পেশা তো নেশার মতোই, বারবারই কাছে টানে। টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার এক মাস হলো জেমস অ্যান্ডারসনের। এর মধ্যেই সাবেক ইংলিশ পেসারের মনটা ‘আনচান’ করছে ২২ গজে ফেরার! এবারের ফেরা অবশ্য লাল বলে নয়, ফেরার ইঙ্গিত দিয়েছেন সাদা বলের ক্রিকেটে।
ইংল্যান্ডের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৫ সালের মার্চে, টি-টোয়েন্টি খেলেছেন ২০০৯ সালের নভেম্বর। ৪২ বছর বয়সী অ্যান্ডারসন ভালো করেই জানেন, জাতীয় দলের হয়ে সীমিত ওভারের সংস্করণে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই। ফিরতে চান সংক্ষিপ্ত সংস্করণে ফ্র্যাঞ্চাইজি লিগে।
চলতি ‘দ্য হান্ড্রেডের’ খেলা দেখে আবারও মাঠে ফিরতে প্রভাবিত হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে পেসারদের মধ্যে সর্বোচ্চ (৯৯১) উইকেটশিকারি অ্যান্ডারসন। জাতীয় দলের বাইরে ২০ ওভারের ক্রিকেটে সর্বশেষ ২০১৪ সালে টি-টোয়েন্টি ব্ল্যাস্টের ফাইনালে ল্যাঙ্কাশায়ারের হয়ে ওয়ারউইকশায়ারের বিপক্ষে খেলেছিলেন তিনি।
সুইং অব সুলতান বলা হয় ওয়াসিম আকরামকে। টেস্ট ক্রিকেটে এই খেতাব অ্যান্ডারসনও পান। প্রত্যাবর্তনের ব্যাপারে সুইংয়ের ভরসায় অ্যান্ডারসন বললেন, ‘বছরের শেষ ভাগেই সবকিছু পরিষ্কার হতে পারে। এই শীতে টেস্ট দলের দুটি সফর আছে, আমি জানি না ওই দুই সফরে এই (পরামর্শক) ভূমিকা পালন করতে পারব কি না। আমি হানড্রেড দেখেছি, সেখানে দেখলাম প্রথম ২০ বলে বল অনেক সুইং করে। আমি মনে করি, আমি তো এটা করতে পারি, আমি এখনো এ রকম করতে পারি।’
ফ্র্যাঞ্চাইজি লিগে সেভাবে খেলা হয়নি অ্যান্ডারসনের, মনোযোগ ধরে রেখেছিলেন টেস্ট ক্রিকেটে। এর সুফলও পেয়েছেন বেশ, ৭০৪ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। ৪২ বছর বয়সে এবার বুড়ো হাড়ের ভেলকি দেখাতে চান টি-টোয়েন্টিতে, ‘ইংল্যান্ডের হয়ে আমি খেলব না। কিন্তু আমার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে এখনো সিদ্ধান্ত নিইনি। জানি না, এটা ঠিক কাজ হবে কি না। তবু দেখি, সাদা বলের ক্রিকেটে কিছু করতে পারি কি না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কখনো তো খেলিনি।’
টেস্ট থেকে অবসরের পরপরই অ্যান্ডারসনকে ইংল্যান্ডের পেস বোলিং পরামর্শক হিসেবে রেখেছে ইসিবি। জিমির মনটা অবশ্য এখনো খেলোয়াড়ের মধ্যেই আটকে আছে। নিজেকে বুড়ো মানতে একদমই নারাজ, ‘আমার শরীর এখনো নিজেকে ৪২ বছর বয়সী মনে করতে শুরু করেনি। আশা করছি পরের পাঁচ বছরেও বার্নলি সিসির হয়ে মাঠে দৌড়ঝাঁপ করব। শরীরটা একদম নিশ্চল হওয়া পর্যন্ত থামাথামি নেই। আর এ কারণেই আমি চালিয়ে যেতে চাই। আমি মনে করি, জোরে বল করার ক্ষমতা আমার আছে। এই সক্ষমতা যত দিন থাকবে, কেন ব্যবহার করব না।’

বিদেশে যাওয়ার আগে দেশের মাটিতেও হবে প্রস্তুতির একটি অংশ। ফাহাদ করিম জানান, চট্টগ্রামে ১০ দিনের একটি ক্যাম্প করার কথা রয়েছে বাংলাদেশ দলের। চট্টগ্রাম থেকে ফিরে ঢাকায় দুই দিন অনুশীলন শেষে দেশের বাইরের উদ্দেশ্যে উড়াল দেবেন ঋতুপর্ণা-মারিয়ারা । চীন কিংবা থাইল্যান্ড—যেখানেই ক্যাম্প হোক না কেন, সেখান থেকে আ
৮ ঘণ্টা আগে
গত ৯ এপ্রিল বাফুফে নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল। ধারণা করা হচ্ছে, প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী বাংলাদেশ দলের হয়ে খেলার প্রক্রিয়া শুরু করায় বিশ্বজুড়ে কোচদের মধ্যে এই পদের গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কার কাঁধে ওঠে জাতীয় দলের দায়িত্ব।
৯ ঘণ্টা আগে
তবে তামিম অনুষ্ঠানে বুলবুলের প্রতি কৃতজ্ঞতা জানান। যাঁরা ছিলেন না ক্যাপ্টেনস কার্ড অনুষ্ঠানে, তাঁদের উদ্দেশে বিসিবি সভাপতি বলেন, ‘কার্ডগুলো আপনাদের জন্য রেডি আছে। যখনই আপনারা আসবেন, যখনই আপনারা দেশে থাকবেন, প্লিজ কার্ডগুলো আমাদের কাছ থেকে গ্রহণ করবেন। এটা বিসিবিতে আপনাদের সবার জন্য সব সময় প্রস্তুত থ
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ সিরিজের দল ঘোষণার পর থেকেই আলোচনায় নিউজিল্যান্ড। দ্বিতীয় সারির দল নিয়ে এলেও প্রধান কোচ ফিল সিমন্স এবং ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কিউইদের হালকাভাবে নিচ্ছেন না। নিউজিল্যান্ডের অবশ্য নিজেদের দল নিয়ে নয়। সফরকারীরা বেশি ভাবছে বাংলাদেশের আবহাওয়া নিয়ে।
১২ ঘণ্টা আগে