নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
বাংলাদেশ দলের তিন সংস্করণের অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে শান্তর। বর্তমানে এই বাঁ হাতি ব্যাটার কেবল টেস্ট দলের নেতৃত্ব দিচ্ছেন। তাঁর নেতৃত্বেই চলমান বিসিএলের ফাইনালে ওঠেছে নর্থ জোন। দলটির কোচের বিশ্বাস–দলকে শিরোপা এনে দেবেন শান্ত।
ফাইনালে আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেন্ট্রাল জোনের বিপক্ষে খেলতে নামবে নর্থ জোন। তার আগে আজ সাংবাদিকদের তারেক বলেন, ‘নেতৃত্বের সিদ্ধান্ত তো বোর্ড নেয়। তবে এটা বলতে পারি যে আমরা যে দলটা (নর্থ জোন) নিয়ে কাজ করছি, সেখানে শান্ত একজন অসাধারণ অধিনায়ক। ওর নেতৃত্বগুণ নিয়ে আমাদের ভেতর কোনো সন্দেহ নেই। আমরা কয়েকটা টুর্নামেন্টে একসঙ্গে কাজ করেছি, আমাদের একে অপরের প্রতি শ্রদ্ধা আছে। শান্ত যেভাবে পারফর্ম করছে এবং দলকে নেতৃত্ব দিচ্ছে দলের জন্য সেটা ইতিবাচক দিক।’
চার দল নিয়ে চলমান বিসিএলে প্রথমে তিনটি করে ম্যাচ খেলেছে প্রতিটি দল। টানা দুই জয়ের পর তৃতীয় ম্যাচে হেরে যায় নর্থ জোন। এরপরও টেবিলের শীর্ষে থেকে ফাইনালে পা রেখেছে শান্তরা। ফাইনালে জয়ের ধারায় ফিরে শিরোপা জিতবে তাদের দল–তেমনটাই আশা তারেকের, ‘সত্যি বলতে আমরা ভালো ক্রিকেট খেলছি, গোছানো ক্রিকেট খেলছি। আমাদের দলটাতে অনেক ভারসাম্য আছে। আমরা আসলে শিরোপা জেতার দিকেই নজর রেখেছি।’
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৯ মার্চ ঢাকায় আসার কথা রয়েছে পাকিস্তান দলের। দ্বিপক্ষীয় সিরিজের আগে বিসিএল ওয়ানডে টুর্নামেন্টকে প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন তারেক, ‘ওয়ানডে ফরম্যাটে মানিয়ে নেওয়ার জন্য এটি একটি ভালো প্রস্তুতি। এ ধরনের প্রস্তুতির দরকার ছিল এবং সব টিমেই জাতীয় দলের খেলোয়াড়রা আছে, নর্থ জোনে হয়তো একটু বেশি আছে। আমার মনে হয় প্রস্তুতির মঞ্চ হিসেবে এটা একটা ভালো সুযোগ।’

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
২ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৩ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৪ ঘণ্টা আগে