
পাকিস্তান এখন খাদের কিনারায়। সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তানের সেমিফাইনালে ওঠা নির্ভর করছে ‘যদি-কিন্তু’র ওপর। কলম্বোর প্রেমাদাসায় গতকাল নিউজিল্যান্ডের কাছে ৬১ রানে হেরে সুপার এইট থেকে শ্রীলঙ্কার বিদায়ঘণ্টা বেজে গেছে। লঙ্কানরা বিদায় নেওয়ার পর এখন ইংল্যান্ডের দিকে তাকিয়ে পাকিস্তান।
কলম্বোর প্রেমাদাসায় শনিবার পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে সুপার এইট শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির বাগড়ায় সুপার এইটের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ১ পয়েন্ট নিয়ে গতকাল নিউজিল্যান্ড কলম্বোর প্রেমাদাসায় খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে। ৬১ রানের জয়ে ৩ পয়েন্টের পাশাপাশি +৩.০৫ নেট রানরেট পেয়েছে কিউইরা। এদিকে গত পরশু পাল্লেকেলেতে ইংল্যান্ডের কাছে ২ উইকেটে হেরে যাওয়া পাকিস্তানের নেট রানরেট -০.৪৬১। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে ইংল্যান্ড। পাকিস্তানের নেট রানরেট মাইনাস হলেও সেমিতে ওঠা তাদের কাছে একেবারে অসম্ভব, তা কিন্তু নয়। ইংল্যান্ড-নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ দুটির ওপর নির্ভর করছে, সুপার এইটে দ্বিতীয় গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কারা সেমিতে উঠবে।
পাকিস্তানের সেমিফাইনালে ওঠার সমীকরণ
কলম্বোর প্রেমাদাসায় আগামীকাল মুখোমুখি হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। ধরা যাক, এই ম্যাচে আগে ব্যাটিং করে ইংল্যান্ড ২০০ রান করল। জবাবে নিউজিল্যান্ড আটকে গেল ১৮০ রানেই। ২০ রানে হেরে গেলে কিউইদের নেট রানরেট হবে +১.০২৫। ইংল্যান্ড তাতে ৬ পয়েন্ট নিয়ে সুপার এইটের দ্বিতীয় গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠবে। তখন নিউজিল্যান্ডের পয়েন্ট হবে ৩। সে ক্ষেত্রে সেমিতে উঠতে হলে পাকিস্তানের ৫০ রানে জিততে হবে শ্রীলঙ্কার বিপক্ষে। ৩ পয়েন্ট পাওয়া পাকিস্তানের নেট রানরেট হবে +১.০৩৩। পরশু পাল্লেকেলেতে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-পাকিস্তান। সহজ করে বললে ইংল্যান্ড-নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা-পাকিস্তান দুই ম্যাচে জয় পরাজয়ের ব্যবধান ৭০ রান হলেই সেমিতে উঠবেন সালমান-বাবর আজমরা। রান তাড়ার ক্ষেত্রেও হিসাবটা একই রকম।
কলম্বোর প্রেমাদাসায় গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচটা ছিল বাঁচা-মরার ম্যাচ। এই ম্যাচটা লঙ্কানরা জিতলে সেমিতে ওঠার সম্ভাবনা টিকে থাকত। ঘরের মাঠে দর্শকদের সমর্থন পেয়ে উজ্জীবিত শ্রীলঙ্কা এরপর পাকিস্তানকে হারিয়ে দিতেই পারত। টস হেরে আগে ব্যাটিং পাওয়া নিউজিল্যান্ড ৮৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে। এমন পরিস্থিতিতে সপ্তম উইকেটে মিচেল স্যান্টনার ও কোল ম্যাকনকির ৪৭ বলে ৮৪ রানের জুটি গড়েন। তাতে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান করেছে নিউজিল্যান্ড। এরপর কিউইদের দুর্দান্ত বোলিংয়ে লঙ্কানরা পূর্ণ ২০ ওভার খেলে ৮ উইকেটে ১০৭ রানে আটকে যায় লঙ্কানরা।
দর্শকপূর্ণ স্টেডিয়ামে ৬১ রানে হেরে এক ম্যাচ আগেই শ্রীলঙ্কা সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে। ম্যাচসেরা হয়েছেন রাচিন রবীন্দ্র। ২২ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩২ রান করেছেন। বোলিংয়ে ৪ ওভারে ২৭ রানে নিয়েছেন ৪ উইকেট।
যদি বৃষ্টির বাগড়ায় শ্রীলঙ্কা-পাকিস্তান, ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দুটির কোনো একটি পরিত্যক্ত হয়ে যায়, তাহলে পাকিস্তানের সেমিফাইনালে ওঠা হবে না। ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের টিকিট কাটবে কিউইরা। ৫ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড সুপার এইটের দ্বিতীয় গ্রুপ থেকে সেরা হয়ে সেমিতে উঠবে। তখন শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ কেবল নিয়মরক্ষার ম্যাচ হয়ে যাবে। আর নিউজিল্যান্ডের হারের পর যদি শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত হয়, তখন পাকিস্তানের পয়েন্ট হবে ২।
সুপার এইটের দ্বিতীয় গ্রুপের পয়েন্ট টেবিল
দল পয়েন্ট ম্যাচ নেট রানরেট
ইংল্যান্ড ৪ ২ +১.৪৯১
নিউজিল্যান্ড ৩ ২ +৩.০৫০
পাকিস্তান ১ ২ -০.৪৬১
শ্রীলঙ্কা ০ ২ -২.৮

কল্পনা করতে পেরেছিলেন। সবশেষ চ্যাম্পিয়নস লিগের রানার্সআপ ইন্টার মিলান এবার বিদায় নিয়েছে প্লে-অফেই। তাদের মতো শেষ ষোলোতে উঠতে পারেনি আরেক বিখ্যাত দল জুভেন্টাসও।
৪ মিনিট আগে
হঠাৎই ব্যাটিং ছেড়ে গ্যালারির দিকে তেড়ে গেলেন মোহাম্মদ মিঠুন। তাঁর মেজাজ যে সপ্তমে চড়েছে, সেটা স্পষ্ট। প্রতিপক্ষের কোনো ক্রিকেটারের সঙ্গে নয়। দক্ষিণাঞ্চলের এই ব্যাটারের মেজাজ হারিয়েছেন দর্শকের ওপর!
২০ মিনিট আগে
দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরে সেমিফাইনালে ওঠা অনেক কঠিন হয়ে গেছে ভারতের জন্য। হাতে থাকা দুটি ম্যাচ জিতলেও সূর্যকুমার যাদব-অভিষেক শর্মা-জসপ্রীত বুমরাদের সেমির টিকিটের নিশ্চয়তা নেই। আজ চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ভারত-জিম্বাবুয়ে ম্যাচ।
১ ঘণ্টা আগে
এই নাচ চলবেই—ম্যাচ শেষে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্যাপশনে এটা লিখেছেন ভিনিসিয়ুস জুনিয়র। আর পুরো সান্তিয়াগো বার্নাব্যুতে গ্যালারিজুড়ে লেখা ছিল, বর্ণবাদকে না বলুন। চ্যাম্পিয়নস লিগের গত রাতের রিয়াল মাদ্রিদ-বেনফিকা ম্যাচে যে আলোচনায় ভিনির বর্ণবাদ ইস্যু থাকবে, সেটা একরকম অনুমিতই ছিল।
৩ ঘণ্টা আগে