
পারিশ্রমিক না পেয়ে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ম্যাচ বয়কট করেন ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা। আজ ডিপিএলের বাকি পাঁচটা ম্যাচ মাঠে গড়ালেও বৃষ্টি এবং ভেজা আউটফিল্ডের কারণে একটাতেও ফল হয়নি। পারিশ্রমিক বিতর্ক এবং বিরূপ প্রকৃতির দিনে সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয় ও ইরফান শুক্কুর।
পিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৫৪ বলে সেঞ্চুরি তুলে নেন মুশফিক। সেঞ্চুরি করে পরের বলে আউট হলেও এদিন লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ১২ হাজারি ক্লাবে পৌঁছে গেছেন তিনি। ১১৯৩১ রান নিয়ে গাজী গ্রুপের বিপক্ষে ব্যাট করতে নেমেছিলেন। মুশফিক এবং হৃদয়ের (৬৬ বলে ১০১) সেঞ্চুরিতে ভর করে ৩৩৩ রান করে মোহামেডান স্পোর্টিং ক্লাব। জবাবে গাজী গ্রুপ ২ উইকেটে ৪১ রান করলে খেলা বন্ধ হয়ে যায়।
বিকেএসপির তিন নম্বর মাঠে শুক্কুরের সেঞ্চুরিতে (১১৯) ২৭৫ রানের পুঁজি পায় লিজেন্ডস অব রূপগঞ্জ। রান তাড়ায় খেলা বন্ধ হওয়ার আগে ১ উইকেট হারিয়ে আবাহনী লিমিটেডের সংগ্রহ ছিল ৫১ রান।
ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে ঢাকা লেপার্ডসের বিপক্ষে ২৭.৫ ওভারে ২ উইকেটে ১০৬ রান করেছে বসুন্ধরা স্ট্রাইকার্স। সাইফ হাসান ৫৪ এবং নুরুল হাসান সোহান ৪০ রানে অপরাজিত আছেন। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে সিটি ক্লাবের বিপক্ষে ২০১ রানে অলআউট হয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। ৯০ রানের ইনিংস খেলেন শাহাদাত হোসেন সবুজ। জবাব দিতে নেমে সিটি ক্লাবও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। ৪২ রান করতেই ৭ ব্যাটারকে হারিয়েছে দলটি।
এদিন সবচেয়ে কম ওভার মাঠে গড়িয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচে। ১৭ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে ৭৫ রান করেছে প্রাইম ব্যাংক। পাঁচটি ম্যাচের বাকি অংশ আগামীকাল মাঠে গড়াবে।

চরম বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া পাকিস্তান ক্রিকেটের পাশে দাঁড়াতে চান না দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। বারবার পাকিস্তান ক্রিকেটকে সাহায্য করার আহ্বান জানালেও কোনো সাড়া দিচ্ছেন না তিনি।
১৬ মিনিট আগে
প্রথমে হাসান মাহমুদ, পরে সৈয়দ খালেদ আহমেদ—তিন মাসের মধ্যে কেন্টে নাম লেখালেন দুই বাংলাদেশি ক্রিকেটার। দুজনই কাঁপাচ্ছেন ইংল্যান্ডে। তাঁদের বোলিংয়েই প্রতিপক্ষ ডার্বিশায়ার চোখে সর্ষেফুল দেখছে। বিদেশের মাঠে জাতীয় দলের সতীর্থর সঙ্গে এক ক্লাবে খেলতে পেরে ভাগ্যবান মনে করছেন হাসান।
২ ঘণ্টা আগে
বার্সেলোনা ছেড়েছেন ২০২১ সালে। প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ইন্টার মায়ামিতে পাড়ি জমান ২০২৩ সালে। তবে শৈশবের ক্লাব বার্সেলোনা লিওনেল মেসির স্মৃতি থেকে কি মুছে যাওয়া এতটাই সহজ! স্পেনের মায়ার টানে একের পর এক বাড়ি কিনছেন আর্জেন্টাইন বিশ্বজয়ী তারকা।
২ ঘণ্টা আগে
পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) অভিযোগের যেন শেষ নেই। গত তিন দিনে দুই পাকিস্তানি নারী ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি। জরিমানার পাশাপাশি তাঁদের নামের পাশে ডিমেরিট পয়েন্টও দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে