
শিগগির স্ত্রী আনুশকা শর্মা ও দুই সন্তান ভামিকা এবং অকায়কে নিয়ে লন্ডনে চলেন যাবেন বিরাট কোহলি। এমনটাই জানিয়েছেন ভারতীয় ব্যাটারের শৈশবের কোচ রাজকুমার শর্মা। অবশ্য এর বেশি কিছু জানাননি তিনি।
তবে রাজকুমারের ইঙ্গিত, ভারত ছেড়ে যুক্তরাজ্যেই স্থায়ী হবেন কোহলি। সেখানেই অবসর-পরবর্তী জীবন কাটাবেন তাঁর প্রিয় শিষ্য। ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক জাগরণকে তিনি বলেছেন, ‘হ্যাঁ, স্ত্রী আনুশকা শর্মা ও সন্তানদের নিয়ে লন্ডনে চলে যাওয়ার পরিকল্পনা করছে বিরাট। সে শিগগির ভারত ছেড়ে সেখানে স্থানান্তর হতে পারে। যাহোক, এ মুহূর্তে কোহলি ক্রিকেটের বাইরে তার বেশির ভাগ সময় কাটায় পরিবারের সঙ্গে।’
কয়েক বছর ধরে বেশ কয়েকবার লন্ডনে গেছেন কোহলি। গত ১৫ ফেব্রুয়ারি সেখানেই জন্ম নেয় তাঁর ছেলে অকায়। লন্ডনে কোহলি-আনুশকার সম্পত্তিও রয়েছে। ভারত ছাড়লে পুরোপুরিভাবে সেখানেই থাকার সম্ভাবনা আছে তাঁদের। আজ এমনটাই জানিয়েছে ভারতের আরেক সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
আন্তর্জাতিক ম্যাচ না থাকলে পরিবার নিয়ে বছরের প্রায় অধিকাংশ সময় লন্ডনে কাটান কোহলি। বর্তমানে তিনি বোর্ডার-গাভাস্কার সিরিজ খেলতে আছেন অস্ট্রেলিয়ায়।

চট্টগ্রাম থেকে আবুধাবি—গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব ৩৮০০ কিলোমিটার। দীর্ঘ দূরত্বের মতো বাংলাদেশের অপেক্ষাটাও ছিল অনেক বড়। ১৩ বছর পর টেস্টে হাসান মাহমুদের হাত ধরেই বাংলাদেশ পেল আরেক হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড বই ওলট পালট করে দেওয়া হাসান পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প
৫ ঘণ্টা আগে
প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়িতে ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ তা নিশ্চিত করেছেন।
৬ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় তো দূরে থাক। বাংলাদেশ নারী ক্রিকেট দল ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
৭ ঘণ্টা আগে
অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হয়েছে তিন বছর আগে। এবার তিনি আরেক দায়িত্ব পেলেন। দক্ষিণ আফ্রিকার এক ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে