
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) শুরু থেকে এখন পর্যন্ত সব আসরে অংশ নিয়েছে এবং একই ফ্র্যাঞ্চাইজির নামে খেলেছে এমন দলগুলোর মধ্যে শিরোপা না জেতা একমাত্র দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবু আশা ছাড়ছেন না দলটির সমর্থকেরা। গতরাতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে এক নারী দর্শক তো প্ল্যাকার্ড হাতে জানিয়ে দিলেন বেঙ্গালুরু শিরোপা না জেতা পর্যন্ত তিনি বিয়ে করবেন না।
গতরাতে চেন্নাইয়ের কাছে ২৩ রানে হেরেছে বেঙ্গালুরু। ম্যাচের সময় ক্যামেরার লেন্স গ্যালারিতে অন্যরকম এক ছবি খুঁজে নিল। এক নারী সমর্থক প্ল্যাকার্ড উঁচিয়ে ধরেছেন। যেখানে ইংরেজিতে লেখা, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএলের ট্রফি না জেতা পর্যন্ত তিনি বিয়ে করবেন না। ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বেঙ্গালুরুর শিরোপা না জেতা নিয়ে আলোচনা অবশ্য আরও আগেই শুরু হয়েছে। এই জেরে এই মৌসুম থেকে দলের নেতৃত্বও বদলেছে। মৌসুম শুরুর আগেই বিরাট কোহলি জানিয়ে দিয়েছিলেন তিনি আর বেঙ্গালুরুর অধিনায়কত্ব করছেন না। এই মৌসুম থেকে দলটির দায়িত্ব সামলাচ্ছেন ফাফ ডু প্লেসি।
ডু প্লেসির নেতৃত্বে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৩ টিতে জয় পেয়েছে বেঙ্গালুরু। পয়েন্ট তালিকা দলটির অবস্থান ৫ নম্বরে। ওই নারী সমর্থককে বিয়ের সিদ্ধান্ত নিতে তাই আর কটাদিন অপেক্ষা করতে হবে। বিয়ের তারিখ পেছাবে কি না মৌসুম শেষেই তা বোঝা যাবে।

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২৮ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে