
তৃতীয়বারের মতো বাবা হলেন উসমান খাজা। স্ত্রী র্যাচেল খাজা এবং অস্ট্রেলিয়ার সাবেক তারকা ব্যাটারের ঘর আলো করে এসেছে নতুন কন্যাসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় চলতি বছরের শুরুতেই অবসর নেওয়া খাজা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
নবজাতক কন্যার নাম রাখা হয়েছে আমিরা মায়া খাজা। হাসপাতালের বেডে স্ত্রী ও সন্তানদের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন খাজা। ক্যাপশনে লিখেছেন, ‘তিন থেকে তিন। গত শুক্রবার জন্ম নিয়েছে আমিরা মায়া খাজা। আমরা ভীষণ কৃতজ্ঞ; আরেকটি সুন্দর কন্যাসন্তান। পূর্ণ একটি দল গড়তে এখনো ৮ জন বাকি! আলহামদুলিল্লাহ।’ এর আগে ২০২০ সালে খাজা-র্যাচেল দম্পত্তির ঘরে আসে প্রথম কন্যা আইশা। এরপর ২০২২ সালে দ্বিতীয় কন্যা আয়লার জন্ম হয়।
তৃতীয় কন্যা সন্তানের বাবা হওয়ার পর খাজাকে শুভকামনা জানিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। একটু মজা করে তারকা ওপেনার লিখেছেন, ‘অভিনন্দন বন্ধু, মনে হয় ওপেনারদের ব্যাপারটাই এমন!’ এ ছাড়া ম্যাট রেনশ, বিকি কামিন্স, এরিন হালান্ড এবং মেহরিন ফারুকিসহ আরও অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।
গত জানুয়ারিতে অবসর নেন খাজা। অবসরের সময় আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের জীবনের সংগ্রামের কথা তুলে ধরেন তিনি। পাকিস্তান থেকে অস্ট্রেলিয়ায় অভিবাসী পরিবারে বেড়ে ওঠা এবং ভিন্ন পরিচয়ের কারণে যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, তা আবেগঘন কণ্ঠে প্রকাশ করেন তিনি। খাজা বলেন, ‘আমি আশা করি, আমি অনেক শিশুকে অনুপ্রাণিত করতে পেরেছি—বিশেষ করে তাদের, যারা নিজেদের আলাদা মনে করে বা মনে করে তারা এখানে মানায় না। আমি বলতে চাই, তুমি যা চাও, তা-ই হতে পারো।’
সংবাদ সম্মেলনে স্ত্রী র্যাচেলের প্রশংসা করে খাজা বলেন, ‘এই যাত্রায় তোমাকে আমার চেয়ে বেশি ত্যাগ স্বীকার করতে হয়েছে। তুমি আমাদের পরিবারকে সামলে রেখেছো, যাতে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি। তুমি সত্যিই আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদগুলোর একটি।’

লিওনেল মেসির গল্পটা যেন শেষ হয়েও হলো না শেষ। সামাজিক মাধ্যমে একবার অবসরের ঘোষণা দেওয়ার পরও ৬ অক্টোবর দেখা যাচ্ছে তাঁকে। যদিও এই এক ম্যাচের বেশি তিনি খেলছেন না। বিশ্বজয়ী ফুটবলারের আর্জেন্টিনার হয়ে এক ম্যাচ পরই যে বিদায়ঘণ্টা বেজে যাচ্ছে, সেটা এখনো তাঁর সতীর্থদের বিশ্বাস হচ্ছে না।
৪৩ মিনিট আগে
বয়স হয়ে গেছে ৩৪ বছর। লিওনেল মেসির সঙ্গে দীর্ঘদিন খেলেছেন জাতীয় দলে। আর্জেন্টিনার রক্ষণভাগের অন্যতম ভরসা নিকোলাস তালিয়াফিকো যে গোধূলিলগ্নে এসে পৌঁছেছেন, তা তিনি বুঝতে পেরেছেন। দিয়েছেন অবসরের ইঙ্গিত।
১ ঘণ্টা আগে
১৫ বছর আগে রিয়াল মাদ্রিদের যুব দলে ট্রায়াল দিতে গিয়ে জিদানের সঙ্গে প্রথম দেখা হয়েছিল এমবাপ্পের। সেই জিদানই এখন তাঁর জাতীয় দলের কোচ
২ ঘণ্টা আগে
ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ কতটা উত্তাপ ছড়ায়, তা না বললেই নয়। যে ভেন্যুতেই খেলা হোক, ভক্ত-সমর্থকেরা তো বটেই, এমনকি ফুটবলাররাও হাতাহাতিতে জড়ান। ফাইনাল হলে তো কথাই নেই। তবে এবারের হাতাহাতির ঘটনা ফুটবল ম্যাচে নয়।
২ ঘণ্টা আগে