তামিম ইকবালের হঠাৎ অবসরে ওলটপালট হয়ে গেছে অনেক কিছু। বাংলাদেশের ওয়ানডে দল হয়ে পড়েছে নেতৃত্বশূন্য। এমন অবস্থায় আপৎকালীন অধিনায়কের নাম জানিয়েছেন নাজমুল হাসান পাপন।
বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চলছে। এই সিরিজে তামিম ছিলেন অধিনায়ক ও আর সহ-অধিনায়ক ছিলেন লিটন দাস। গত পরশু সিরিজের প্রথম ওয়ানডেতে খেলেন ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচ। তামিমের অবসর ঘোষণায় লিটনকে ওয়ানডে অধিনায়ক করেছেন পাপন। গত রাতে জরুরি সভা শেষে সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের কাছে ওয়ানডের অধিনায়ক তামিম। এখন অবধি সেটা আছে। কোনো কারণে তামিম না খেললে সহ-অধিনায়ক নেতৃত্ব দেবে। লিটন দাস রয়েছে।’
কদিন আগে আফগানিস্তানের বিপক্ষে টেস্টেও নেতৃত্ব দিয়েছিলেন লিটন। চোটে পড়ায় টেস্টে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান খেলতে পারেননি। লিটনের নেতৃত্বে এই টেস্টে বাংলাদেশ ৫৪৬ রানের জয় পায়। আর সীমিত ওভারে নেতৃত্ব বাংলাদেশের এই ব্যাটারের কাছে নতুন কিছু নয়। গত বছরের ডিসেম্বরে লিটনের নেতৃত্বে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছিল ভারতের বিপক্ষে।
তামিমের পরিবর্তে ওয়ানডে দলে ডাক পেয়েছেন রনি তালুকদার। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ দুই ওয়ানডে দলে জায়গা পেয়েছেন রনি। মে মাসে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে অভিষেক হয়েছিল তাঁর। ওয়ানডে অভিষেকে ১৪ বলে ৪ রান করেছিলেন রনি। ৮ ও ১১ জুলাই হবে বাংলাদেশ-আফগানিস্তান দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।

অভিষেক শর্মার ব্যাটে উড়ন্ত সূচনা পেয়েছিল ভারত। শুরুর সেই ভীতের ওপর দাঁড়িয়ে শেষটায় দারুণভাবে তুলির আঁচড় দিলেন তিলক ভর্মা ও শিবম দুবে। চিরপ্রতিদন্দ্বী পাকিস্তানের বিপক্ষে রান পাহাড়ে চড়ল ভারত।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের চেয়ে তুলনামূলক কম শক্তির দল নিয়ে এশিয়ান গেমসে খেলতে গেছে শ্রীলঙ্কা। লঙ্কানদের দলে প্রথম সারির ক্রিকেটার আছেন হাতেগোনা কয়েকজন। ব্রোঞ্জের লড়াইয়ে এমন একটা দলের কাছে ৬৩ রানে হেরেছে লিটন দাসরা। শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের কাছে লজ্জাজনক হারের পর ক্ষমা চাইলেন প্রধান কোচ মোহাম
১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে ভারত। নিশিনের করোগি স্পোর্টস পার্কে টস জিতে ব্যাট করছে শ্রেয়াশ আইয়ারের দল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে সনি টেন ১, ৩ ও ৪। এ ছাড়া আজ টিভিতে আছে আরও বেশ কিছু ম্যাচ। এক নজরে আজকের টিভি সূচি।
৩ ঘণ্টা আগে
পাকিস্তানের কাছে সেমিফাইনালে হারায় আগেই সোনার আশা শেষ হয়েছে বাংলাদেশের। এরপরও পদক নিয়ে দেশে ফেরার সুযোগ ছিল রিটন দাসের দলের সামনে। কিন্তু শ্রীলঙ্কার কাছে হেরে খালি হাতেই এশিয়ান গেমস শেষ করতে হলো বাংলাদেশকে।
৩ ঘণ্টা আগে