না দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। বারবার পাকিস্তান ক্রিকেটকে সাহায্য করার আহ্বান জানালেও কোনো সাড়া দিচ্ছেন না তিনি।
১৫ মিনিট আগে
প্রথমে হাসান মাহমুদ, পরে সৈয়দ খালেদ আহমেদ—তিন মাসের মধ্যে কেন্টে নাম লেখালেন দুই বাংলাদেশি ক্রিকেটার। দুজনই কাঁপাচ্ছেন ইংল্যান্ডে। তাঁদের বোলিংয়েই প্রতিপক্ষ ডার্বিশায়ার চোখে সর্ষেফুল দেখছে। বিদেশের মাঠে জাতীয় দলের সতীর্থর সঙ্গে এক ক্লাবে খেলতে পেরে ভাগ্যবান মনে করছেন হাসান।
২ ঘণ্টা আগে
বার্সেলোনা ছেড়েছেন ২০২১ সালে। প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ইন্টার মায়ামিতে পাড়ি জমান ২০২৩ সালে। তবে শৈশবের ক্লাব বার্সেলোনা লিওনেল মেসির স্মৃতি থেকে কি মুছে যাওয়া এতটাই সহজ! স্পেনের মায়ার টানে একের পর এক বাড়ি কিনছেন আর্জেন্টাইন বিশ্বজয়ী তারকা।
২ ঘণ্টা আগে
পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) অভিযোগের যেন শেষ নেই। গত তিন দিনে দুই পাকিস্তানি নারী ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি। জরিমানার পাশাপাশি তাঁদের নামের পাশে ডিমেরিট পয়েন্টও দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে