
বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট শুরুর আগে থেকেই আলোচনায় কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম। ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে সমালোচনা আরও বাড়তে থাকে। টেস্ট শেষের এক মাসেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) বাজে রেটিং দিল এই মাঠকে।
গ্রিন পার্ক স্টেডিয়ামকে আইসিসি কঠিন শাস্তি দিয়েছে গতকাল। ক্রিকেটের অভিভাবক সংস্থা এই স্টেডিয়ামের আউটফিল্ডকে দিয়েছে ‘অসন্তোষজনক’ রেটিং। একই সঙ্গে স্টেডিয়ামটির কপালে একটি ডিমেরিট পয়েন্টও জুটেছে। এই স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট হয়েছিল ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর। ম্যাচের প্রথম দিন খেলা হয়েছে ৩৫ ওভার। দ্বিতীয়, তৃতীয় দিনে কোনো খেলাই হয়নি। যেখানে তৃতীয় দিনে এক ফোঁটা বৃষ্টিও হয়নি। বেশির ভাগটা বৃষ্টির পেটে চলে গেলেও যতটুকু সময় খেলা হয়েছে, আউটফিল্ড তেমন একটা ভালো ছিল না।
আইসিসি গতকাল ২০২৪-২৫ মৌসুমে ভারত এখন পর্যন্ত যে পাঁচটি ভেন্যুতে খেলেছে, সেই পাঁচ ভেন্যুর পাশাপাশি পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজের ভেন্যুগুলোরও রেটিং দিয়েছে। যার মধ্যে বাংলাদেশ-ভারত প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইয়ের এমএ চিদাম্বরম পেয়েছে ‘খুব ভালো’ রেটিং। এরপর নিউজিল্যান্ড সিরিজের তিন টেস্টের ভেন্যু বেঙ্গালুরু, পুনে, মুম্বাই-সবাই পেয়েছে ‘সন্তোষজনক’ রেটিং। যেখানে পুনে ও মুম্বাইয়ে অনুষ্ঠিত দুটি টেস্টেরই ফল এসেছে তিন দিনে। এই দুই টেস্টেই দেখা গেছে স্পিনারদের রাজত্ব। ভারতকে তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। যা ভারতের নিজেদের মাঠে প্রথমবারের মতো ৩-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার ঘটনা।
মুলতান ও রাওয়ালপিন্ডি ভেন্যু দুটি পেয়েছে সন্তোষজনক রেটিং। যেখানে পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টে মুলতান ও রাওয়ালপিন্ডিতে রাজত্ব করেছিলেন স্পিনাররা। ইংল্যান্ডের ৪০ উইকেটের সবকটিই পেয়েছেন পাকিস্তানের স্পিনাররা। তিন ম্যাচের টেস্ট সিরিজ পাকিস্তান জেতে ২-১ ব্যবধানে। যেটা ইংল্যান্ডের বিপক্ষে ৯ বছর পর পাকিস্তানের টেস্ট সিরিজ জয়।
আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের পিচ ও আউফিল্ডের রেটিং আইসিসি রেটিং করে থাকে অবস্থাভেদে বিভিন্নভাবে। যার মধ্যে রয়েছে সবচেয়ে ভালো, সন্তোষজনক, অসন্তোষজনক এবং আনফিট। অসন্তোষজনকের কারণে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া ভেন্যুকে। আনফিটের কারণে থাকে তিন ডিমেরিট পয়েন্ট। যদি কোনো ভেন্যু পাঁচ বছর সময়সীমার মধ্যে পাঁচ অথবা বেশি ডিমেরিট পয়েন্ট পায়, তাহলে ১২ মাস কোনো আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে পারবে না সেই ভেন্যু।

এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
২ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৪ ঘণ্টা আগে
এবারের ফিফা উইন্ডোতে এক অর্থে ভারতের শুরুটা ভালোই হয়েছে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা পানামার গোলবন্যাই আশা করেছিলেন ফুটবল সমর্থকেরা। তবে সেই পানামাকে রুখে দিয়েছে ভারত। হারের পর ক্ষোভ উগড়ে দিয়েছেন পানামা কোচ টমাস ক্রিস্টিয়ানসেন।
৫ ঘণ্টা আগে