
নিলাম থেকে আগেই নাহিদ রানাকে নিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পেশোয়ার জালমি। পাকিস্তানের এই টি-টোয়েন্টিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট যখন দরজায় কড়া নাড়ছে, তখন দলটি নিল বাংলাদেশের আরেক ক্রিকেটার শরীফুল ইসলামকে। শরীফুলকে স্বাগত জানিয়েছে তাঁরা বাংলা ভাষায়।
পেশোয়ার জালমি নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে গত রাতে শরীফুলকে নেওয়ার কথা নিশ্চিত করেছে। ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘আপনি আসায় পেশোয়ার আরও শক্তিশালী হয়ে উঠেছে।বাংলাদেশের এক্সপ্রেস বাঁহাতি পেসার শরীফুল ইসলাম পিএসএলে ঝড় তুলতে প্রস্তুত। গতি, উইকেট নেওয়ার ক্ষমতা ও ঝড়ের মতো শক্তি নিয়ে হাজির হচ্ছেন তিনি। জালমি পরিবারে স্বাগত।’ যেখানে জালমি পরিবারে স্বাগত অংশটুকু বাংলায় লিখেছে পেশোয়ার।
এবারের পিএসএলে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি দল পেয়েছেন। যাঁদের মধ্যে মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। মোস্তাফিজকে ৬ কোটি ৪৪ লাখ রুপিতে নিয়েছে লাহোর। বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮৩ লাখ টাকা। নিলাম থেকে ভিত্তিমূল্য ৬০ লাখ রুপিতে (২৬ লাখ ৩৬ হাজার টাকা) নিয়েছে পেশোয়ার জালমি। লাহোরও ইমনকে নিয়েছে ভিত্তিমূল্য ৬০ লাখ রুপিতেই। আর রিশাদ হোসেনকে ৩ কোটি রুপিতে (১ কোটি ৩২ লাখ টাকা) নিয়েছে নতুন দল পিন্ডিজ।
২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত হবে এবারের পিএসএল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স-হায়দরাবাদ হিউস্টন। শিরোপা ধরে রাখার লড়াইয়ে লাহোর কালান্দার্স খেলতে নামবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। তাহলে প্রথম দিনেই দেখা যেতে পারে দুই বাংলাদেশি মোস্তাফিজ ও ইমনকে। শিরোপা নির্ধারণী ফাইনালও হবে লাহোরে।

পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ এখনো চলছেই। আজ সকালে কাবুলে পাকিস্তানি বিমানবাহিনীর হামলায় ৪০০ মানুষ নিহতের খবর শোনা গেছে। এই হামলায় সামাজিক মাধ্যমে কড়া প্রতিবাদ জানিয়েছেন আফগান ক্রিকেটাররা। কাবুলে পাকিস্তানের বিমানবাহিনীর হামলাকে তুলনা করা হচ্ছে ইসরায়েলের হামলার সঙ্গে।
১০ মিনিট আগে
প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। পাকিস্তান সিরিজ দিয়েই কার্যত শেষ তাঁর মেয়াদ। গত পরশু ওয়ানডে সিরিজ জিতে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ দলের ড্রেসিংরুমে ছোট্ট, অনাড়ম্বর কিন্তু বেশ হৃদয়ছোঁয়া বিদায় সংবর্ধনা হয়ে গেল লিপুর।
৩১ মিনিট আগে
গোলপোস্টের সামনে অতন্দ্রপ্রহরীর মতো দাঁড়িয়ে থেকে প্রতিপক্ষের অনেক গোল প্রতিহত করেছেন সার্জিও রোমেরো। তবে এখন থেকে আর তাঁকে দেখা যাবে না গোলপোস্টের সামনে। ৩৯ বছর বয়সে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
ম্যানচেস্টার সিটি কি ঘুরে দাঁড়াতে পারবে? সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে রিয়াল মাদ্রিদের কাছে ৩-০ গোলে হেরেছে তারা। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো খানিকটা কঠিনই বটে। ইতিহাদ স্টেডিয়ামে শেষ ষোলোর দ্বিতীয় লেগে আজ রিয়ালের মুখোমুখি হওয়ার আগে কোচ পেপ গার্দিওলা শোনালেন আশার বাণী। সিটির কোচ জোর দিয়ে বলেছেন
২ ঘণ্টা আগে