
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বেশ জটিল। বিশ্বকাপ সেমিফাইনাল ও ফাইনালের আগে তিনটি পর্বে বিভক্ত থাকবে। ১৪টি কোয়ালিফাই করা দলের মধ্যে সর্বনিম্ন র্যাঙ্কিংয়ের ৩টি দলকে নিয়ে ‘সুপার সিরিজ’ আয়োজনের মাধ্যমে এ টুর্নামেন্টের শুরু। দ্বিতীয় পর্বে ১২টি দলের মোট ৩০টি ম্যাচ হবে। দলগুলো ৬টি করে মোট দুটি গ্রুপে ভাগ করা হবে এবং খেলা হবে রাউন্ড রবিন পদ্ধতিতে।
বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ১৪ দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে তাদের সঙ্গে আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও কোয়ালিফিয়ার ‘বি’। অন্য গ্রুপে আছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, জিম্বাবুয়ে ও কোয়ালিফায়ার ‘এ’। দুই গ্রুপ তুলনা করলে বাংলাদেশেরটিই বেশি কঠিন। প্রতি গ্রুপ থেকে শীর্ষ তিন দল এবং দুটি গ্রুপ মিলিয়ে পয়েন্ট তালিকায় পরবর্তী সেরা দলটি ‘সুপার সেভেন’ পর্বে উঠবে।
সুপার সেভেন পর্বে রাউন্ড রবিন পদ্ধতিতে ২১টি ম্যাচ খেলা হবে। এখান থেকে সেরা চারটি দল উঠে যাবে সেমিফাইনালে। সেমিফাইনালে সুপার সেভেনে শীর্ষ দল মুখোমুখি হবে চতুর্থ দলের, দ্বিতীয় দলটি লড়বে তৃতীয় দলের বিরুদ্ধে। সেমিফাইনালের জয়ী দুই দল মুখোমুখি হবে ফাইনালে।
ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং
গ্রুপ ‘এ’: আফগানিস্তান, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও কোয়ালিফায়ার ‘এ’।
গ্রুপ ‘বি’: বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও কোয়ালিফায়ার ‘বি’।
| তারিখ | ম্যাচ | ভেন্যু |
|---|---|---|
| ৮ অক্টোবর | বাংলাদেশ-ইংল্যান্ড | উইন্ডহুক |
| ১২ অক্টোবর | বাংলাদেশ-নিউজিল্যান্ড | কুগোম্পো সিটি |
| ১৬ অক্টোবর | বাংলাদেশ-শ্রীলঙ্কা | ডারবান |
| ১৯ অক্টোবর | বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা | ডারবান |
| ২৩ অক্টোবর | বাংলাদেশ-কোয়ালিফায়ার বি | সোয়ানে |

আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত শাস্তি পেতে হবে ম্যানচেস্টার সিটিকে। এমনটাই জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর। একই সঙ্গে ক্লাবটির বিরুদ্ধে চলমান প্রক্রিয়াকে স্বাধীনভাবে শেষ করার ওপরও জোর দিয়েছে তারা।
১৪ মিনিট আগে
বাংলাদেশ দলের কোচিং স্টাফে যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার মালিবংওয়ে মাকেতা। তাঁকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত লিটন দাস, নাজমুল হোসেন শান্তদের সঙ্গে কাজ করবেন মাকেতা।
৪২ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল লিগে শুরুটা জয় দিয়েই করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন মৌসুমের প্রথম ম্যাচে ফকিরেরপুল ইয়ং মেনস ক্লাবকে আজ ১-০ গোলে হারিয়েছে সাদাকালোরা। শুক্রবার চাঁদপুর জেলা স্টেডিয়ামে মোহামেডানের হয়ে জয়সূচক গোলটি করেন জাহিদ হাসান শান্ত।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনা হয়ে বিদায়ী ম্যাচ খেলতে দেশে ফিরেছেন লিওনেল মেসি। আজ সকালে নিজ শহর রোজারিওতে পৌঁছেছেন আর্জেন্টাইন তারকা। আগামী বুধবার বেনিনের বিপক্ষে ম্যাচে শেষবার আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামবেন ইতিহাসের সেরা ফুটবলারদের একজন।
২ ঘণ্টা আগে