
অ্যাশেজ হেরে এমনিতেই বেশ তোপের মুখে ইংল্যান্ড। তার ওপর নতুন বিতর্কের মুখে পড়েছেন বেন স্টোকসরা। তাদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি।
পার্থে দুই দিনের পর ব্রিসবেনে চার দিনেই হেরে যায় ইংল্যান্ড। অ্যাডিলেড ওভালে তৃতীয় টেস্ট শুরুর আগে ১০ দিন সময় পায় সফরকারীরা। সেই সুযোগে কুইন্সল্যান্ডের নুসা সমুদ্র সৈকতে ৪ রাত কাটান ইংল্যান্ডের বেশ কয়েকজন ক্রিকেটার। সেখানেই তাদের মদ্যপান করতে দেখা গেছে বলে জানিয়েছে জনপ্রিয় ইংলিশ সংবাদমাধ্যম বিবিসি। একই খবর দিয়েছে অস্ট্রেলিয়ার বেশকিছু সংবাদমাধ্যম।
বিষয়টি নিয়ে হেলাফেলা না করে সঠিক তথ্যের জন্য তদন্ত শুরু করবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বিবিসি স্পোর্টে রব কি বলেন, ‘মদ্যপান বা এই ধরনের বিষয় থাকলে অনেক সময় খবরের শিরোনাম বিব্রবতকর হতে পারে। খেলোয়াড়দের মদপান করার খবর ছড়িয়েছে। এমন কিছু যদি হয়ে থাকে তাহলে তা একেবারেই গ্রহণযোগ্য নয়। যেসব কিছু বাড়িয়ে বলা হয়েছে কিংবা অতিরঞ্জিত করা হয়েছে, তার বিপরীতে আসল সত্যটা কী সেটা আমরা খতিয়ে দেখব।’
এই ঘটনায় আসল তথ্য সামনে আনতে চান রব কি, ‘এমন ছবি যখন দেখা যায় যে, পাঁচ-ছয়জন বসে খাবার খাচ্ছে, তাদের মধ্যে দুয়েকজন মদপান করছে, এখানে আসলে কী ঘটেছে সেটা খুঁজে বের করা দরকার।’
অভিযোগের সত্যতা পেলে পরবর্তী ব্যবস্থা নেবে ইসিবি। রব কি আরও বলেন, ‘এটা যদি সত্যিই কোনো ব্যাচেলর পার্টির মতো কিছু হয়ে থাকে এবং ছেলেরা পুরোটা সময় অতিরিক্ত মদ্যপান করে থাকে, তাহলে এমন কিছু গ্রহণযোগ্য নয়। আমি মদ্যপানের সংস্কৃতি সমর্থন করি না। আমি এটা পছন্দ করি না।’

ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ড-নিউজিল্যান্ড তৃতীয় টেস্টের খেলা এখনো শেষ হয়নি। আজ টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের ঘোষণা দিয়েছেন বেন স্টোকস।
২৬ মিনিট আগে
মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সম্মাননাসূচক সদস্যপদ পেয়েছেন তামিম ইকবাল। দীর্ঘ ও গৌরবময় ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার আজ লর্ডসে উপস্থিত হয়ে গ্রহণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। তিনিসহ পাঁচ ক্রিকেটার ক্রিকেটের আইনপ্রণয়নকারী সংস্থার সদস্যপদ পেয়েছেন।
১ ঘণ্টা আগে
আয়ারল্যান্ড ও পাকিস্তানকে ধবলধোলাই করে নিজেদের টেস্ট ইতিহাসে টানা চার ম্যাচ জয়ের কীর্তি গড়েছে বাংলাদেশ। সবগুলো জয়ই বাংলাদেশ পেয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে। মুশফিককে ছাড়িয়ে বাংলাদেশ অধিনায়ক হিসেবে সর্বোচ্চ টেস্ট জয়ের রেকর্ডটাকে আরও একটু বাড়িয়ে নেওয়ার সুযোগ এবার শান্তর সামনে। তবে হারারে টেস্টের শ
২ ঘণ্টা আগে
সময়ের দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর তুলনা চলে এখনো। দুই জনের ইউরোপ পর্ব তিন বছর আগে শেষ হলেও তুলনা কিন্তু থেমে নেই। শুধু কি ক্লাব পর্যায়েই? আন্তর্জাতিক পর্যায়েও সেটা চলমান। তবে এবারের বিশ্বকাপে দুই জনের পারফরম্যান্স দুই মেরুতে। পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেসও দুই জনের তুলনা
২ ঘণ্টা আগে