কদিন আগে লর্ডস টেস্টে শেন ওয়ার্নকে দারুণভাবে শ্রদ্ধা জানিয়েছিলেন ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। ওয়ার্নের জার্সি নম্বরের সঙ্গে মিল রেখে ২৩তম ওভারে ২৩ সেকেন্ড ধরে করতালি দিয়ে কিংবদন্তিকে স্মরণ করেছিলেন ক্রিকেটাররা।
এবার ওয়ার্নকে সম্মান জানাতে অস্ট্রেলিয়া- শ্রীলঙ্কার গল টেস্ট তাঁকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। আগামী ২৯ জুন থেকে শুরু হবে গল টেস্ট। ম্যাচটি ওয়ার্নকে উৎসর্গ করবে এসএলসি। এজন্য দেশটির পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয়কে নিয়ে বিশেষ আয়োজন করবে লঙ্কান বোর্ড। এ বিষয়ে পর্যটন মন্ত্রী হারিন ফার্নান্দো বলেন, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেটের সিইও নিশ্চিত করেছেন যে শেন ওয়ার্নের পরিবারের সদস্যরা প্রথম টেস্টে অংশ নেবেন।’
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ওয়ার্ন খেলেছেন দুটি টেস্ট। ১৯৯৯ সালে এক ইনিংসে নিয়েছিলেন ৩ উইকেট । আর ২০০৪ সালে এই ভেন্যুতে নিজের শেষ টেস্টে দুই ইনিংসে ৫টি করে উইকেট নেন ওয়ার্ন।
গত মার্চে ৫২ বছর বয়সে আকস্মিকভাবে হৃদ্রোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন ওয়ার্ন। থাইল্যান্ডে বেড়াতে গিয়ে সেখানকার পূর্ব উপকূলীয় দ্বীপ কো সামুইয়ে মারা গিয়েছিলেন তর্কাতীতভাবে সর্বকালের সেরা এই লেগ স্পিনার।

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে