রোমাঞ্চকর এক রাত উপহার দিল ইংলিশ প্রিমিয়ার লিগ। একদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে কাসেমিরোর অভিষেক রাঙালেন ব্রুনো ফার্নান্দেস, অন্যদিকে ম্যানচেস্টার সিটির জার্সিতে আর্লিং হালান্ডের প্রথম হ্যাটট্রিক। তবে সবকিছু ছাপিয়ে গেছে লিভারপুলের গোল উৎসব। অলরেডরা ঘরের মাঠ অ্যানফিল্ডে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে লিগে বোর্নমাউথকে। লিগের নতুন মৌসুমে চতুর্থ ম্যাচে এসে জয়ের মুখ দেখল ইউর্গেন ক্লপের দল।
আগের ম্যাচে লিভারপুল হেরেছে ম্যানইউর বিপক্ষে। তাদের সেই হারের রাগে দংশিত হলো বোর্নমাউথ। প্রথমার্ধেই ৫ গোলে এগিয়ে যায় লিভারপুল। ম্যাচের তৃতীয় মিনিটে রবার্তো ফিরমিনোর পাসে লুইস দিয়াজের গোল। ৮৫ মিনিটে দলের শেষ গোলটিও করেন তিনি। জোড়া গোল করেছেন ফিরমিনোও। কেবল গোল করেই ক্ষান্ত থাকেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। অ্যাসিস্টের হ্যাটট্রিক করেছেন তিনি। তার মধ্যে একটি আত্মঘাতী গোলও হজম করে বোর্নমাউথ।
নিজেদের লিগ ইতিহাসে এটিই লিভারপুলের সবচেয়ে বড় জয়। এর আগে তাদের ৭-০ গোলের জয় ছিল সাউদাম্পটন ও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। লিগে সর্বোচ্চ গোলের জয়ের রেকর্ডেও ভাগ বসিয়েছে ক্লপের দল। দুবার ৯-০ গোলের জয় আছে ম্যানইউর। ১৯৯৫ সালে ইপসউইচ এবং গত বছর এই কীর্তি গড়েছিল তারা। সমান গোলের জয় আছে লেস্টার সিটিরও। ২০১৯ সালে সাউদাম্পটনকে হারিয়েছিল তারা। এবার তাদের সেই রেকর্ড স্পর্শ করল লিভারপুল।
লিগের আরেক ম্যাচে প্রথমার্ধে ২ গোলে পিছিয়ে পড়েও ৪-২ গোলের জয় পেয়েছে ম্যানসিটি। দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক করে সিটিজেনদের দাপুটে জয় নিশ্চিত করেন তিনি। আরেক ম্যাচে সাউদাপটনের বিপক্ষে ১-০ গোলে জিতেছে ম্যানইউ।

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৪২ মিনিট আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে