
পারফরম্যান্সে অবদানের স্বীকৃতি হিসেবে অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরস্কার ‘অ্যালান বোর্ডার’ মেডেল জিতেছেন ট্রাভিস হেড। মেয়েদের বিভাগে বর্ষসেরা ‘বেলিন্ডা ক্লার্ক’ পুরস্কার জিতেছেন অ্যানাবেল সাদারল্যান্ড। দুজনই প্রথমবারের মতো এ পুরস্কার জিতেছেন।
বোর্ডার মেডেলের জন্য হেড সর্বোচ্চ ২০৮ ভোট পেয়েছেন হেড। পেছনে ফেলেছেন জশ হ্যাজেলউড ও টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সকে। হ্যাজেলউড পেয়েছেন ১৫৮ ভোট। প্যাট কামিন্স পেয়েছেন ১৪৭ ভোট। ‘বেলিন্ডা ক্লার্ক’ পুরস্কার জিততে সাদারল্যান্ড পেছনে ফেলেছেন গতবারের বিজয়ী গার্ডনারকে। সাদারল্যান্ডের ভোট ১৬৮টি, গার্ডনারের ১৪৩ ভোট।
২০২৪ সালে ব্যাট হাতে সব সংস্করণ মিলে ১৪২৭ রান করেছেন হেড। বর্ষসেরা ক্রিকেটারের পাশাপাশি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন তিনি। টেস্টে বর্ষসেরা হ্যাজেলউড আর টি-টোয়েন্টিতে অ্যাডাম জাম্পা। ‘ব্র্যাডম্যান’ বর্ষসেরা তরুণ স্যাম কনস্টাস।
মেলবোর্নে সোমবারের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ছেলেদের কেউই উপস্থিত হতে পারেননি। কারণ তারা সবাই শ্রীলঙ্কা সফরে রয়েছে। গলে টিম হোটেলে হেডকে পদক হাতে তুলে দেন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। সাদারল্যান্ড গত বছরে ১২ ওয়ানডেতে ৫২.৭১ গড় ও ১০০.২৭ স্ট্রাইক রেটে করেন ৩৬৯ রান। ওভারপ্রতি ৪.১৯ করে রান দিয়ে উইকেট নেন ১৩টি। এ ছাড়া টি-টোয়েন্টিতে ১৭ ম্যাচে নেন ১৯ উইকেট। পার্থে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে করেন ২৫৬ বলে ২১০ রান, যা মেয়েদের টেস্টে ছয় নম্বরে নেমে সর্বোচ্চ ইনিংস। বল হাতে ওই টেস্টে নেন ৫ উইকেট।

পাকিস্তানকে ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আইসিসি। বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসে শেষ পর্যন্ত প্রতিবেশী দেশটির বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। আলোচিত ইস্যুতে আইসিসির দিকে তাকিয়ে আছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বি
৩০ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বর্জনের ঘোষণায় বিপাকে আইসিসি। পাকিস্তানকে এই সিদ্ধান্ত থেকে সরিয়ে আনতে চেষ্টার কমতি রাখছে না আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) পর এবার পাকিস্তানকে ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত বদলাতে বলছে সংযুক্ত আরব আমিরাত।
২ ঘণ্টা আগে
একের পর এক গোল করেন বলে ‘গোল মেশিন’ তকমা পেয়ে গেছেন আর্লিং হালান্ড। ২০২২ সালে ম্যানচেস্টার সিটিতে গোলের বন্যা বইয়ে দিয়েছেন তিনি। তবে গতকাল অ্যানফিল্ডে তাঁর একটি গোল হতে হতেও হলো না। লিভারপুলের বিপক্ষে ম্যাচ শেষে ক্ষোভ ঝেড়েছেন ম্যান সিটির এই ফরোয়ার্ড।
২ ঘণ্টা আগে
ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে স্কটল্যান্ডকে হারিয়েই বিশ্বকাপের মূলপর্বের টিকিট কেটেছিল ইতালি। গত বছরের জুলাইয়ে দ্য হেগে স্কটিশদের হারিয়েছিল ইতালিরা। তবে অভিজ্ঞতার দাম কতটা, সেটা বোঝা যায় বড় মঞ্চেই। কলকাতার ইডেন গার্ডেনসে আজ নবাগত ইতালিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে স্কটল্যান্ড।
৩ ঘণ্টা আগে