
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। এমন হতাশাজনক পারফরম্যান্সর পর দলে বড় পরিবর্তন আনতে মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর অংশ হিসেবে প্রথমে টেস্ট দল দিয়ে কাজ শুরু করে দিয়েছে পিসিবি।
সরফরাজ আহমেদকে টেস্ট দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দিতে যাচ্ছে পিসিবি। সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার। কোচ হিসেবে খুব শিগগিরই ২০১৭ চ্যাম্পিনস ট্রফি জয়ী অধিনায়কের নাম ঘোষণা করবে পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা– প্রতিবেদনে এমনটাই জানিয়েছে জিও সুপার।
২০২৫ সালের অক্টোবর থেকে পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচের পদটি শূন্য ছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাম্প্রতিক সিরিজে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন আজহার মাহমুদ। এবার স্থায়ী সমাধান হিসেবে দায়িত্ব পাচ্ছেন সাবেক উইকেটরক্ষক ব্যাটার সরফরাজ।
আগামী মে মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। জিও সুপারকে সূত্র আরও জানিয়েছে, অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করা সরফরাজ সেই সিরিজ দিয়ে পাকিস্তান টেস্ট দলের দায়িত্ব নেবেন। সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৭ চক্রের অংশ। প্রথম টেস্ট শুরু হবে ৮ মে। ১৬ মে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ এবং পাকিস্তান।
বর্তমানে পাকিস্তান শাহিনস দলের সঙ্গে কাজ করছেন সরফরাজ। পাকিস্তানের হয়ে ৫৪টি টেস্ট খেলেছেন সরফরাজ। ব্যাট হাতে ৪ সেঞ্চুরি এবং ২১ ফিফটিতে করেছেন ৩,০৩১ রান। ১১৭ ওয়ানডেতে তাঁর সংগ্রহ ২,৩১৫ রান; দুটি সেঞ্চুরির পাশাপাশি ফিফটির দেখা পেয়েছেন ১১ বার। এ ছাড়া ৬১ টি-টোয়েন্টিতে ৩ ফিফটিতে ৮১৮ রান করেছেন সরফরাজ। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে তাঁর নেতৃত্বে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে ভারত। তার আগে ইংলিশদের ব্যাটিং অলরাউন্ডার উইল জ্যাকসকে নিয়ে ভারতীয় দলকে সতর্ক করে দিলেন কিংবদন্তি ক্রিকেটার সুনিল গাভাস্কার।
১৭ মিনিট আগে
সাকিব আল হাসানকে দলে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই চেষ্টায় বিসিবি সফল হতে পারে কি না, সেটা সময়ই বলে দেবে। শেষ পর্যন্ত তারকা অলরাউন্ডারকে ফেরাতে পারলে সেটা দলের জন্যই ভালো হবে বলে মনে করছেন নাজমুল হোসেন শান্ত।
২ ঘণ্টা আগে
ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদকে দুঃসংবাদ দিয়েছেন রদ্রিগো। হাঁটুর লিগামেন্ট ছিড়ে যাওয়ায় চলমান ক্লাব মৌসুমের বাকি সময় এবং ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলতে পারবেন না এই ফরোয়ার্ড। এমন বাজে সময়ে তাঁর পাশে দাঁড়ালেন ব্রাজিলের দুই তারকা ফুটবলার নেইমার এবং ভিনিসিয়ুস জুনিয়র।
৩ ঘণ্টা আগে
যুদ্ধ পরিস্থিতির কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সম্প্রতি বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদী তাজ। এবার ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নিজের অবস্থান জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
৪ ঘণ্টা আগে