ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত মৌসুম শেষে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। তাঁর জায়গায় এই মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ফাফ ডু প্লেসি। ৩৮ বছর ছুঁই ছুঁই এই অধিনায়ককে নিয়ে সমালোচনায় মেতে উঠলেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।
ডু প্লেসির অধীনে আইপিএলে অম্লমধুর সময় কাটাচ্ছে বেঙ্গালুরু। হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও দল জিতেছে দ্বিতীয় ম্যাচে। প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৮৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে বেঙ্গালুরুকে জেতাতে পারেননি ডু প্লেসি। পরের ম্যাচে অবশ্য তিনি আউট হন ৫ রানে। কিন্তু তাঁর দুর্দান্ত নেতৃত্বের সুবাদে জয় নিয়ে মাঠ ছাড়ে বেঙ্গালুরু।
ব্যাটিং এবং নেতৃত্ব নিয়ে এখনই তুমুল প্রশংসা পাচ্ছেন ডু প্লেসির। কিন্তু দক্ষিণ আফ্রিকান ব্যাটারের অধিনায়কত্ব পছন্দ নয় বিশ্বের সবচেয়ে দ্রুতগামী পেসার শোয়েবের। আজ ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টসকিডাকে পাকিস্তানি কিংবদন্তি বলেছেন, 'বিরাট সরে দাঁড়িয়েছেন এবং ডু প্লেসি দায়িত্ব নিয়েছেন। সে তার মতোই দলকে নেতৃত্ব দেবেন। সত্যি বলতে, আমি ফাফ ডু প্লেসির বড় কোনো ভক্ত নই। কারণ আমি তার নেতৃত্বে (বিশেষ) কিছু দেখিনি।'
শোয়েবের মতে অধিনায়ক হিসেবে ডু প্লেসিকে প্রমাণ করতে হবে। পাকিস্তানের সাবেক পেসার বলেছেন, 'আগেও বলেছি, ফাফকে একটা জায়গায় (অধিনায়কত্বে) প্রমাণ করতে হবে। এই মুহূর্তে আমি তার নেতৃত্বে তেমন তীক্ষ্ণতা দেখছি না। তাকে একটা বিরাট ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দেওয়া হয়েছে, দেখা যাক তিনি তাদের (বেঙ্গালুরুর) ভাগ্য পুনরুজ্জীবিত করতে পারেন কিনা।'
আজ রাত ৮টায় আইপিএলের চলতি মৌসুমে তৃতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছে ডু প্লেসির বেঙ্গালুরু। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে টি স্পোর্টস ও স্টার স্পোর্টস।

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২৭ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে