গত ২০ বছরে নিউজিল্যান্ডে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। সব সংস্করণ মিলিয়ে ৩২ ম্যাচের হারের বৃত্ত ভেঙেছে মাউন্ট মঙ্গানুইয়ে। ঘরের মাঠে বাংলাদেশের কাছে প্রথমবার হারের পর স্বাভাবিকভাবে দ্বিতীয় টেস্টে কিছুটা চাপে থাকবে কিউইরা। বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গোও মানছেন ক্রাইস্টচার্চে নার্ভাস থাকবে নিউজিল্যান্ড।
আগামীকাল ভোরে দ্বিতীয় টেস্ট শুরুর আগে আজ সংবাদ সম্মেলনে কথা বলেন ডমিঙ্গো। বাংলাদেশ কোচ মনে করেন, নিউজিল্যান্ড মানসম্পন্ন দল, ‘তারা এই পরাজয়ে কষ্ট পাবে। তবে দ্বিতীয় ম্যাচের আগে একটু নার্ভাস থাকবে। এক-দুটি পরিবর্তন নিয়ে হয়তো মাঠে নামবে। জয় নিয়ে সিরিজ ড্র করতে চাইবে। ঘরের মাঠ বলে একটু চাপেও থাকবে।’
সে হিসেবে দ্বিতীয় টেস্টে উজ্জীবিত থাকবেন ইবাদত-শরিফুল-তাসকিনরা। মাউন্ট মঙ্গানুই টেস্টে বাংলাদেশের তিন পেসারই সবার নজর কেড়েছেন। উইকেট থেকে মুভমেন্ট-সুইং দুটোই আদায় করে নিয়েছেন তাঁরা। চতুর্থ-পঞ্চম দিনে যে সময় পেসারদের শরীরে ক্লান্তি ভর করে, এই সময়টাতে নিয়ন্ত্রিত বোলিং করেছেন। এমন বোলিংয়ের পর কোচের প্রশংসাও পেয়েছেন ইবাদত-তাসকিনরা, ‘এই উইকেটে পেসাররা অনেক বেশি সুবিধা পায়। এটাও আমাদের সুবিধা দেবে। খুব কম সময়ই বাংলাদেশ ঘাসের উইকেটে সুবিধা নেওয়ার কথা ভাবতে পারে। আমাদের তিন পেসার অনেক উঁচু মানের, তারা আত্মবিশ্বাসী। শুরুতে বোলিং করতে পারলে আশা করি তাদের ঘায়েল করতে পারব।’
মাউন্ট মঙ্গানুই টেস্টের নায়ক ইবাদত ম্যাচ শেষে দেশে তেমন সুবিধা না পাওয়ার আক্ষেপ করেছিলেন। একই সঙ্গে ঘরের বাইরে বোলিং করা শিখছেন বলেও জানান তিনি। ক্রাইস্টচার্চে চরিত্রগতভাবে পেস সহায়ক সবুজ উইকেট হয়। সেখানে বল করতে পেসারদের তর সইছে না বলে জানালেন ডমিঙ্গো, ‘গত তিন দিন ধরে তাদের (পেসারদের) মুখে হাসি নেই। তবে তারা অনেক উজ্জীবিত। তারা জানে, ঘরের মাঠে খুব একটা সুবিধা পাবে না। সেখানে স্পিনাররাই ৯০ শতাংশ বল করে। এই কন্ডিশনে খেলার জন্য তাই তারা উন্মুখ হয়ে আছে।’
ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টেও দারুণ কিছুর অপেক্ষায় বাংলাদেশ কোচ ডমিঙ্গো, ‘এটা অনেক তরুণ একটা দল। অভিজ্ঞ কয়েকজন আসেনি, যারা আগে নিউজিল্যান্ডে খেলেছে। এই তরুণেরা বাংলাদেশ ক্রিকেটে লম্বা ক্যারিয়ার গড়তে চায়। তারা অনেক উদ্যমী। নিউজিল্যান্ডে আগে বাংলাদেশের কোনো দলই সিরিজ জিততে পারেনি। ছেলেরা বিশেষ কিছু করতে চায়। তারা ফুরফুরে মেজাজে আছে। এমন সুযোগ বারবার আসে না।’

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ ইমার্জিং দলের। প্রিটোরিয়ায় গত পরশু ৭ উইকেটে জিতেছিল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং। একই মাঠে আজ ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলে ভিন্ন গল্প লিখল বাংলাদেশ। ইউনিভার্সিটি স্পোর্ট দক্ষিণ আফ্রিকার (ইউএসএসএ) বিপক্ষে ডাকওয়ার্থ লুইস এন্ড স্টার্ন (ডিএলএস) মে
৫ ঘণ্টা আগে
ডারবান থেকে পিটারমারিজবার্গ—ভেন্যু বদলালেও বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের ওয়ানডে সিরিজের ফলটা থেকে গেছে একই। আরও একবার বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আজ পিটারমারিজবার্গে তৃতীয় ওয়ানডেতে ৩৮ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৬ ঘণ্টা আগে
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে দলকে আরও শক্তিশালী করতে ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাসকে দেশে আনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সবকিছু ঠিক থাকলে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই ঢাকায় পৌঁছাবেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার।
৬ ঘণ্টা আগে
বিশ্বকাপ শেষ হওয়ার পর পেরিয়ে গেছে দুই সপ্তাহেরও বেশি। আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়েও কম আলোচনা হয়নি। তবে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে আলোচনা তো অত সহজে থামার নয়। এই ম্যাচের সঙ্গে যে রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত। এবার জানা গেল চমকে যাওয়ার মতো এক তথ্য। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের চুরি করা ব্যানার
৬ ঘণ্টা আগে