এবারের বিশ্বকাপের শুরুটা ভালো করতে পারেননি সূর্যকুমার যাদব। প্রথম দুই ম্যাচে আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। সূর্যকুমার তখন যেন চিন্তা করলেন, এভাবে আর কত? টানা দুই ম্যাচে করলেন ফিফটি। বার্বাডোজে গতকাল তিনি আফগানিস্তানের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন।
সূর্যকুমারের ঝোড়ো ফিফটিতে গতকাল সুপার এইটে আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়েছে ভারত। গ্রুপ ‘ওয়ানে’ থাকা ভারতের নেট রানরেট এখন +২.৩৫। ২৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৩ রান করে ম্যাচ-সেরা হয়েছেন সূর্য। তাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে ৪৫ ম্যাচ জিতলেন রোহিত শর্মা। সমান ৪৫ জয় নিয়ে রোহিতের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় উগান্ডার সাবেক অধিনায়ক ব্রায়ান মাসাবা। রোহিত, মাসাবাকে ছাড়িয়ে এই তালিকায় সবার ওপরে বাবর আজম। বাবরের নেতৃত্বে পাকিস্তান জিতেছে ৪৮ টি-টোয়েন্টি।
বার্বাডোজের কেনসিংটন ওভালে টস জিতে প্রথমে ব্যাটিং নিলেও শুরুতে স্বস্তিতে ছিল না ভারত। সূর্য যখন ব্যাটিংয়ে নামেন, ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ভারত করেছে ৫০ রান। রশিদ খানের ঘূর্ণিতে ভারত দ্রুত হারায় বিরাট কোহলি ও শিবম দুবে এই দুই ব্যাটারের গুরুত্বপূর্ণ উইকেট। ১০.৫ ওভারে ৪ উইকেটে ৯০ রান হওয়ার পর ব্যাটিংয়ে নামেন হার্দিক পান্ডিয়া। হার্দিক শুরুতে থিতু হতে সময় নিলেও দ্রুত হাত খুলেছেন। পঞ্চম উইকেটে ৩৭ বলে গড়েন ৬০ রানের জুটি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৮১ রান করেছে ভারত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সূর্য বলেন, ‘যখন ব্যাটিংয়ে নামি, তখন কী করতে হবে তা জানতাম। ম্যাচ পরিকল্পনা সম্পর্কে জানতে হবে। মনে আছে যখন হার্দিক আসে, তখন বলেছিলাম যে বল পুরোনো হওয়া শুরু করলে ছাড় দেওয়া ঠিক হবে না। রানের চাকা সচল রাখতে চেয়েছি। দেখতে চেয়েছি ১৬ ওভার পর্যন্ত কোথায় যেতে পারি এবং স্কোর কত হয়।’
ভারতের দেওয়া ১৮২ রানের লক্ষ্যে নেমে আফগানিস্তান আটকে যায় ২০ ওভারে ৯ উইকেটে ১৩৪ রানে। ৩টি করে উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা ও আর্শদীপ সিং। যেখানে ৪ ওভারে ৭ রান দিয়েছেন বুমরা। ম্যাচসেরার পুরস্কার ভারতের বোলাররা পেলেও কোনো আপত্তি ছিল না সূর্যকুমারের। সূর্য বলেন,‘ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার বোলারকে দিলেও আপত্তি করব না।’ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো পর্যন্ত অপরাজিত ভারত। ৫ ম্যাচের মধ্যে জিতেছে ৪টিতে, এক ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৪ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৫ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৬ ঘণ্টা আগে