
বাংলাদেশের ব্যাটিংয়ে চাপে পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস। তাদের ২১৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। শেষ পর্যন্ত জয় পেলেও তাই প্রতিপক্ষের ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইল। প্রতিপক্ষ যে ভয় পাইয়ে দিয়েছিল, সেটাও স্বীকার করলেন তিনি।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল) বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস। ওপেনিংয়ে নেমে ২৫ বলে ৫৬ রানের ইনিংস খেলেন গেইল। ৪৩ বলে চাঁদউইক ওয়ালটনের অবদান ৯০ রান।
জিতলেও বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করেছেন গেইল। রনি তালুকদারের ফিফটি (৫৬ বলে ৯৬) দলের বড় পুঁজির ভিত গড়ে দেয়। ২১ বলে ৪৩ রান করেন অধিনায়ক মাহমুদউল্লাহ।
সংবাদ সংস্থা এএনআইকে গেইল বলেন, ‘আমি বলব না যে আমরা বাংলাদেশকে উড়িয়ে দিয়েছি। বাংলাদেশ সত্যিই খুব ভালো ক্রিকেট খেলেছে এবং ২১৮ রান করেছে। এটা দারুণ। বাংলাদেশের হয়ে রনি তালুকদার ভালো ব্যাটিং করেছে, অধিনায়ক মাহমুদউল্লাহও দারুণ ব্যাটিং করেছে। তারা আমাদের একটু চাপে ফেলেছিল। তবে ২০০ রানের বেশি লক্ষ্য তাড়া করতে হলে ভালো শুরু প্রয়োজন। আমি ও লেন্ডল ভিত গড়ে দিয়েছিলাম। এরপর চ্যাডউইক ওয়ালটন এসে ইনিংস শেষ করে।’
গেইল বলেন, ‘সব মিলিয়ে এটি খুব ভালো একটি ম্যাচ ছিল। আমার মনে হয়, দর্শকেরা সত্যিই ম্যাচটি উপভোগ করেছেন।’
ব্যাটিংবান্ধব উইকেটে বোলারদের কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে বলেও মনে করেন গেইল। অস্ট্রেলিয়ার সাবেকদের বিপক্ষে পরের ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি।
এই প্রসঙ্গে গেইল বলেন, ‘বোলারদের জন্য দুর্ভাগ্যজনক, তবে ব্যাটিংয়ের জন্য উইকেটটি খুব ভালো ছিল। তাই মাঠে দারুণ ক্রিকেটীয় প্রদর্শনী দেখতে পেরে আমরা খুশি। আশা করি, আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষেও এই ধারাবাহিকতা ধরে রাখতে পারব। এখন পরিস্থিতি একটু উত্তপ্ত হয়ে উঠছে, তাই আমাদের লড়াইয়ে টিকে থাকতে হবে।’

পাকিস্তানের বিপক্ষে জয় একরকম অভ্যাস বানিয়ে ফেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। তিনবারের দেখায় প্রত্যেকবারই স্বাগতিকদের হারাল বাংলাদেশ। আজ ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ৩২ রানের জয়ে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে গেছে।
৫ মিনিট আগে
বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে হিসেবে অস্ট্রেলিয়ার মাঠে সেঞ্চুরি। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে আজ দ্বিতীয় ওয়ানডেতে কে এই কীর্তি গড়েছেন, সেটা সকলেরই জানা। তবে সোবহানা মোস্তারির ঐতিহাসিক সেঞ্চুরিও বাংলাদেশের কাজে এল না। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটের ঐতিহাসিক জয় পেল অস্ট্রেলিয়া।
৪২ মিনিট আগে
লিটন দাস ক্যাচ ধরার পরপরই করলেন আবেদন। হাসান মাহমুদ ঘুরে তাকাতেই আম্পায়ার আলাউদ্দিন পালেকের আঙুল তুলে দিলেন। আফগানিস্তানের টেলএন্ডার ব্যাটার ইয়ামিন আহমাদজাই রিভিউ নিয়ে শুধু হাসানের অপেক্ষাই বাড়ালেন। আল্ট্রা এজে স্পাইক ধরা পড়তেই হাসান আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের পিচে সিজদা দিয়েছেন।
১ ঘণ্টা আগে
দিনের প্রথম সেশনে উইকেট পড়ল ৮টি। আফগানিস্তানের ৬টার বিপরীতে বাংলাদেশ হারাল দুটি। বড় লিড নেওয়ায় সেশনটা হয়ে থাকল সফরকারীদের।
২ ঘণ্টা আগে