
টম লাথামের টস ভাগ্য ভালোই বলতে হবে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের তিন ওয়ানডেতেই টস জিতেছেন নিউজিল্যান্ড অধিনায়ক। মিরপুরে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও আজ ফিল্ডিং নিয়েছেন। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে শুরুতেই বাংলাদেশকে চেপে ধরেছে কিউইরা।
অলিখিত ফাইনালে আজ ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম দ্রুতই ড্রেসিংরুমের পথ ধরেছেন। দুই ব্যাটারই আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে ২ উইকেটে ১৩ রান করেছে বাংলাদেশ। সৌম্য ও শান্ত ৮ ও ২ রানে ব্যাটিং করছেন।
রানের খাতা খোলার আগেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলে কিউই পেসার উইলিয়াম ও’রুর্ককে খোঁচা মারতে গিয়ে উইকেটরক্ষক টম লাথামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাইফ। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন সৌম্য সরকার। সেই ওভারের পঞ্চম বলে কাভার ড্রাইভে চার মারেন তিনি। ১ উইকেটে ৫ রানে বাংলাদেশ শেষ করে প্রথম ওভার।
প্রথম ওভারের পর থেকে রানের জন্য হাঁসফাঁস করছে বাংলাদেশ। স্বাগতিকদের আবারও বেকায়দায় ফেলেন ও’রুর্ক। তৃতীয় ওভারের প্রথম বলে কাট করতে গিয়ে বোল্ড হয়ে তানজিদ তামিম। আগের ম্যাচে ঝোড়ো ব্যাটিং করা এই ওপেনার আজ ৫ বলে ১ রান করে আউট হয়েছে। তামিমের পর ব্যাটিংয়ে নেমেছেন শান্ত। সৌম্য-শান্ত দুজনই সতর্ক ব্যাটিং করছেন।
অলিখিত ফাইনালে বাংলাদেশের একাদশে এসেছে দুই পরিবর্তন। বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন। ফিরেছেন মোস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম। পায়ে অস্বস্তি অনুভব করায় সিরিজের প্রথম দুই ওয়ানডের একাদশে ছিলেন না মোস্তাফিজ। আর তানভীর ফিরেছেন ছয় মাস পর। ওয়ানডেতে সবশেষ গত বছরের অক্টোবরে খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর তুলুজে বিশ্বকাপের কয়েকটি উচ্চ ঝুঁকিপূর্ণ ম্যাচের সময় ১৬ বছরের কম বয়সীদের জন্য রাত্রীকালীন কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। সম্প্রতি পিএসজির চ্যাম্পিয়নস লিগ জয় উদযাপনকে কেন্দ্র করে সহিংসতা ও ভাঙচুরের ঘটনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১০ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র কয়েক ঘণ্টা। মেক্সিকো সিটিতে বাংলাদেশ সময় রাত ১টায় মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। এই ম্যাচ শুরুর আগেই আলোচনায় মেক্সিকোর গিলবের্তো মোরা।
২৮ মিনিট আগে
বিবৃতিতে কিট প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি আরও যোগ করে, ‘পর্যালোচনা প্রক্রিয়া চলাকালীন ফিফা সিদ্ধান্ত নেয় যে, তাদের সরঞ্জাম সংক্রান্ত নিয়মাবলীর অধীনে কিছু দৃশ্যমান উপাদান ভিন্নভাবে ব্যাখ্যা করার সুযোগ রয়েছে এবং শেষ পর্যন্ত তারা নকশায় পরিবর্তনের অনুরোধ জানায়। যদিও এই ব্যাখ্যাটি আমাদের উদ্দেশ্যের চেয়ে আলা
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ প্রস্তুতিতে যুদ্ধ ও রাজনৈতিক টানাপোড়েন বড় বাধা হয়ে দাঁড়ালেও মেক্সিকোতে গিয়ে ভিন্ন এক অভিজ্ঞতা পেয়েছে ইরান। তিজুয়ানায় স্থানীয় সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা যেন কিছুটা হলেও স্বস্তি দিয়েছে টিম মেল্লিকে।
১ ঘণ্টা আগে