পুরোনো ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ানসে হার্দিক পান্ডিয়ার ফিরছেন—এমন গুঞ্জন শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। অবশেষে গুজরাট টাইটানস তাঁকে ছেড়ে দিলে পান্ডিয়া ফিরে যান মুম্বাইয়ে। তবু গুজরাটের মায়া যেন কিছুতেই ছাড়তে পারছেন না ভারতীয় এই অলরাউন্ডার।
গুজরাট টাইটানস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-২০২২ আইপিএলে প্রথমবারের মতো খেলতে এসেছিল। নবাগত গুজরাট দলে ভিড়িয়েই অধিনায়কত্বের দায়িত্বভার তুলে দেয় পান্ডিয়ার কাঁধে। ২০১৫ থেকে ২০২১-টানা ছয় মৌসুম মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলার পর শুরু হয় তাঁর গুজরাটের হয়ে পথচলা। ২০২২, ২০২৩—এই দুই আইপিএল গুজরাটের জার্সিতে খেলেছেন পান্ডিয়া। নবাগত গুজরাটের হয়ে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২০২২ আইপিএল ফাইনালে শিরোপা উঁচিয়ে ধরেছেন। ভক্ত-সমর্থকদের ভালোবাসা পেয়েছেন তিনি। সেটা হবে না-ই বা কেন। ভারতীয় অলরাউন্ডারের জন্মস্থান যে গুজরাট। টাইটানস তাঁকে আপন করে ফেলেছিল খুব দ্রুতই।
সময়টা অল্প হলেও (দুই আইপিএল) গুজরাটের জার্সিতে খেলে পান্ডিয়ার মনের মণিকোঠায় জমেছে অসংখ্য স্মৃতি। এ কারণেই গতকাল মুম্বাইয়ের সঙ্গে তাঁর আনুষ্ঠানিক চুক্তির কয়েক ঘণ্টা পরই গুজরাট টাইটানসকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি। ভারতীয় অলরাউন্ডার টুইট করেন, ‘গুজরাট টাইটানসের ভক্ত-সমর্থক, দল ও ম্যানেজমেন্টের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে জানাই কৃতজ্ঞতা। দলের অংশ হওয়া ও নেতৃত্ব দেওয়া অত্যন্ত সম্মানের। খেলোয়াড় ও ব্যক্তি হিসেবে আমি ও আমার পরিবার যে ভালোবাসা পেয়েছি, তার জন্য অনেক কৃতজ্ঞ। গুজরাট টাইটানসের সঙ্গে এসব স্মৃতি ও অভিজ্ঞতা আজীবন আমার হৃদয়ে বিশেষ জায়গা জুড়ে থাকবে।’
২০১৫ থেকে ২০২৩—আট বছরের আইপিএল ক্যারিয়ারে ১২৩ ম্যাচে ৩০.৩৮ গড় ও ১৪৫.৮৬ স্ট্রাইক রেটে ২৩০৯ রান করেছেন পান্ডিয়া। বোলিংয়ে ৮.৮০ ইকোনমিতে নিয়েছেন ৫৩ উইকেট। আইপিএল ক্যারিয়ারে জিতেছেন পাঁচটি শিরোপা, যার মধ্যে ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২০—চার আইপিএল জিতেছেন মুম্বাইয়ের হয়ে। ২০২৩ আইপিএলেও গুজরাট টাইটানস অল্পের জন্য চ্যাম্পিয়ন হতে পারেনি। গুজরাটে দুই মৌসুমে ৩১ ম্যাচ খেলেছেন পান্ডিয়া। ৩৬.২২ গড় ও ১৩৩.৪৯ স্ট্রাইক রেটে করেছেন ৭৩৩ রান। বোলিংয়ে ৮.১১ ইকোনমিতে নিয়েছেন ১১ উইকেট। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২০২২ ফাইনালে হয়েছেন ম্যান অব দ্য ফাইনাল।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৯ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১০ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১২ ঘণ্টা আগে