
নব্বইয়ের দশকে ভাতিজা তামিম ইকবালকে হাতে ধরে চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে নিয়ে এসেছিলেন ছোট চাচা আকবর খান। এভাবেই বাঁহাতি ব্যাটারের ক্রিকেটের হাতেকড়িটা হয়েছিল চাচার হাত ধরেই। এরপরের গল্পটা তো সবারই জানা। একের পর এক চূড়া ছুঁয়ে তামিম হয়ে উঠেছেন দেশের ক্রিকেটের সফলতম ব্যাটার। ওয়ানডে অধিনায়কের ভিত গড়ে দেওয়া আকবর আজ বৃহস্পতিবার বিকেলে সেই মাঠেই আবার এলেন। তবে এবার ক্রিকেট শেখাতে নয়। নিজেই যে এলেন অ্যাম্বুলেন্সে চড়ে, স্ট্রেচারে শুয়ে।
তামিমের সেই প্রথম কোচ ও আকরাম খানের ছোট ভাই আকবর খান মারা গেছেন বুধবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইজি রাজিউন)। অনেকদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন ৪৫ বছরের আকবর। সেই রোগ চট্টগ্রামের বিখ্যাত খান ভাইদের ছোটজনকে নিয়ে গেল মৃত্যুর দেশে।
কদিন পরেই আফগানিস্তান সিরিজ। করোনার এই সময়ে তাই হয়তো জনসমাগম এড়াতে নিজের প্রথম গুরুর শেষ যাত্রায় হাজির হননি তাঁর সেরা ছাত্র তামিম। তবে ছোট চাচার জন্য তামিমের মনটা যে পুড়ছে তা বোঝা যাবে ফেসবুকে দেওয়া তাঁর শোকবার্তাটা পড়লে। দীর্ঘ বার্তায় তামিম অকপটে স্বীকার করেছেন তাঁর ক্রিকেটের হওয়ার পেছনে আকবরের কতটা অবদান।
কোচ হিসেবে তামিমকে ছোট থেকে তৈরি করা আকবরকে নিয়ে তামিম লিখেছেন, ‘উনি (আকবর) নিজেও একসময় ক্রিকেটার ছিলেন। অনেকেই হয়তো জানেন না, আমার প্রথম ক্রিকেট কোচ ছিলেন তিনিই। ক্রিকেটের মৌলিক শিক্ষার অনেকটুকুই আমি পেয়েছিলাম তাঁর কাছ থেকে। ক্রিকেট বলে আমার প্রথম ম্যাচটিও খেলেছিলাম তাঁর তত্ত্বাবধানে। ক্রিকেটের পথে আজ যতদূর আসতে পেরেছি, উনি যত্ন করে ভিত গড়ে দিয়েছিলেন বলেই।’
তামিম আসতে না পারলেও আকবরকে বিদায় দিতে আউটার স্টেডিয়ামে হাজির হন বড় ভাই আকরাম খান, ভাতিজা নাফিস ইকবাল খান, ছেলে আহনাফ খানসহ খান পরিবারের সবাই। আসেন চট্টগ্রামের সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন প্রমুখ। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আকবরকে।
আকরাম খানের নাম বললেই অনেকের চোখের পর্দায় ভেসে ওঠে ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ের পর ট্রফি উচিয়ে আকরাম খানের সেই বিখ্যাত হাসিটা। মালয়েশিয়ার কুয়ালালামপুরে কেনিয়াকে হারিয়ে শিরোপা জয়ের সেই ক্ষণটি দেশের ক্রিকেটেরই সবচেয়ে বড় বিজ্ঞাপনই হয়ে আছে। সেই আকরামকে আজ কাঁদতে দেখল চট্টগ্রাম। জানাজার আগে পরিবারের পক্ষে কথা বলতে গিয়ে আকরাম বলেন, ‘ছোটকাল থেকেই সে আমাদের সান্নিধ্য বেড়ে উঠেছে। আজ তাঁর জানাযায় অভিভাবক হিসেবে আসতে হলো। আমি জানি ওর সঙ্গে সবার হৃদ্ধতাপূর্ণ সম্পর্ক ছিল। এরপরও যদি কোনো ভুল করে থাকে, তাহলে তাঁকে ক্ষমা করে দেবেন।’
এরপর আর কথা বাড়াতে পারেননি আকরাম। আইসিসি ট্রফি জয়ী অধিনায়কের বাকি কথারা হারিয়ে যায় কান্নায়। চোখ মুছতে মুছতে শেষ বিদায় দেন ছোট ভাইকে।

লিওনেল মেসির সঙ্গে কখনো কারও লাগেনি, ব্যাপারটা তা নয়। এইতো গত বিশ্বকাপে এক রেফারির সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন মেসি। এবার ক্লাব ফুটবলে এক খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া লেগেছে আর্জেন্টিনার তারকা ফুটবলারের। সামাজিক মাধ্যমে সেটা ছড়িয়েও দিয়েছেন মেসির বিপক্ষ দলের ফুটবলার।
২২ মিনিট আগে
হঠাৎ করেই সামাজিক মাধ্যমে আজম খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মঈন খানের ছেলে আজমের ২৮ বছর বয়সে মৃত্যুর খবরে অনেকেই ভেঙে পড়েন। তবে আজম রীতিমতো তাজ্জব হয়েছেন এই ভেবে যে জীবিত অবস্থায় তাঁর মৃত্যুর খবর কীভাবে ছড়াল। উল্টো এটা নিয়ে ব্যঙ্গ করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
জার্সির রং দেখে অনেকেই বুঝতে পারছিলেন না কে কোন দল। কারণ, ফুটবলে সচরাচর ব্রাজিলকে হলুদ জার্সিতে খেলতে দেখা যায়। কুইনসল্যান্ডের সানকর্পে আজ হলুদ জার্সি পরা দলকে অনেকেই ব্রাজিল মনে করেছিলেন। আসল ঘটনা অন্য ব্রাজিল ও অস্ট্রেলিয়া খেলেছে নীল ও হলুদ জার্সি পরে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা ব্রাজিল আজ
২ ঘণ্টা আগে
‘ডি থ্রি ট্রফি’ নামে নতুন টুর্নামেন্টের ছয় কোচ ড্রাফটের মাধ্যমে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোহাম্মদ সালাহ উদ্দীন, আব্দুর রাজ্জাকরা আছেন এই তালিকায়। কোচ নির্বাচনের মতো সহকারী কোচ, ফিজিওথেরাপিস্টও ড্রাফটের মাধ্যমে ঠিক করল বিসিবি।
৩ ঘণ্টা আগে