
বাংলাদেশ সিরিজের দল ঘোষণার পরই নিউজিল্যান্ড দল দেখে হতভম্ব হয়ে পড়েন অনেকেই। কারণ, আইপিএল, পিএসএলের কারণে মিচেল স্যান্টনার, ড্যারিল মিচেল, রাচীন রবীন্দ্র, গ্লেন ফিলিপসদের মতো প্রথম সারির ক্রিকেটারদের নিয়ে আসতে পারেনি কিউইরা। দ্বিতীয় সারির নিউজিল্যান্ড দল বাংলাদেশ সফরে এসে ওয়ানডে সিরিজ হেরেছে।
সফরটা নিউজিল্যান্ড শুরু করেছিল প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ২৬ রানের জয় দিয়ে। ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হারায় অনেক সমালোচনা বয়ে যায় স্বাগতিকদের ওপর দিয়ে। সেই সমালোচনা জয় করে ২-১ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ। যেখানে গতকাল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ ৫৫ রানের আয়েশি জয়ে নিশ্চিত করে সিরিজ।
২-১ ব্যবধানে সিরিজ হারের পর চট্টগ্রামে গতকাল সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের প্রতিনিধি হয়ে আসেন অধিনায়ক টম লাথাম। মিরাজ-মোস্তাফিজুর রহমান-নাজমুল হোসেন শান্তদের প্রশংসায় ভাসিয়েছেন লাথাম। একই সঙ্গে কিউই অধিনায়ক বুঝতে পেরেছেন, তাঁদের কোন কোন জায়গায় ভুল হয়েছে। লাথাম বলেন, ‘আজ (গতকাল) বাংলাদেশকে পুরো কৃতিত্ব দিতেই হবে। তারা আমাদের ওপর চাপ প্রয়োগ করেছে। এ ধরনের কন্ডিশনে আসলে অনেক কিছু শেখার থাকে। এখান থেকে শেখার ব্যাপার তো থাকবেই। এগুলো সামনে কাজে দেবে।’
টস হেরে আগে ব্যাটিং পেয়ে ৮.৩ ওভারে ৩ উইকেটে ৩২ রানে পরিণত হয় বাংলাদেশ। চাপে পড়া বাংলাদেশকে পথ দেখায় চতুর্থ উইকেটে লিটন দাস-নাজমুল হোসেন শান্তর ১৭৮ বলে ১৬০ রানের জুটি। শান্ত ওয়ানডেতে চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ম্যাচেই। ১১৯ বলে ৯ চার ও ২ ছক্কায় ১০৫ রান করে ম্যাচসেরা হয়েছেন তিনি। লিটন আউট হয়েছেন ৭৬ রান করে। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রান করে বাংলাদেশ। যা স্বাগতিকদের জয়ের পথে অনেকটা এগিয়ে দেয়।
সিরিজ হারের পর লাথাম এনেছেন আবহাওয়ার প্রসঙ্গও। মিরপুর, চট্টগ্রাম দুই ভেন্যুতেই খেলার সময় দেখা গেছে, ক্রিকেটারদের হেলমেট বেয়ে পানি পড়ছে। একটু পরপর তাঁরা ঘাম পরিষ্কার করেছেন। বিদ্যুৎ বাঁচাতে বৈশাখের দাবদাহে ম্যাচ আয়োজন করায় ক্রিকেটারদের তাই লড়তে হয়েছে আবহাওয়ার সঙ্গেও। লাথাম বলেন, ‘অনেক গরম ছিল। টিভিতে দেখে কন্ডিশন বুঝতে পারা কঠিন। তারা (বাংলাদেশ) যেভাবে খেলেছে, তাতে পূর্ণ কৃতিত্ব দিতে হবে।’
বাংলাদেশের দেওয়া ২৬৬ রানের লক্ষ্যে নেমে গতকাল সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ৯ উইকেটে ১৬০ রানে পরিণত হয় নিউজিল্যান্ড। স্বাগতিকদের ১০০ বা তার বেশি রানে জয় কেবল সময়ের ব্যাপার মনে হলেও একাই লড়ে গেছেন ডিন ফক্সক্রফট। তানভীর ইসলাম, মিরাজ, মোস্তাফিজুর রহমানকে একের পর এক ছক্কা মেরে গেছেন। তবে শেষ রক্ষা নিউজিল্যান্ডের হয়নি। ছয় নম্বরে নামা ডিন ফক্সক্রফট শেষ ব্যাটার হিসেবে ৭২ বলে ৭ ছক্কায় ৭৫ রান করে আউট হয়েছেন।
শুধু ফক্সক্রফটের গতকালের ইনিংসই নয়। ১৭ এপ্রিল প্রথম ওয়ানডেতে ফিফটির পাশাপাশি বোলিংয়ে ১ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন তিনি। ফক্সক্রফটকে প্রশংসায় ভাসিয়ে লাথাম তাঁর অন্য সতীর্থদের শেখার বার্তাও দিয়েছেন। তৃতীয় ওয়ানডেতে হারের পর নিউজিল্যান্ড অধিনায়ক বলেন, ‘ডিন ফক্সক্রফট ভালো করেছে। উইল ও’রুর্ক চোট কাটিয়ে ফিরে এসেছে। আমি বা নিকোলস হয়তো আরও অবদান রাখতে পারতাম। তবে আমরা পারিনি। অনেকে প্রথম বাংলাদেশ সফরে এসেছে। যখনই চাপে পড়বেন, সেখান থেকে অনেক কিছু শিখবেন। কিছু বাজে অভিজ্ঞতা হয়েছে। ফল পক্ষে এলে হয়তো ভালো লাগত। তবে এসবের শিক্ষা সামনে কাজে দেবে।’
ওয়ানডে সিরিজ শেষে এখন বাংলাদেশ-নিউজিল্যান্ড খেলবে টি-টোয়েন্টি সিরিজ। ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে হবে প্রথম দুই টি-টোয়েন্টি। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ২ মে হবে চট্টগ্রামে।

মাহমুদউল্লাহ রিয়াদ-মুশফিকুর রহিমদের অবসরের পর ওয়ানডেতে বাংলাদেশের মিডল অর্ডার অনেকটা নড়বড়ে হয়ে পড়েছে। বেশির ভাগ সময়ই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। তাওহীদ হৃদয় যেন এই নাজুক মিডল অর্ডারের ভরসার প্রতীক হয়ে উঠেছেন। ২৫ বছর বয়সী এই ক্রিকেটার এবার সাকিব আল হাসান-তামিম ইকবালের মতো কিংবদ
৩২ মিনিট আগে
এবারের পিএসএলে প্রথমবারের মতো খেলতে আসে নবাগত হায়দরাবাদ কিংসমেন। টুর্নামেন্টটা তারা শুরু করে চার ম্যাচ হেরে। তারপরই ঘুরে দাঁড়ানোর শুরু। টানা চার ম্যাচ জিতে প্লে অফের দৌড়ে এখন দলটি দারুণভাবে টিকে রয়েছে। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে হায়দরাবাদ। লাহোর কালান্দার্সের ৮ পয়েন্ট হলেও নেট রানরেট
১ ঘণ্টা আগে
পেশায় তিনি একজন অর্থোপেডিক সার্জন—হাড়গোড় জোড়া লাগানোই যার প্রাত্যহিক কাজ। কিন্তু ডাক্তার সৈয়দ সাইফুল ইসলামের মাথার ভেতরে ছোটবেলা থেকেই ঘুরপাক খেত খেলাধুলা নামক ‘পোকা’।
২ ঘণ্টা আগে
এভাবেও ফিরে আসা যায়—চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গতকাল তা করে দেখালেন মোস্তাফিজুর রহমান। চোটে পড়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে খেলতে পারেননি তিনি। তবে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ফিরেই দেখিয়েছেন তাঁর কারিশমা। কিউইদের কাঁপিয়ে মোস্তাফিজ কিং
৩ ঘণ্টা আগে