বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে মিনিস্টার ঢাকা বিদায় নিয়েছে প্লে-অফের আগেই। দল বাদ পড়লেও টুর্নামেন্টে নতুন ভূমিকায় যুক্ত হয়েছেন দলটির অভিজ্ঞ ব্যাটার তামিম ইকবাল। প্রথমবারের মতো ধারাভাষ্য দিচ্ছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।
আজ সোমবার এলিমিনেটর পর্বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স। এই ম্যাচে খুলনার ইনিংসের ষষ্ঠ ওভারে ধারাভাষ্যকক্ষে আসেন তামিম। তামিমকে নিজের প্রিয় ক্রিকেটার হিসেবে সম্বোধন করে ধারাভাষ্য রুমে স্বাগত জানান ‘ভয়েস অব বাংলাদেশ খ্যাত’ আতহার আলী খান। তাঁর স্বাগতের জবাবে তামিম বলেন, ‘আপনি বলেছেন আমি আপনার প্রিয় ক্রিকেটার। আমিও বলতে চাই আপনাকে যে, আপনিও আমার অন্যতম প্রিয় ধারাভাষ্যকার। ছোট থেকে আপনাকে দেখে বড় হয়েছি। সব সময় আপনি বিশ্ব দরবারে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে ছিলেন।’
অবশ্য এর আগে সঞ্চালনার অভিজ্ঞতা আছে তামিমের। করোনা মহামারির সময় ফেসবুক লাইভে ক্রিকেটারদের সঙ্গে লাইভ আড্ডা দিয়েছিলেন তিনি। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময়েও নগদের একটি অনুষ্ঠানে ক্রিকেট নিয়ে বিশ্লেষণ করতে দেখা যায় তামিমকে।
এবারের বিপিএলে ৯ ম্যাচে ৪ ফিফটি ও এক সেঞ্চুরিতে ৪০৭ রান করেন তামিম। ৫৮ দশমিক ১৪ গড়ে ও ১৩২ দশমিক ৫৭ স্ট্রাইক রেটে এই রান করেছেন তিনি। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হলেও তাঁর দল ঢাকা অবশ্য ব্যর্থ। ১০ ম্যাচে ৪ জয় ও ৫ হারে ৯ পয়েন্ট ছিল তাদের।

সিঙ্গাপুরের বিপক্ষে গতকাল শেষ বাঁশি বাজার পর হামজা চৌধুরীর হতাশ হয়ে শুয়ে পড়াটাই বাংলাদেশ দলের প্রতীকী ছবি। মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান গেমসে শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। সব হতাশা ঝেড়ে তাঁর লক্ষ্য এখন নভেম্বের সাফ।
৭ মিনিট আগে
লিওনেল মেসির সঙ্গে কখনো কারও লাগেনি, ব্যাপারটা তা নয়। এইতো গত বিশ্বকাপে এক রেফারির সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন মেসি। এবার ক্লাব ফুটবলে এক খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া লেগেছে আর্জেন্টিনার তারকা ফুটবলারের। সামাজিক মাধ্যমে সেটা ছড়িয়েও দিয়েছেন মেসির বিপক্ষ দলের ফুটবলার।
১ ঘণ্টা আগে
হঠাৎ করেই সামাজিক মাধ্যমে আজম খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মঈন খানের ছেলে আজমের ২৮ বছর বয়সে মৃত্যুর খবরে অনেকেই ভেঙে পড়েন। তবে আজম রীতিমতো তাজ্জব হয়েছেন এই ভেবে যে জীবিত অবস্থায় তাঁর মৃত্যুর খবর কীভাবে ছড়াল। উল্টো এটা নিয়ে ব্যঙ্গ করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে
জার্সির রং দেখে অনেকেই বুঝতে পারছিলেন না কে কোন দল। কারণ, ফুটবলে সচরাচর ব্রাজিলকে হলুদ জার্সিতে খেলতে দেখা যায়। কুইনসল্যান্ডের সানকর্পে আজ হলুদ জার্সি পরা দলকে অনেকেই ব্রাজিল মনে করেছিলেন। আসল ঘটনা অন্য ব্রাজিল ও অস্ট্রেলিয়া খেলেছে নীল ও হলুদ জার্সি পরে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা ব্রাজিল আজ
৩ ঘণ্টা আগে