
অস্ট্রেলিয়ায় জরুরি কাজে পরিবারের কাছে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিষয়টি আজ আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক। যাওয়ার আগে বিসিবি পরিচালকদের জানিয়ে গেছেন বিসিবি সভাপতি।
মেলবোর্নে থাকে বিসিবি সভাপতির পরিবার। তাঁর অস্ট্রেলিয়ায় যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন এক বিসিবি পরিচালক। তিনি বলেছেন, ‘বিসিবি সভাপতি বুলবুল ভাই আমাদের বার্তা দিয়েছেন তাঁর জরুরি কাজে অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে যেতে হচ্ছে। শিগগিরই তিনি দেশে ফিরবেন।’
বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিয়মিত বিরতিতে অস্ট্রেলিয়ায় আসা-যাওয়া করেছেন বুলবুল। তবে এবার তাঁর তিনি একটু দেরিতেই যাচ্ছেন। গত বছরের ডিসেম্বরে দেশে ফেরার পর টানা দুই মাস কাজ করেছেন তিনি। এই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), অদম্য টি-টোয়েন্টি কাপ—অল্প সময়ে দুটি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করেছেন তিনি।
তবে সবচেয়ে বেশি ব্যস্ত সময় কাটাতে হয়েছে জাতীয় দল নিয়ে। বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা, না খেলা নিয়ে আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে একাধিক সভা করতে হয়েছে।

থাইল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশ ‘এ’ সামনে লক্ষ্যটা ছিল হাতের নাগালেই–১০৪ রানের। এই রান তাড়া করতে নেমে জয়ের পথটা কঠিন করে তুলেছিল ফাহিমা খাতুনের দল। শেষ পর্যন্ত মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ম্যাচটিতে ৩ উইকেটের নাটকীয় জয় তুলে নিয়েছে তারা।
৩৩ মিনিট আগে
দলে একের পর এক চোটের হানা। অধিনায়ক মিচেল মার্শ তো অণ্ডকোষে চোট পাওয়ার কারণে এখন পর্যন্ত এক ম্যাচও খেলতে পারেননি। অস্ট্রেলিয়া অবশ্য দুই ম্যাচ খেলে ফেলেছে। জিম্বাবুয়ের বিপক্ষে হার তাঁদের ফেলে দিয়েছে খাদের কিনারায়। সুপার এইটে যাওয়া নির্ভর করছে অনেক যদি-কিন্তুর ওপর।
৪২ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের আসরের সেমিফাইনালিস্ট ছিল আফগানিস্তান। এবারও ফেভারিট হিসেবেই ধরে নেওয়া হয়েছিল রশিদ খানের দলকে। কিন্তু টানা দুই হারে সুপার এইটের সমীকরণ কঠিন করে ফেলেছে তারা। অবশেষে তৃতীয় ম্যাচে এসে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল আফগানরা।
২ ঘণ্টা আগে
লেগস্পিন ঘূর্ণিতে ব্যাটারদের বোকা বানাতে ওস্তাদ রশিদ খান। পেস বোলারদের মতো গতির পাশাপাশি কুইক টার্ন, গুগলিতে ব্যাটাররা বুঝে উঠতে পারেন না যে তাঁকে (রশিদ খান) কীভাবে খেলবেন। আফগানিস্তানের তারকা লেগস্পিনার আজ স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন।
৩ ঘণ্টা আগে