Ajker Patrika

বিশ্বকাপ ব্যর্থতায় নেতৃত্ব হারালেন রশিদ খান

ক্রীড়া ডেস্ক    
বিশ্বকাপ ব্যর্থতায় নেতৃত্ব হারালেন রশিদ খান
নেতৃত্ব হারালেন রশিদ খান। ছবি: আইসিসি

আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তারকা লেগ স্পিনার রশিদ খানকে। তাঁর জায়গায় নতুন অধিনায়ক করা হয়েছে ওপেনার ইব্রাহিম জাদরানকে। আফগানিস্তান দলের আসন্ন শ্রীলঙ্কা সিরিজ দিয়ে দলের নতুন অধিনায়ক হিসেবে কাজ শুরু করবেন ইব্রাহিম।

শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি আলাদা আলাদা দল দিয়েছে আফগানিস্তান। আগে রশিদ খানের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করা ইব্রাহিমকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠতে ব্যর্থ হয়েছে আফগানিস্তান। গত আসরের সেমিফাইনাল খেলা দলটি এবার গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হারে নিউজিল্যান্ডের কাছে। এরপর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার সঙ্গে টাই করে হারে সুপার ওভারে। আর তাতেই বিদায় নিশ্চিত হয়ে যায় আফগানদের। এই ‘বিদায়’কে ব্যর্থতা হিসেবেই দেখছেন আফগান ক্রিকেটের নীতি নির্ধারকেরা। আর তাই নেতৃত্বে এই বদল। দল ঘোষণার সময় অবশ্য আফগান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান আহমেদ শাহ সুলিমানখিল জানান, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও নতুন কোচিং ব্যবস্থার অংশ হিসেবেই নেতৃত্ব পরিবর্তন আনা হয়েছে।

শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তানের টি-টোয়েন্টি দলেও কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। বিশ্বকাপ দলে থাকলেও ইব্রাহিম জাদরানের দলে জায়গা হয়নি বাঁহাতি পেসার ফজল হক ফারুকি, অলরাউন্ডার গুলবাদিন নাইব ও উইকেট-রক্ষক ব্যাটার মোহাম্মদ ইসহাকের। দলের জায়গা করে উইকেটরক্ষক-ব্যাটার নুর রহমান, স্পিন অলরাউন্ডার শারাফুদ্দিন আশরাফ ও পেসার ফারিদ আহমেদ মালিক। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন জিয়া-উর রহমান শরিফি।

চলতি মার্চে সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। শারজা ক্রিকেট স্টেডিয়ামে ১৩ মার্চ শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। সিরিজের পরের দুটি ম্যাচ একই মাঠে ১৫ ও ১৭ মার্চ। এরপর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০, ২২ ও ২৫ মার্চ তিনটি ওয়ানডে খেলবে দুই দল।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রথম রিটার্নেই ২ কোটি টাকার ঘোষণা এপিএসের গাড়িচালক ভাইয়ের

মার্কিন হামলায় ইরানি জাহাজডুবিতে চাপে পড়বেন মোদি

কো-অর্ডিনেটর নিয়োগ দেবে এসিআই, নেই বয়সসীমা

খালেদা জিয়া, মাহেরীন চৌধুরীসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছে ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান

নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত