
বাংলাদেশের পেস বোলিং আক্রমণের অন্যতম কান্ডারি তাসকিন আহমেদ। প্রতিবছরই আইপিএল এলে তাসকিনের খেলা নিয়ে আলোচনা হয়। কিন্তু এবার মেগা নিলামে কোনো বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেয়নি আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি।
আইপিএলে প্রায় মাঝপথে বদলি ক্রিকেটার নেওয়ার উদাহরণ রয়েছে। এবার তাসকিনের সঙ্গে যোগাযোগ করেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। রাজধানীর এক হোটেলে আজ ভক্ত-সমর্থকদের সঙ্গে ইফতার শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘মেগা নিলামে কোনো বাংলাদেশি ক্রিকেটারকে নেয়নি আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে দীর্ঘ সময়ের টুর্নামেন্ট হওয়ায় বদলি হিসেবে অনেক সময় নতুন ক্রিকেটারকে দলে নেওয়া হয়। তেমনি লক্ষ্ণৌ সুপার জায়ান্টস আমার সঙ্গে যোগাযোগ করেছে। তারা জানতে চেয়েছে, যদি বদলি হিসেবে নিতে চায়, তাহলে আমি খেলতে পারব কি না এবং বিসিবি এনওসি (অনাপত্তিপত্র) দেবে কি না। আমি তাদের জানিয়েছি, আমাদের যদি সুযোগ আসে, বিসিবির পক্ষ থেকে এনওসি নিয়ে এবার কোনো সমস্যা হবে না।’
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ এবার এনওসি দেওয়ার বিষয়ে আগের মতো কঠোর অবস্থানে নেই বলে জানিয়েছেন তাসকিন। ২৯ বছর বয়সী বাংলাদেশের পেসার বলেন, ‘আমরা বোর্ডের সঙ্গে আলোচনা করেছি। তারা জানিয়েছে, যদি কোনো সুযোগ আসে, এনওসি পেতে কোনো সমস্যা হবে না।’
চেন্নাই সুপার কিংসের হয়ে গত বছর আইপিএলে খেলেছেন মোস্তাফিজুর রহমান। কিন্তু টুর্নামেন্টের মাঝপথে বাংলাদেশের এই বাঁহাতি পেসার দেশে ফেরেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে। তখন থেকেই শোনা যায়, আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো মৌসুম চলাকালীন ক্রিকেটারদের ছেড়ে দেওয়ার বিষয়ে কঠোর হবে। সেই কারণেই হয়তো ফ্র্যাঞ্চাইজিগুলো মেগা নিলামে বাংলাদেশি ক্রিকেটার নেয়নি।
বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএল খেলার বিষয়ে বিসিবির কঠোর অবস্থান নিয়ে আলোচনা দীর্ঘদিন ধরেই। তবে এবার বিসিবির নমনীয় মনোভাব নতুন সুযোগ তৈরি করতে পারে। এখন দেখার বিষয় আইপিএলের মাঝপথে কোনো দল তাসকিনকে দলে নেওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব দেয় কি না।
ক্যারিয়ারে নানা উত্থান-পতনের পর দারুণ ছন্দে আছেন তাসকিন। ২০২৫ বিপিএলে দুর্বার রাজশাহীর জার্সিতে নিয়েছেন ২৫ উইকেট। যা বিপিএলে এক আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড। ২০২৩ সালে জিম্বাবুয়েতে আয়োজিত জিম আফ্রো টি-টেনে বুলাওয়ে ব্রেভসের হয়ে খেলেছেন তাসকিন। এটা তাঁর ক্যারিয়ারে প্রথম কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ।

জাতীয় দলের কোচ আবারও করা হয়েছে পিটার গেরহার্ডকে। শুক্রবার ঢাকায় আসার কথা তাঁর। প্রাথমিক ক্যাম্প থেকে আগামী এক সপ্তাহের মধ্যেই এশিয়ান গেমসের চূড়ান্ত দল ঘোষণা করবে ফেডারেশন।
২৮ মিনিট আগে
আইসিসি ইভেন্ট তো বটেই। অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ক্রিকেটারদের আগেও খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০১৫ ওয়ানডে, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজও খেলেছেন নাজমুল হোসেন শান্ত, রাকিবুল হাসান, আফিফ হোসেন ধ্রুবরা। কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে ২০০৮ সালে ওয়ানডে সিরিজের পর এবার অস্ট্রেলিয়া সফর
৩ ঘণ্টা আগে
ব্রেন্ডন ম্যাককালামকে বরখাস্ত করার পর টেস্ট কোচের পদটা শূন্য হয়ে পড়েছিল। আলোচনায় ছিলেন স্টিফেন ফ্লেমিং। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা হয়েই গেল। লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের কোচ এখন ফ্লেমিং। টেস্ট দলের অধিনায়ক এখন জো রুট।
৪ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রায় ২২ মাস দূরে সাকিব আল হাসান। তবে দেশের বাইরে বিভিন্ন টুর্নামেন্টে খেলে যাচ্ছেন তিনি। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও তিনি ডাক পাচ্ছেন নিয়মিত। এবার বাংলাদেশের তারকা ক্রিকেটার লিজেন্ডসদের টুর্নামেন্টে পেলেন নেতৃত্ব।
৪ ঘণ্টা আগে