Ajker Patrika

অন্তত ৩ কোটি টাকা পাবেন জ্যোতিরা

ক্রীড়া ডেস্ক    
অন্তত ৩ কোটি টাকা পাবেন জ্যোতিরা
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। ছবি: আইসিসি

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বাড়িয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। ১৬ জুন ইংল্যান্ডে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতার প্রাইজমানি ১০ শতাংশ বাড়িয়ে ৮৭ লক্ষ্য ৬৪ হাজার ৬১৫ মার্কিন ডলার করা হয়েছে, যা টাকার অঙ্কে প্রায় ১০৭ কোটি ৮০ লক্ষ।

মোট প্রাইজমানি বাড়লেও চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য প্রাইজমানি থাকছে আগের মতোই। গতকাল চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে দেওয়া হয়েছিল যথাক্রমে ২৩ লক্ষ ৪০ হাজার ডলার (২৮ কোটি ৭৮ লক্ষ টাকা) এবং ১১ লক্ষ ৭০ হাজার ডলার ( টাকায় ১৪ কোটি ৩৯ লক্ষ)। এবারও একই পরিমাণ অর্থ দেওয়া হয়ে ফাইনাল খেলা দুই দলকে।

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আগে ১০ দলের হলেও এবারই প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে ১২টি দল। মাঠের লড়াই শুরুর দুই মাস আগে সোমবার প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। মেয়েদের গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দেওয়া হয়েছিল ৭৯ লাখ ৮৫ হাজার ৭৭ ডলার।

চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের মতো এবারও সেমিফাইনালে বিদায় নেওয়া দুই দল পাবে আগের মতো অর্থ—৬ লাখ ৭৫ হাজার ডলার করে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১২টি দলের প্রত্যেকেই আগের আসরের মতো এবারও অন্ততপক্ষে ২ লক্ষ ৪৭ হাজার ৫০০ ডলার (টাকায় ৩ কোটি ৪ লক্ষ) করে দেওয়া হবে। গ্রুপ পর্বে প্রতিটি জয়ের দল দলগুলো পাবে ৩১ হাজার ১৫৪ ডলার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত