
শহীদ আফ্রিদি কোথাও গেলে ক্যামেরার লেন্সের ফোকাস আপনাআপনি চলে যায় সেদিকে। শুধু কি তাই? ভক্ত-সমর্থকদের সেলফির আবদারও পূরণ করতে হয় তাঁকে। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) সেটার ব্যতিক্রম হয়নি।
চিটাগং কিংসের শুভেচ্ছাদূত আফ্রিদি এখন আছেন সিলেটে। স্টার প্যাসিফিক হোটেলে আজ দলের এক অনুষ্ঠানে যেতেই তাঁকে ঘিরে ধরে এক ঝাঁক ক্যামেরা। চা-বাগান ঘেরা এই জেলা কেমন লেগেছে, সেটা জিজ্ঞেস করতেই আফ্রিদি বললেন, ‘সিলেট জিন্দাবাদ’। পাকিস্তানি এই অলরাউন্ডার উত্তর দিয়েছেন উর্দুতে। স্টার প্যাসিফিকের অনুষ্ঠানে অনেকেই তাঁকে দেখে সেলফি ক্যামেরা চালু করেন। উর্দু-ইংলিশ দুই ভাষাতেই কথা বলেছেন ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী পাকিস্তানি অলরাউন্ডার। চিটাগং কিংসের প্রধান কোচ শন টেইটসহ দলের ক্রিকেটাররাও ছিলেন এই অনুষ্ঠানে।
মিরপুর পর্ব শেষে পরশু বিপিএল শুরু হয়েছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। সিলেটে দুদিন খেলা হয়েছে এরই মধ্যে। আফ্রিদির দল চিটাগং কিংস পয়েন্ট তালিকায় অবস্থান করছে চারে। দুই ম্যাচে এক জয় ও এক পরাজয়ে চিটাগংয়ের পয়েন্ট ২। চিটাগংয়ের পরবর্তী ম্যাচ ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। বাংলাদেশ সময় আগামীকাল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে ঢাকা-চিটাগং ম্যাচ।
২০১২ থেকে ২০১৯ পর্যন্ত বিপিএলে ৪৫ ম্যাচ খেলেছেন আফ্রিদি। অলরাউন্ড পারফরম্যান্সে নজর কেড়েছেন তিনি। বিপিএলে ৬টি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন পাকিস্তানি এই অলরাউন্ডার। এছাড়া বাংলাদেশে যখনই আন্তর্জাতিক ক্রিকেট খেলতে এসেছেন, তখনই ভক্ত-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। বাংলাদেশ তাঁর কাছে তাই হয়ে উঠেছে ‘দ্বিতীয় বাড়ি’। এবারের বিপিএলে তিনি সেটা বলেছেনও। এমনকি তামিম ইকবাল, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ নবীদের সঙ্গে প্রাণখুলে আড্ডাও দিয়েছেন আফ্রিদি।

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর আগে তাঁর শরীরে গুরুতর অসুস্থতার একাধিক ‘সতর্কতামূলক সংকেত’ দেখা দিয়েছিল। তবে সেসব লক্ষণ চিকিৎসকেরা যথাযথভাবে আমলে নেননি বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন এক ফরেনসিক চিকিৎসক।
২ ঘণ্টা আগে
আর মাত্র কয়েক ঘণ্টা পরই সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে আসন্ন সিরিজ ঘিরে সুখবর নেই দেশের ক্রিকেটামোদীদের জন্য। প্রিয় দলের ব্যাট-বলের লড়াই টিভিতে দেখতে পারবেন না বাংলাদেশের ভক্তরা।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ও ইউএসএসএকে নিয়ে আয়োজিত হয়েছিল ত্রিদলীয় সিরিজটি। রাউন্ড রবিন লিগে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলেছে দুইবার করে। চার ম্যাচের সবকটিতে হেরে বিদায় নেয় ইউএসএসএ। অন্যদিকে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দুদলই তিনটি করে ম্যাচ জিতে সংগ্রহ করে ৬ পয়েন্ট। সেই সুবাদে ফাইনা
৩ ঘণ্টা আগে
দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত সপ্তাহে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। বাবার মৃত্যুর পর আজ সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন মেসি। সেখানে বাবার শেষ বিশ্বকাপ দেখার ইচ্ছা, আর্জেন্টিনার ফাইনালে ওঠা এবং বাবার জন্য বিশ্বকাপ জিততে চাওয়ার কথা স্মরণ করেন এই ফরোয়ার্ড।
৩ ঘণ্টা আগে