অনেক দিন ধরে সময়টা ভালো যাচ্ছে না বিরাট কোহলির। লম্বা সময় ধরে ব্যাটে রান নেই ভারতের সাবেক এই অধিনায়কের। সম্প্রতি তাঁর বিশ্রামের গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব অবশ্য মনে করেন, বিশ্রাম না, কোহলিকে চাইলে টি-টোয়েন্টি দল থেকে বাদও দেওয়া যেতে পারে। এ সময় রবিচন্দ্রন অশ্বিনের বাদ পড়ার উদাহরণও সামনে আনেন তিনি।
টেস্টে ৪৪২ উইকেটের মালিক অশ্বিন ছন্দহীনতার কারণে টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন। একই বিবেচনায় টি-টোয়েন্টি দল থেকে কোহলিকেও বাদ দেওয়া যেতে পারে বলে মনে করেন কপিল। ভারতের কিংবদন্তি এই অলরাউন্ডার বলেছেন, ‘পরিস্থিতি এখন এমন যে, আপনাকে বাধ্য হয়ে টি-টোয়েন্টিতে কোহলিকে বেঞ্চে বসাতে হবে। যদি বিশ্বের ২ নম্বর বোলারকে টেস্টে বাদ দেওয়া যায় তবে বিশ্বের এক নম্বর ব্যাটারও বাদ পড়তে পারে।’
কোহলি এখন নিজের ছায়ায় ঢাকা পড়েছেন উল্লেখ করে কপিল আরও বলেছেন, ‘বছরের পর বছর যেভাবে কোহলি ব্যাট করে আসছিল, সেভাবে সে আর ব্যাট করতে পারছে না। সে খ্যাতি পেয়েছে তার পারফরম্যান্সের জন্য। তবে সে যদি এখন পারফর্ম করতে না পারে, তবে যেসব তরুণ পারফর্ম করছে তাদের আপনি বাইরে রাখতে পারেন না। আমি ইতিবাচক অর্থে দলে জায়গার জন্য লড়াই দেখতে চাই। তরুণদের কোহলিকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করা উচিত।’
কপিল মনে করেন, যদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোহলিকে ‘বিশ্রাম’ দেওয়া হয়, তবে সেটাকে ‘বাদ’ হিসেবে ধরে নেওয়ায় ভালো হবে।

কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
২০ মিনিট আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
২৯ মিনিট আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
সল্টলেকে গত পরশু ভারত-ব্রাজিল ম্যাচে গ্যালারি খুব একটা ভর্তি ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওস-ব্রুনো গিমারেসের মতো তারকা ব্রাজিলিয়ান এলেও তা ভারতের ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি। এবার টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েছে ভারত। উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম ৩০০ টাকারও কম রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে