
বেন কারানের প্রথম ওয়ানডে সেঞ্চুরির সৌজন্য সিরিজ নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়েছে জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ২৪১ রানের লক্ষ্য দিয়েছিল আয়ারল্যান্ড। বেন কারানের ১১৮ ও ক্রেগ এরভিনের ফিফটিতে ৬৩ বল ও ৯ উইকেট হাতে রেখে সে লক্ষ্য অনায়াসে তাড়া করেছে জিম্বাবুয়ে।
তিন ম্যাচের সিরিজে দুই দলই প্রথম দুই ম্যাচে একটি করে জিতেছে। আজ সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপক্ষে তিন ফিফটিতে ৬ উইকেটে ২৪০ রান তোলে আয়ারল্যান্ড।
ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ডের শুরুটা ভালো হয়নি। সপ্তম ওভারে রিচার্ড এনগারাভার বলে ১৭ রানে ফেরেন ওপেনার স্টার্লিং (৭)। দ্বিতীয় উইকেটে অ্যান্ডি বালবির্নি ও কার্টিস ক্যাম্ফার জুটি বড় করার চেষ্টা করেন। ১৪ তম ওভারে তিন নম্বরে নামা ক্যাম্ফারকে (১১) ফিরিয়ে ট্রেভর গোয়ান্ডু আইরিশদের কিছুটা চাপে ফেলেন।
তৃতীয় উইকেটে বালবির্নি ও হ্যারি টেক্টরের ৮৬ রানের জুটিতে শুরুর বিপর্যয় সামলে ওঠে আয়ারল্যান্ড। ৩৩ তম ওভারে বালবির্নিকে ফিরিয়ে জিম্বাবুয়েকে ব্রেক-থ্রু দেন স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা। ৯৯ বলে ১ ছক্কা ও ৪টি চারে ৬৪ রান আসে তাঁর ব্যাট থেকে। দলীয় ১৫৯ রানে টেক্টরও (৮৪ বলে ৫১) ফেরেন ফিফটি করে।
বালবির্নি ও টেক্টর বলও হজম করেছেন বেশ। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে লরকান টাকার খেলেছেন ৫৪ বলে ৬১ রানের দারুণ এক ইনিংস। শেষ দিকে ২৩ বলে ২৬ রানে অপরাজিত থাকেন মার্ক অ্যাডায়ার। এনগারাভা ও গোয়ান্ডু ২টি করে উইকেট নেন।
২৪১ রানের লক্ষ্য তাড়য় নেমে ওপেনিং জুটিতে ব্রায়ান বেনেট ও কারান জয়ের ভিত গড়ে দেন জিম্বাবুয়ের। ১১৮ বলে ১২৪ রানে ভাঙে এ জুটি। ফিফটি থেকে ২ রান দূরে থেকে ২০ তম ওভারে গ্রামাহ হিউমের শিকার হন বেনেট (৪৮)। দ্বিতীয় উইকেটে কারান ও এরভিন বাকি কাজ সহজেই সারলেন। ১১৯ বলে ১২২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তাঁরা।
ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করে ১৩০ বলে ১১৮ রানে অপরাজিত থাকেন কারান। ইনিংসে ছিল ১৪টি চার। ৩ ছক্কা ও ৫টি চারে ৫৯ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন এরভিন। ম্যাচসেরা হয়েছেন বেন কারান। জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারলেও একমাত্র টেস্ট জিতেছিল আয়ারল্যান্ড।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৬ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৭ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৮ ঘণ্টা আগে