
বিসিবি সভাপতির প্রতি সরকারের চাপ, পরিচালকদের প্রকাশ্য অনাস্থা। ফারুক আহমেদের অনড় অবস্থান থাকলেও জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাদের মনোনীত পরিচালক কোটা থেকে তাঁকে বাদ দিয়েছে। এর মধ্য দিয়ে বিসিবির সভাপতি পদে ফারুকের টিকে থাকার লড়াই প্রায় শেষ।
বিসিবি সূত্রে জানা গেছে, আজ বিকেল ৪টায় বোর্ড সভা আহ্বান করা হয়েছে। এই সভাকে ঘিরে বেড়েছে সভা আয়োজনের কার্যনির্বাহী কমিটির ব্যস্ততা। নামাজের পরই বিসিবির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা ও বোর্ড পরিচালকরা সভাস্থলে পৌঁছাবেন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
সূত্র জানায়, এনএসসি কোটায় মনোনয়ন পাওয়া সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের কাউন্সিলরশিপ গতকালই গ্রহণ করেছে বিসিবির কার্যনির্বাহী পরিষদ। ক্রীড়া পরিষদ কোটার কাউন্সিলর হিসেবে বুলবুল এখন বোর্ড পরিচালকের দায়িত্ব পালনে বৈধতা পেয়েছেন। ফলে আজকের বোর্ড সভায় নতুন পরিচালক হিসেবে যোগ দিয়ে তিনি পরিচালকদের ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন।
এর আগে গতকাল রাতেই ফারুক আহমেদকে অপসারণের প্রক্রিয়া শুরুর আগেই এনএসসি থেকে আমিনুলকে বিসিবির কাউন্সিলর হিসেবে চিঠি পাঠানো হয়। রাতেই অনলাইন সভার মাধ্যমে বিসিবি পরিচালকরা তাঁর কাউন্সিলরশিপ অনুমোদন করেন। সাবেক এই অধিনায়ককে নিয়ে বিসিবি সভাপতির দৌড়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছিল। তবে এত দিন তিনি বিসিবির কাউন্সিলর ছিলেন না। বিসিবিতে ক্রীড়া পরিষদের মোট পাঁচ কাউন্সিলর থাকেন, যেখান থেকে দুজন পরিচালক মনোনীত হন। আগের কাউন্সিলর হাবিবুর রহমানকে সরিয়ে সেখানে এনএসসি আমিনুলকে মনোনয়ন দিয়েছে।
এদিকে দুই দিন আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাসায় বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেখানে তাঁকে দায়িত্ব থেকে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়। তবে ফারুক সাফ জানিয়েছিলেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন না।
সব মিলিয়ে আজকের বোর্ড সভায় আমিনুল ইসলাম বুলবুলের বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা। ফারুক জানিয়েছেন, আগামীকাল সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন তিনি।

প্রথম দুই ম্যাচ হেরে ফিফা আসিয়ান কাপ থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে আজ স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে টমাস ডুলির দল। জাকার্তার গেলোরা বুং কার্লো স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
২ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে এক পোস্টে অবসরের ঘোষণা দিলেও আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির পথচলা শেষ হয়নি। তবু একটা ম্যাচের বেশি তিনি পাচ্ছেন না। আজ বলিভিয়ার বিপক্ষে তিনি না থেকেও ছিলেন। নিকো পাস দুর্দান্ত পারফরম্যান্সে সেটা মনে করিয়ে দিয়েছেন। হোসে মানুয়াল লোপেসও স্মরণ করেছেন মেসিকে।
৩ ঘণ্টা আগে
নরওয়ের বিপক্ষে এক ম্যাচে না খেলাতেই ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে পর্তুগাল দলে চলছে লঙ্কাকাণ্ড। খেলতে না পারার পর মাঝপথে দলের অনুশীলন ছেড়ে চলে গিয়েছেন। এবার তিনি বড় শাস্তির মুখে। প্রায় দেড় লাখ টাকা জরিমানার পাশাপাশি কয়েক মাস নিষিদ্ধও হতে পারেন পর্তুগিজ ফরোয়ার্ড।
৩ ঘণ্টা আগে
ভারত-শ্রীলঙ্কা ম্যাচ কি তাহলে পাওয়ারপ্লেতেই শেষ? অনেকে চাইলে এভাবে বলতেই পারেন। প্রথম ৬ ওভারে ভারত যা করেছে, সেই রানও করতে পারেনি শ্রীলঙ্কা। ১২৪ রানে হেরে লঙ্কানদেরও এশিয়ান গেমসের ফাইনালে খেলার স্বপ্নভঙ্গ হয়েছে। এবার তারা ব্রোঞ্জ পদক জয়ের আশায় খেলবে বাংলাদেশের বিপক্ষে।
৫ ঘণ্টা আগে