ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকা টেস্টে পাকিস্তানের জয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে ভারত। আজ লিডসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট ভারত শুরু করবে পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিসেবে।
নিউজিল্যান্ডের কাছে প্রথমবার চ্যাম্পিয়নশিপের শিরোপা হাতছাড়া করার পর এবার সতর্কতার সঙ্গে শুরু করেছে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে বৃষ্টি বাধায় প্রথমটি জিততে পারেনি বিরাট কোহলির দল। তবে দ্বিতীয় ম্যাচে ঠিকই ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। সিরিজে এখন পর্যন্ত এক জয় আর এক ড্রয়ে ১৪ পয়েন্টে পয়েন্ট তালিকার এক নম্বরে আছেন কোহলিরা। দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান। তিনে ওয়েস্ট ইন্ডিজ এবং চারে ইংল্যান্ড।
দুই ম্যাচে ভারতের পয়েন্ট ১৪ (জয়ের হার ৫৮.৩৩ শতাংশ)। পয়েন্টের হিসাব অনুযায়ী, একটি জয় ও একটি ড্রয়ের ভারতের থাকার কথা ১৬ পয়েন্ট। তবে স্লো ওভার-রেটের কারণে ২ পয়েন্ট কাটা গেছে বিরাটদের। একটি জয় এবং একটি হার নিয়ে দুয়ে থাকা বাবরদের পয়েন্ট ১২ (জয়ের হার ৫০ শতাংশ)।
সমসংখ্যক ম্যাচে সমান ১২ পয়েন্ট নিয়ে তিনে আছে ওয়েস্ট ইন্ডিজ। পয়েন্ট টেবিলের একেবারে নিচে ইংল্যান্ড। জো রুটদের নামের পাশে আছে মাত্র ২ পয়েন্ট (৮.৩৩ শতাংশ)। ভারতের মতো তাঁদেরও স্লো ওভার-রেটের কারণে পয়েন্ট কাটা গেছে। এখনো পর্যন্ত চারটি দল এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলেছে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের হিসাব অনুযায়ী, প্রতিটি টেস্ট জিতলে ১২ পয়েন্ট। টাই হলে ৬ পয়েন্ট করে পাবে দুটি দলই। ড্র হলে প্রতিটি দল পাবে ৪ পয়েন্ট। দুই টেস্টের সিরিজে সর্বোচ্চ ২৪ পয়েন্ট, তিন ম্যাচের সিরিজে ৩৬ পয়েন্ট, চার ম্যাচের সিরিজে ৪৮ পয়েন্ট এবং পাঁচ ম্যাচের সিরিজে সর্বোচ্চ ৬০ পয়েন্ট পেতে পারে কোনো দল। একই সঙ্গে স্লো ওভার রেটের কারণে পয়েন্ট কাটারও নিয়ম আছে।

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২১ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে