বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেও ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি মোহাম্মদ শামি। অস্ট্রেলিয়ার কাছে হেরে দলীয় সাফল্য না পেলেও তাঁর অবিশ্বাস্য পারফরম্যান্স সবার নজর কেড়েছে। এমনটা অবশ্য প্রথম করেননি, গত কয়েক বছর ধরেই দলের হয়ে করে আসছেন ভারতের অন্যতম শীর্ষ পেসার।
এর স্বীকৃতিও পাচ্ছেন শামি। কিছুদিন আগে তাঁর নামে স্টেডিয়াম করার ঘোষণা দিয়েছে জন্মস্থান উত্তর প্রদেশের সরকার। এবার ২০২৩ সালে দুর্দান্ত পারফরম্যান্স করার জন্য ভারতীয় ক্রীড়াঙ্গনের দ্বিতীয় সর্বোচ্চ অর্জুন পুরস্কার জিতেছেন তিনি। বিশেষ করে বিশ্বকাপের অবিশ্বাস্য পারফরম্যান্সই তাঁকে এই পুরস্কার পেতে সহায়তা করেছে।
অবশ্য শামি যে অর্জুন পুরস্কার পাবেন, তা আগে থেকেই জানা ছিল। বিসিসিআই থেকে তাঁর নাম প্রস্তাব করা হয়েছিল। আর আজ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নিয়েছেন তিনি। নারী-পুরুষ উভয় মিলিয়ে ৫৮তম ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতেছেন বাংলার হয়ে রঞ্জিতে খেলা এই পেসার। সব মিলিয়ে ২০২৩ সালের অর্জুন পুরস্কার জিতেছেন ২৬ জন অ্যাথলেট।
ওয়ানডে বিশ্বকাপে শুরুতে সুযোগ না পেলেও শেষ ৭ ম্যাচ খেলে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি হন শামি। ২৪ উইকেট নিয়েছিলেন ৩৩ বছর বয়সী পেসার। এমন অবদানের জন্য পুরস্কারের তালিকায় মনোনয়ন পাওয়ার পর ভীষণ খুশি হন তিনি। বলেন, ‘স্বপ্নপূরণের পুরস্কার। অনেকের জীবনই শেষ হয়ে যায়, কিন্তু এই পুরস্কার জেতা হয় না। এটা খুবই আনন্দের বিষয় এবং আমি গর্ববোধ করছি।’

বিশ্বকাপে নিজেদের স্বপ্নের যাত্রাটা দীর্ঘায়িত করতে পারল না হাইতি। ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে প্রথম দল হিসেবে বিদায় নিয়েছে ক্যারিবীয় দেশটি। তবে হতাশার মধ্যেও দলের লড়াইয়ের প্রশংসা করেছেন কোচ সেবাস্তিয়েন মিগনে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ২২ জুন ভোরে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। তার আগে দুঃসংবাদ পেয়েছে লা আলবিসেলেস্তেরা। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় ম্যাচটিতে খেলতে পারবেন না রাইট ব্যাক গনসালো মন্তিয়েল। তাঁর অনুপস্থিতিতে শুরুর একাদশে দেখা যেতে পারে নাউয়েল মোলিনাকে—প্রতিবেদনে
১ ঘণ্টা আগে
কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে আজ ফুটবলপ্রেমীদের চোখ থাকবে হাইভোল্টেজ দ্বৈরথের দিকে। ২০২৬ ফিফা বিশ্বকাপের ‘ই’ গ্রুপে মুখোমুখি হচ্ছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও আফ্রিকান পরাশক্তি আইভরি কোস্ট। উভয় দলের জন্যই এটি শেষ বত্রিশের টিকিট নিশ্চিত করার সুবর্ণ সুযোগ।
৩ ঘণ্টা আগে
ঘুরে দাঁড়ানোর মন্ত্রটা যেন ব্রাজিলের ভালোই জানা। নিউইয়র্কে গত রোববার মরক্কোর বিপক্ষে ড্র করে সমালোচনার মুখে পড়েছিল সেলেসাওরা। এক সপ্তাহ না যেতেই আজ ফিলাডেলফিয়ায় হাইতিকে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। জয়ের পর ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির আত্মবিশ্বাসও বেড়ে গেছে।
৪ ঘণ্টা আগে