টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মঞ্চে লড়তে এরই মধ্যে জায়গা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। আরেকটি জায়গা নিয়ে ‘যদি-কিন্তু’। আজ মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ভারতকে ১৮৪ রানে হারিয়ে অস্ট্রেলিয়াও ফাইনালের খুব কাছে। তবে কাগজে কলমে এখনো সুযোগ আছে ভারত ও শ্রীলঙ্কার। দেখে নেওয়া যাক টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সেই সমীকরণ।
টানা দ্বিতীয়বার ফাইনাল নিশ্চিত করতে যা করতে হবে অস্ট্রেলিয়াকে
ভারতকে মেলবোর্ন টেস্টে হারানোর পর অস্ট্রেলিয়ার সমীকরণ এখন সহজ। ২০২৩-২৫ চক্রে ১৬ টেস্টে খেলে ১০ জয়, ৪ হার ও ২ ড্র। জয়ের হার ৬১.৪৬ শতাংশ। পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান অজিদের। ভারতের বিপক্ষে সিডনি টেস্টে জিতলেই তাদের ফাইনাল নিশ্চিত। যদি সিডনিতে অস্ট্রেলিয়া ড্র করে তাহলে সুযোগ নিতে পারে শ্রীলঙ্কা। সে ক্ষেত্রে শ্রীলঙ্কা তাদের মাঠে অস্ট্রেলিয়াকে দুই টেস্টেই হারালে তারা চলে যাবে ফাইনালে। তবে অস্ট্রেলিয়ার সামনে সহজ সমীকরণ—ভারতের কাছে যদি সিডনি টেস্টে হারেও শ্রীলঙ্কা সফরে অন্তত একটি টেস্ট জিতলেই তারা ফাইনালে।
ভারতকে যা করতে হবে এবং তাকিয়ে থাকতে হবে
মেলবোর্নে টেস্টে হারের পর ভারতের সমীকরণ আর নিজেদের হাতে নেই। তাদের আশা অনেকটাই নিভু নিভু করছে। প্রথমে সিডনি টেস্টে তাদের অস্ট্রেলিয়াকে হারাতেই হবে। প্রার্থনা করতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়া একটি ড্রয়ের বেশি যেন কিছু না করতে পারে। অর্থাৎ ভারতকে সিডনি টেস্টে জিততেই হবে, তারপর শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়াকে একটি টেস্ট হারতে হবে ও একটি ড্র করতে হবে। আর সিডনি টেস্টে ড্র করলেই সমীকরণ থেকে বাদ ভারত।
শ্রীলঙ্কার সমীকরণ
শ্রীলঙ্কার সমীকরণ ভারতের কাছে সিডনি টেস্টে অস্ট্রেলিয়াকে হারতে হবে ও নিজেদের মাঠে দুই টেস্টের সিরিজে অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করতে হবে।
এরই মধ্যে ফাইনালে দক্ষিণ আফ্রিকা
সেঞ্চুরিয়নে রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। টেস্টে চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ১১ ম্যাচে ৭ জয় ও ৩ হার দক্ষিণ আফ্রিকার। ম্যাচ জেতার হার ৬৬.৬৭ শতাংশ। পয়েন্ট টেবিলের শীর্ষেও আছে টেম্বা বাভুমার দল।

লুকা মদরিচ গত মাসে গালে চোট পাওয়ার পর ক্রোয়েশিয়ার ভক্ত-সমর্থকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পরে গিয়েছিল। কারণ, এই চোটের পর করাতে হয়েছিল অস্ত্রোপচারও। তাতে তাঁর বিশ্বকাপে খেলা শঙ্কায় পড়ে যায়। তবে সব শঙ্কা কাটিয়ে তিনি উড়াল দিচ্ছেন মার্কিন মুলুকে।
১ ঘণ্টা আগে
লিটন দাস কি অবসর নিচ্ছেন? অনেকে এই প্রশ্নটা শুনে অবাক হতেই পারেন। কারণ, পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টে ১২৬ ও ৬৯ রানের দুটি ইনিংস খেলেছেন। তাঁরও ব্যাট হাসছে নিয়মিত। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক পডকাস্টে অবসর নিয়ে চলছে আলাপ-আলোচনা। তবে আর যা-ই হোক, রাজনীতিতে জড়ানোর কোনো ইচ্ছা তাঁর নেই
১ ঘণ্টা আগে
শেষ ব্যাটার হিসেবে সিলেটে আজ মুশফিক যখন আউট হলেন, তখন ডিপ মিড উইকেটে ক্যাচ ধরে মোহাম্মদ আব্বাস এমনভাবে উদযাপন করলেন, যেন তাঁরা দমবন্ধ অবস্থা থেকে বেঁচে গেছেন। কারণ, চার নম্বরে নামা মুশফিককে যে কিছুতেই আউট করা যাচ্ছিল না। যখন তিনি আউট হয়েছেন, তখন ৪৩৬ রানের লিড পেয়েছে বাংলাদেশ। তবে তাইজুল ইসলামের আক্
২ ঘণ্টা আগে
জাতীয় স্টেডিয়ামের গ্যালারি তখন করতালিতে মুখর। চারদিকে এক অদ্ভুত রোমাঞ্চ। ঠিক তখনই লং জাম্পের ট্র্যাকে নিজের দৌড় শুরু করলেন ২২ বছর বয়সী এক তরুণী। অদম্য গতিতে বাতাসে ভেসে গিয়ে যখন বালুর ওপর আছড়ে পড়লেন, ততক্ষণে দেশের অ্যাথলেটিকসের ২২ বছরের পুরোনো ইতিহাস স্রেফ অতীত হয়ে গেছে। ৬.২৫ মিটার দূরত্ব পেরিয়ে লং
৩ ঘণ্টা আগে