
দুই দলের জন্যই ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে জিতল না কেউ। নেলসনের সাক্সটন ওভালে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।
বৃষ্টির পূর্বাভাস ছিল আগে থেকেই। শেষ পর্যন্ত হয়েছেও তাই। প্রতিকূল আবহাওয়ার কারণে তাই শুরুর পর ম্যাচ পরিত্যক্ত করেছেন অফিসিয়ালরা। প্রথম ৩ টি-টোয়েন্টি শেষে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল নিউজিল্যান্ড। চতুর্থ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় একটা বিষয় এখন নিশ্চিত–সিরিজ হারছে না নিউজিল্যান্ড। চ্যালেঞ্জ থেকেই গেল ওয়েস্ট ইন্ডিজের। সিরিজ বাঁচাতে চাইলে শেষ ম্যাচে জিততেই হবে সফরকারী দলকে। ১৩ নভেম্বর শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল।
বৃষ্টির পূর্বাভাস থাকলেও এদিন যথাসময়েই টস হয়। ম্যাচও শুরু হয় নির্ধারিত সময়ে। পঞ্চম ওভারে প্রথমবার ম্যাচে বৃষ্টি হানা দেয়। এজন্য কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। বৃষ্টি থামার পর ফের মাঠে বল গড়ায়। কিন্তু বেশিক্ষণ খেলা হয়নি। ৯ বল পর ফের বৃষ্টি নামলে দ্বিতীয়বারের মতো খেলা বন্ধ হয়। এই দফায় আর বৃষ্টি থামেনি।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৬.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৮ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। পরিসংখ্যানই বলছে–কঠিন পরীক্ষা দিতে হয়েছে অতিথি ব্যাটারদের। কাইল জেমিসন, জ্যাকব ডাফি, জেমস নিশামদের বোলিংয়ের সামনে হাতখুলে খেলতে পারেননি আমির জাঙ্গু, আলিক আথানেজরা। নিশামের করা ষষ্ঠ ওভারে ড্যারেল মিচেলের হাতে ধরা পড়েন আথানেজ। ১৮ বলে ২১ রান করেন এই ওপেনার। ১২ রান করতেই ১৮ বল খেলেন আরেক ওপেনার জাঙ্গু।
এর আগে প্রথম ৩ টি-টোয়েন্টিতে দারুণ লড়াই করেছে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। তিনটি ম্যাচই ফয়সালা হয় শেষ ওভারে। তাই আরও একটি জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ছিল ভক্তরা। সেটা হতে দিল না প্রকৃতি।

ভারতের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। ট্রাম্প কর্তৃক বর্ধিত শুল্কের প্রভাব পড়েছে ভারত-যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্কেও। দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্কের উন্নয়নে এখন কাজে লাগানো হচ্ছে ক্রিকেটকে।
১ ঘণ্টা আগে
স্কোরবোর্ডে ১৮৪ রান বর্তমান টি-টোয়েন্টি ক্রিকেটে আহামরি কিছু না ঠিকই। তবে নেপালের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের জন্য এটা একটু কঠিনই। তার ওপর প্রতিপক্ষ যখন হয় ইংল্যান্ড, তখন চাপ থাকাটাই স্বাভাবিক। বিশ্বকাপের সময় সেই স্নায়ুচাপ আরও বেড়ে যায়। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ ইংল্যান্ডের সঙ্গে শেষ বল পর্যন্ত
৩ ঘণ্টা আগে
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি অপরাজেয়র। কিন্তু সালেহীন রিফাত সাদের ঝোড়ো ব্যাটিংয়ে আশা বাঁচিয়ে রেখেছিল দলটির। শেষ পর্যন্ত সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের ফাইনালে অগ্রণীকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে তাওহীদ খানের দল।
৩ ঘণ্টা আগে
মাঠের পারফরম্যান্স দেখে ভারত-পাকিস্তান ম্যাচকে এখন ‘হাইভোল্টেজ ম্যাচ’ বলার সুযোগ নেই। তবে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপ ছাড়া দুই দল মুখোমুখি হওয়ার সুযোগ হয় না দেখে এই ম্যাচের দিকে তাকিয়ে আইসিসি থেকে শুরু করে কোটি কোটি ক্রিকেটপ্রেমী। এই ম্যাচ মাঠে গড়ানো নিয়ে যখন ঘোর অনিশ্চয়তা, তখন শোনা যাচ্ছে
৩ ঘণ্টা আগে