ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের। ২৫ রানে এগিয়ে থেকে কাল তৃতীয় দিন মাঠে নামবে সফরকারীরা। জিম্বাবুয়ে ওপেনার ব্রায়ান বেনেটের মতে, সিলেট টেস্ট এখন দুই দলই সম অবস্থানে দাঁড়িয়ে। নিজেদের কিছুটা এগিয়েই রাখছেন। তবে একাধিকবার তাঁর মুখ থেকে বেরিয়ে এল, ‘ম্যাচটা জয়ের সুযোগ আছে আমাদের।’
দ্বিতীয় ইনিংসে দলীয় ১৩ রানে সাদমান ইসলাম ফেরান ব্লেসিং মুজারাবানি। বেনেটের আশা কাল বাংলাদেশকে অল্প রানেই আটকে রাখবেন বোলাররা, ‘বাংলাদেশকে ১৯১ রানে অলআউট করা এবং আমাদের ব্যাটিং পারফরম্যান্সের পর আমি মনে করি এখন ম্যাচ সমতায় আছে। মনে করি, আমরা একটু এগিয়ে আছি, কারণ সন্ধ্যায় একটা উইকেট নিতে পেরেছি। আগামীকাল গুরুত্বপূর্ণ একটা দিন হতে যাচ্ছে। আমাদের সকালে জোর দিয়ে খেলতে হবে। আশা করি ওরা চতুর্থ ইনিংসে আমাদের জন্য বেশি বড় লক্ষ্য দাঁড় করাতে পারবে না।’
জিম্বাবুয়ে অবশ্য টেস্টে টানা ১৬ ইনিংসে ফিফটিহীন মাহমুদুল হাসান জয়ের দুটি সহজ ক্যাচ হাতছাড়া করেছে। ক্যাচ নিতে পারলে হয়তো ম্যাচটা নিয়ন্ত্রণেই থাকত তাদের। বেনেট অবশ্য বললেন, ‘সন্ধ্যায় দুটো সুযোগ মিস হয়েছে। কেউই ইচ্ছে করে ক্যাচ ফেলে না। কাল আমরা আরও শক্তভাবে ফিরে আসব।’
সিলেটে এর আগে বাংলাদেশের বিপক্ষে একবারের দেখায় ১৫১ রানে জিতেছিল জিম্বাবুয়ে। ২০১৮ সালে সে ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স করেছিলেন শন উইলিয়ামস। এবারও দলের সেরা ৫৯ রানের ইনিংস খেলেছেন তিনি। সঙ্গে ওপেনিংয়ে নেমে বেনেট খেলেছেন ৬৪ বলে ৫৭ রানের ওয়ানডেসুলভ ইনিংস। বেনেট বললেন জয়ের ছন্দ ধরে রাখতে হলে ১৫ জনকেই সমর্থন দিতে হবে দলকে, ‘বাংলাদেশে আমরা খুব কমই টেস্ট ম্যাচ জিতি। আজকে আমরা শক্ত অবস্থানে আছি। আমরা মনে করি, আমাদের জয়ের ভালো সুযোগ আছে। স্কোয়াডের ১৫ জনকে আমাদের সমর্থন দিতে হবে।’
ভিক্টর নিয়াউচি, মুজারাবানি, রিচার্ড এনগারাভা—পেসত্রয়ীর সঙ্গে ওয়েলিংটন মাসাকাদজা বেশ ভুগিয়েছে বাংলাদেশকে। বেনেটের আশা, সম্মিলিত বোলিং আক্রমণে কাল আবারও লড়াইয়ে ফিরবেন তাঁরা, ‘আমাদের দারুণ সুযোগ আছে ম্যাচটা জেতার। আমরা এখনো ২০-৩০ রান এগিয়ে আছি। আমাদের বোলাররা আজ রাতে বিশ্রাম নেবে, কাল তারা আবার লড়াইয়ে ফিরে আসবে। আমরা আমাদের সেরাটা দেব আগামীকাল।’

মোসেঙ্গো-ওম্বা বলেন, ‘মানুষ তাদের সব সমস্যা ভুলে লেপার্ডসদের পেছনে ছুটছে। কঙ্গো থেকে আসা মানেই ইবোলা নয়। কঙ্গো বিশাল একটি দেশ এবং আমরা এই রোগের সঙ্গে অনেকবার লড়েছি। বিশ্বের ভয় পাওয়ার কিছু নেই।’
৪ ঘণ্টা আগে
ঐতিহাসিক সিরিজ জয়ের পর বোলারদের র্যাঙ্কিংয়েও লেগেছে পরিবর্তনের হাওয়া। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম দুই ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১১ নম্বরে উঠে এসেছেন। ক্যারিয়ারসেরা ৭৩২ রেটিং পয়েন্টে ওঠা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম এগিয়েছেন দুই ধাপ। এর আগে তাঁর সর্বোচ্চ
৫ ঘণ্টা আগে
পঞ্চম বিশ্বকাপের দোরগোড়ায় দাঁড়িয়ে তিনি বলেন, ‘আমি যা কিছু শিখেছি তা দলের মাঝে বিলিয়ে দিতে চাই যাতে আমরা শিরোপা জিততে পারি। গতবার আমি অত্যন্ত আবেগ ও উদ্দীপনা নিয়ে খেলেছিলাম, তবে এবার আমার ভেতরের জেদ ও চেতনা আরও তীব্র। আশা করি এক রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য সবাই প্রস্তুত।’
৫ ঘণ্টা আগে
মেডিকেল পরীক্ষার পর আজ বিকেল ৫টায় শুরু হবে ব্রাজিলের প্রথম অনুশীলন। দলের মূল খেলোয়াড়দের পাশাপাশি স্থানীয় ক্লাবগুলোর যুব দলের তিন তরুণ—ফ্লেমেঙ্গোর গোলরক্ষক লিও নানেত্তি, বোতাফোগোর ফেলিপে সুজা এবং ভাস্কোর ব্রুনো রিবেইরো এই ক্যাম্পে যুক্ত হচ্ছেন। লিও নানেত্তি বিশ্বকাপ জুড়েই দলের সঙ্গে অনুশীলনে থাকবেন।
৮ ঘণ্টা আগে