
বয়স হয়ে গেছে ৩৭ বছর। ভারতের হয়ে খেলেন শুধু ওয়ানডে। এখানে যে বিরাট কোহলির কথা বলা হচ্ছে, সেটা নিশ্চয়ই অনেকে অনুমান করতে পারছেন। তাঁর জন্য এখন প্রত্যেকটা ম্যাচই পরীক্ষার। ভারতীয় ক্রিকেটের যে শক্ত পাইপলাইন, তাতে পারফরম্যান্সে ধারাবাহিকতা না থাকলে অচিরেই বেজে যেতে পারে তাঁর বিদায়ঘণ্টা।
অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে শূন্য রানে আউট হয়েছিলেন কোহলি। জোড়া ডাকের পর তিনি ঘুরে দাঁড়িয়েছেন দারুণভাবে। টানা চার ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রান করেছেন। যার মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে করেছেন সেঞ্চুরি (১৩৫ ও ১০২)। বিশাখাপত্তনমে গতকাল তৃতীয় ওয়ানডেতে ৬৫ রান করে অপরাজিত থাকেন। ছন্দে থাকা কোহলির কাছে সেঞ্চুরির সেঞ্চুরি করা অসম্ভব মনে করছেন না সুনীল গাভাস্কার।
এক সংস্করণ খেলা কোহলির এখন পরবর্তী আইসিসি ইভেন্টে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে তাঁর বয়স হবে ৩৯ বছর। ৩৫ পেরোলেই যেখানে ক্রিকেটের বুটজোড়া তুলে রাখেন, সেখানে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পর চালিয়ে যাবেন কি না সেটা ভবিষ্যতের হাতেই তোলা থাকল। এ ছাড়া বর্তমানে টি-টোয়েন্টি, টেস্টের তুলনায় ওয়ানডে একটু কমই হয়। গাভাস্কারও অত শত চিন্তা করছেন না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত সিরিজের পর কোহলিকে প্রশংসায় পঞ্চমুখ গাভাস্কার বলেন, ‘কেন নয়? যদি সে আরও তিন বছর খেলে, সেক্ষেত্রে আরও ১৬ সেঞ্চুরি করতে হবে। সে যেভাবে ব্যাটিং করেছে, তিন ম্যাচের সিরিজে দুই সেঞ্চুরি করেছে। পরবর্তীতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে আরও দুটি সেঞ্চুরি করলে সংখ্যাটা হবে ৮৭ (আসলে ৮৬)। সেক্ষেত্রে ১০০ সেঞ্চুরির সম্ভাবনা আরও দারুণ সম্ভাবনা রয়েছে।’
ভারত-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ৩০২ রান করেছেন কোহলি। গড় ১৫১ ও স্ট্রাইকরেট ১১৭.০৫। বিশাখাপত্তনমে গতকাল তৃতীয় ওয়ানডেতে কোহলি যখন ব্যাটিংয়ে নামেন, ম্যাচ অনেকটা ভারতের নিয়ন্ত্রণে। ২৭১ রানের লক্ষ্যে নেমে ভারতের স্কোর তখন ২৫.৫ ওভারে ১ উইকেটে ১৫৫ রান। শুরুটা ধীরেসুস্থে করলেও কোহলি ৪৫ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৬৫ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। তাঁর এই ঝোড়ো ইনিংসের সুবাদে ৬১ বল হাতে রেখে ৯ উইকেটের জয়ে ভারত নিশ্চিত করেছে সিরিজও।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে গত বছর বিদায় বললেও এখনো যে কোহলি বিধ্বংসী ব্যাটিংটা ভুলে যাননি, সেটা গতকাল ঝোড়ো ইনিংসে বুঝিয়ে দিয়েছেন। গাভাস্কার বলেন, ‘সে জানত ম্যাচ এরই মধ্যে ভারতের নিয়ন্ত্রণে। ওপেনাররা ভালো একটা ভিত্তি তৈরি করে দিয়েছে। আরও ব্যাটার আসতে বাকি। সে আজ (গত রাতে) তার ব্যাটিং উপভোগ করেছে। ওয়ানডেতে কোহলির এমন টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করতে খুব কমই দেখা যায়।’
ওয়ানডেতে হ্যাটট্রিক সেঞ্চুরি করা কোহলির জন্য অসম্ভব ছিল না বলে মনে করেন আর্শদীপ সিং। তৃতীয় ওয়ানডে শেষে কোহলির সঙ্গে সেলফি তুলে সেটা নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেন আর্শদীপ। ভারতের এই বাঁহাতি পেসার বলেন, ‘রান তো কম হয়ে গেছে ভাই। তা না হলে আপনি তো একটা সেঞ্চুরি নিশ্চয়ই পেতেন।’ কোহলিও মজা করতে ছাড়েননি। ভারতীয় তারকা ব্যাটার বলেন, ‘ভাগ্য ভালো আমরা টস জিতেছি। যদি সেটা না হতো, শিশিরের কারণে তোমার সেঞ্চুরি হয়ে যেত।’
টানা ২০ ওয়ানডেতে টস হারের পর ভারত গতকাল টস জিতেছে। টস জেতার পর অধিনায়ক লোকেশ রাহুলকে উদযাপন করতে দেখা গেছে। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরি করে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটা এখনো শচীন টেন্ডুলকারের। এই তালিকায় তাঁর পরই আছেন কোহলি। ক্রিকেটের তিন সংস্করণ মিলে এখন পর্যন্ত তিনি করেছেন ৮৪ সেঞ্চুরি।

তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ‘ফুবি একাডেমি নর্ম দাবা প্রতিযোগিতা-সিরিজ ৩’ এর গ্র্যান্ডমাস্টার ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। একইসঙ্গে তিনি ৯ খেলার একটি গ্র্যান্ডমাস্টার (জিএম) নর্ম অর্জন করেছেন। এটি ফাহাদের ক্যারিয়ারের দ্বিতীয় জিএম নর্ম। এর আগে ২০২৪ স
৪ ঘণ্টা আগে
২০২২ সালের জানুয়ারিতে ভারতের টেস্ট দলের নেতৃত্ব ছাড়েন বিরাট কোহলি। তাঁর এই সিদ্ধান্তে হতবাক হয়ে পড়েছিলেন ভক্তরা। প্রায় সাড়ে চার বছর পর এই ব্যাটার জানালেন, অধিনায়কত্ব ধীরে ধীরে তাঁকে ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছিল। শুরুতে সেটা তিনি বুঝতে পারেননি তিনি।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ টেনিস ফেডারেশনের আয়োজনে রাজধানীর রমনায় জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে ‘শাহ্জালাল ইসলামী ব্যাংক উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান। মঙ্গলবার (২০ মে) সাতদিনব্যাপী এই টুর্নামেন্টের সমাপনী দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ম
৫ ঘণ্টা আগে
মাঠে অসাধারণ নৈপুণ্যের জন্য লিওনেল মেসিকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বলা হয়। মানবিক আচরণের কারণে মাঠের বাইরেও বেশ সুনাম আছে তারকা ফরোয়ার্ডের। এবার প্রকাশ্যে এসেছে কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টাইন অধিনায়কের এক অজানা গল্প। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ট্রেনিং কমপ্লেক্সের কর্মীদের মধ্যে ব
৬ ঘণ্টা আগে