
তিন দিনব্যাপী বিশেষ ব্যাটিং স্কিল উন্নয়ন কর্মশালা শেষ হতেই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হলো বিসিবির আয়োজনে লেভেল থ্রি কোচিং কর্মশালা। পাঁচ দিনব্যাপী এই কর্মশালায় অংশ নিয়েছেন দেশের ৩০ জন স্থানীয় কোচ। অংশগ্রহণকারীদের মধ্যে একমাত্র নারী কোচ হিসেবে আছেন সাবেক জাতীয় ক্রিকেটার এবং বর্তমানে মালদ্বীপ নারী জাতীয় দলের কোচ ফাতেমা তুজ জোহরা।
১৫ থেকে ১৯ সেপ্টেম্বর চলা এই কর্মশালার উদ্দেশ্য স্থানীয় কোচদের আরও দক্ষ করে তোলা। এ জন্য বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলামের তত্ত্বাবধানে আন্তর্জাতিক ও স্থানীয় বিশেষজ্ঞদের সমন্বয়ে সাজানো হয়েছে প্রশিক্ষক প্যানেল। আন্তর্জাতিক কোচিং বিশেষজ্ঞ রস টার্নার, অ্যালান ক্যাম্পবেল, জেফ লসন, নাতাশা ক্যাম্পবেল এবং বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমেদ। তাত্ত্বিক পাঠের পাশাপাশি মাঠভিত্তিক ব্যবহারিক অনুশীলনের ওপরও জোর দেওয়া হচ্ছে এই কর্মশালা।
আজ কর্মশালার শুরুর দিনে আন্তর্জাতিক প্রশিক্ষক রস টার্নার বলেন, ‘বাংলাদেশকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিযোগিতামূলক রাখতে হলে তিনটি দিক অত্যন্ত জরুরি—অবকাঠামো, দক্ষ কোচ ও সুশাসন।’ তিনি যোগ করেন, ‘শুধু ঢাকার মাঠ নয়, চট্টগ্রাম ও সিলেটের সুবিধাও সমান গুরুত্বপূর্ণ। পাশাপাশি অনুপ্রেরণাদায়ী কোচ দরকার, যারা সব সময় নিজেদের উন্নত করবে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিযোগিতা প্রতিনিয়ত কঠিন হচ্ছে।’
কোচদের উদ্দেশে টার্নারের পরামর্শ, ‘শেখার কোনো শেষ নেই। যত বেশি করবেন, ততই আরও শেখার প্রয়োজন হবে।’
এদিকে বিসিবির কোচিং ডেভেলপমেন্ট বিভাগের এ কর্মশালায় আমন্ত্রণ না পেয়ে হতাশা প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অন্তর্বর্তীকালীন কোচ খালেদ মাহমুদ সুজন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি বাংলাদেশের প্রথম লেভেল থ্রি কোচ। ২০০৬ সালে কোর্স করেছি। জাতীয় দলে কাজ না করলেও পাইপলাইনের ক্রিকেটারদের নিয়ে তো কাজ করি। শিখলে বা জানলে কারও ক্ষতি হতো না। হয়তো আমার জানা আছে, তবু আমন্ত্রণ জানানো যেত।’

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
৩ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
৭ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
৯ ঘণ্টা আগে