
যুক্তরাষ্ট্রের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলেই বিশ্বকাপ খেলতে নামবে বাংলাদেশ। এই সিরিজটা তাই বাংলাদেশের জন্য বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি পর্ব।তবে এক ম্যাচ আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর হতাশা ঝরেছে নাজমুল হোসেন শান্তর কণ্ঠে।
২ জুন শুরু হচ্ছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এবারের বিশ্বকাপের সহ-আয়োজক হচ্ছে যুক্তরাষ্ট্র। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে। তবে হিউস্টনে গত রাতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৬ রানে হারিয়ে ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের প্রস্তুতি প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন, ‘সত্যি বলতে আমরা ভালো খেলিনি। তবে আমার কাছে মনে হয় আরও এক সুযোগ আছে। সেখানে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। পরের ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলতে পারব বলে মনে করছি।’
হিউস্টনে ২১ মে যুক্তরাষ্ট্রের কাছে প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দেখাতে বাংলাদেশকে হারিয়ে অঘটনের জন্ম দেয় যুক্তরাষ্ট্র। সেই চমক পরিপূর্ণতা পায় গত রাতে একই ভেন্যুতে। অথচ ১৪৫ রানের লক্ষ্যে নামা বাংলাদেশের স্কোর একপর্যায়ে ছিল ১৭ ওভারে ৬ উইকেটে ১২৪ রান। শেষ ১৪ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ গুটিয়ে যায় ১৩৮ রানে। সিরিজ খোয়ানোর পর শান্তদের সামনে এখন ধবলধোলাই এড়ানোর চ্যালেঞ্জ। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এটা খুবই হতাশাজনক। আমরা মিডল ওভারে উইকেট হারিয়েছি। এ কারণেই আমার মতে ম্যাচটা আমরা হেরে গেছি। আমাদের মানসিকতা অবশ্যই বদলানো দরকার। গত দুই ম্যাচে ভালো খেলিনি।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৬ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৮ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৯ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৯ ঘণ্টা আগে