আন্তর্জাতিক ক্রিকেটে তানজিদ হাসান তামিমের পথচলা খুব বেশি দিনের নয়। মাত্র ৯ মাসের ক্যারিয়ারে বাংলাদেশের জার্সিতে খেলেছেন ১৫ ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টি। তবু বিশ্বমঞ্চে তানজিদ তামিম যখন প্রতিনিধিত্ব করছেন, তখন তাঁর মা-বাবার খুশি না হয়ে উপায় আছে?
টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দারুণ এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রকাশ করছে দলে থাকা ক্রিকেটারদের ধারাবাহিক সাক্ষাৎকার। এর নাম রাখা হয়েছে, ‘সবুজ ও লালের গল্প’। তারই ধারাবাহিকতায় বিসিবি আজ প্রকাশ করেছে তানজিদ তামিমের সাক্ষাৎকার। সেখানে নিজের জীবনের নানা গল্প বলেছেন তিনি। তাঁর তামিম নামকরণ কারা করেছেন, সেটাও জানিয়েছেন। তানজিদ তামিম বলেন, ‘মা-বাবা দুজনেই আমার জন্য অনেক গর্ব অনুভব করেন। আমার দাদা আর দাদি মিলে এই নামটা (তামিম) দিয়েছেন। তখন তারা এই জিনিসটা ভেবে দেননি।’
লেখাপড়ার চাপে খেলার জন্য সময় বের করা অনেক কঠিন ছিল তানজিদ তামিমের। যতটুকু সময় পেতেন, খেলা চালিয়ে যেতেন। এ সময় তাঁর মা অনেক অবদান রেখেছেন বলে উল্লেখ করেছেন তিনি (তানজিদ তামিম)। বাংলাদেশের তরুণ বাঁহাতি ব্যাটার বলেন, ‘স্কুলের পর বাসায় শিক্ষক আসতেন। রাতেও আসতেন শিক্ষক। সময় পাওয়া বেশ কঠিন ছিল। মা বলতেন, স্কুল থেকে আসার পর যদি শিক্ষকদের পড়াটা শেষ করতে পারি, তাহলে খেলতে দেবেন আমাকে। মা আমাকে আরও বলতেন, যদি লেখাপড়া হয়, তাহলে আমাকে একাডেমিতে ভর্তি করাবেন। ব্যাট-বল কিনে দেবেন। লেখাপড়ায় মোটামুটি ভালোই ছিলাম। ফল ভালো করতাম। এসব শর্ত পূরণ করলে মা আমাকে খেলতে দিতেন।’
চিকিৎসক নাকি প্রকৌশলী—বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক মা-বাবা সন্তানের ভবিষ্যৎ চিন্তা করেন এভাবে। তানজিদ তামিমের মা-বাবাও ব্যতিক্রম নন। পুরোনো দিনের স্মৃতিচারণ করে বাংলাদেশের তরুণ বাঁহাতি ব্যাটার বলেন, ‘সব বাবা-মা চান যে তাঁদের ছেলে পড়াশোনা করে অনেক বড় কিছু হবে। চিকিৎসক বা প্রকৌশলী হবে। আমার বাবা-মা ছোটবেলায় এমন স্বপ্ন দেখেছিলেন। গ্রাম থেকে শহরে নিয়ে এসেছিলেন পড়াশোনা করানোর জন্য। জিলা স্কুলে পড়াশোনা করি। খেলার প্রতি অনেক ঝোঁক ছিল। যখনই ছুটি পেতাম বা পড়াশোনার ফাঁকে যে সময়টুকু পেতাম, সেটুকু খেলাধুলার পেছনে সময় দিয়েছি।’

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেই এখন আম্পায়ারিং করতে দেখা যায় শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে। চ্যালেঞ্জ জানিয়ে তাঁর সিদ্ধান্তকে খুব কম সময়েই বদলাতে পারেন ক্রিকেটাররা। আজ রিশাদ হোসেনও হার মেনে গেলেন সৈকতের কাছে।
১০ ঘণ্টা আগে
বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে সম্প্রতি এক পোস্ট দেওয়ার পর ইমাম-উল-হক বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছেন। অনেকেই পাকিস্তানি তারকা ক্রিকেটারের বৈবাহিক জীবন নিয়ে নেতিবাচক মন্তব্য করতে থাকেন। এবার তিনি মুখ খুলেছেন। পাকিস্তানি বাঁহাতি ব্যাটারের দাবি, অনেকেই না জেনে বুঝে কথাবার্তা বলেছেন।
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। ভেন্যু স্থানান্তরের দাবি থেকে সরে না আসায় ইরান এই ফুটবল মহাযজ্ঞে অংশ নেবে কি নেবে না, তা সূতোয় ঝুলছে। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দানিয়ালি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপের অংশগ্রহণের সম্ভাবনা ক্রমশ কমছে।
১২ ঘণ্টা আগে
ফুটবলের মাঠ রণক্ষেত্রে পরিণত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। দক্ষিণ আমেরিকার ফুটবলে সংঘর্ষ এত তীব্র আকার ধারণ করে যে লাল কার্ড তো দেখানো হয়ই। এমনকি বাধ্য হয়ে ম্যাচ বাতিল করা হয়। ফ্রান্সের ঘরোয়া ফুটবলেও দেখা গেছে তেমন তুলকালাম ঘটনা।
১২ ঘণ্টা আগে