
হংকং ক্রিকেট সিক্সেসে রেকর্ডটা গত বছরই করতে পারত পাকিস্তান। কিন্তু শ্রীলঙ্কার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল পাকিস্তানের। এক বছর পর সেই ক্ষতে প্রলেপ লাগাল পাকিস্তান। ৬ ওভারের এই টুর্নামেন্টে সর্বোচ্চ চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডটাও পাকিস্তান নিজেদের করে নিয়েছে।
কুয়েতকে ৪ উইকেটে হারিয়ে এবারের হংকং ক্রিকেট সিক্সেস টুর্নামেন্ট শুরু করলেও পাকিস্তান হোঁচট খায় পরের ম্যাচেই। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন (ডিএলএস) মেথডে ২ রানে হেরে যায় পাকিস্তান। এরপরই টানা তিন ম্যাচ জিতে ২০২৫ হংকং সিক্সেস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বনে গেল পাকিস্তান। মংকক মিশন রোডে আজ ফাইনালে কুয়েতকে ৪২ রানে হারিয়ে ষষ্ঠবারের মতো হংকং সিক্সেস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। সবশেষ এই টুর্নামেন্টে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছিল ২০১১ সালে। সেবার ইংল্যান্ড হয়েছিল রানার্সআপ।
মংকক মিশন রোড স্টেডিয়ামে আজ দুপুরে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কুয়েত অধিনায়ক ইয়াসিন প্যাটেল। আগে ব্যাটিং পেয়ে নির্ধারিত ৬ ওভারে ৩ উইকেটে ১৩৫ রান করেছে পাকিস্তান। ইনিংস সর্বোচ্চ ৫২ রান করে আহত অবসর হয়ে চলে যান অধিনায়ক আব্বাস আফ্রিদি। ১১ বলের ইনিংসে ২ চার ও ৭ ছক্কা মেরেছেন তিনি। কুয়েতের মিত ভাবসর ২ ওভারে ২৯ রানে নিয়েছেন ৩ উইকেট।
জয়ের লক্ষ্যে নেমে প্রথম ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩২ রান করে ফেলে কুয়েত। ওপেনার আদনান ইদ্রিস মেরেছেন ৫ ছক্কা। কিন্তু দারুণ এই শুরু ধরে রাখতে পারেনি কুয়েত। পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫.১ ওভারে ৯২ রানে গুটিয়ে যায় কুয়েত। পাকিস্তানের মাজ সাদাকাত নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন মুহাম্মদ শাহাজাদ, আব্বাস আফ্রিদি ও আব্দুল সামাদ।
এবারের হংকং সিক্সেস টুর্নামেন্টে প্লেট ফাইনালে বাংলাদেশকে হারিয়েছে হংকং। বোল ফাইনাল শ্রীলঙ্কা জিতেছে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে। আর পাকিস্তান আজ জিতে সর্বোচ্চ ছয়বার হংকং সিক্সেস টুর্নামেন্ট জয়ের কীর্তি গড়েছে। পাঁচবার চ্যাম্পিয়ন হয়ে এই তালিকায় যৌথভাবে দুইয়ে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কা জিতেছে দুইবার। একবার করে চ্যাম্পিয়ন হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া।

তিন দিন আগেই আজকের পত্রিকাকে বলা সাকিব আল হাসানের কথাটা ছড়িয়ে পড়েছিল, ব্রাজিল-মরক্কো ম্যাচ দেখবেন। আর্জেন্টিনার সমর্থক হলেও ব্রাজিলের জার্সি পরে ব্রাজিলের ম্যাচ দেখতে যাবেন সাকিব। নিউইয়র্কের লং আইল্যান্ডের জেরিকোর এক কফিশপে যা বলেছিলেন, তা-ই করে দেখালেন।
২ ঘণ্টা আগে
স্কোরকার্ড দেখে অনেক সময় ম্যাচের পুরোটা বোঝা যায় না। এই যেমন অস্ট্রেলিয়া-তুরস্ক ম্যাচের স্কোরকার্ড। ২-০ গোলের জয় দেখে একপেশে মনে হতেই পারে। কিন্তু ভ্যাঙ্কুভারে তুরস্ক আজ যেভাবে একের পর এক আক্রমণ করেছে, সেটা দারুণভাবে সামলেছে অস্ট্রেলিয়ার রক্ষণ বিভাগ।
৩ ঘণ্টা আগে
একই দিনে মাঠে নামছে বাংলাদেশের দুই দল। মিরপুরে সিরিজের তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে নাগরিক টিভি। এদিকে বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হচ্ছে বাংলাদেশ-নেদারল্যান্ডস নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ। এই ম্যাচ দিয়েই নিগার সুলতানা জ্
৪ ঘণ্টা আগে
টসের সময় অধিনায়ক হিসেবে আসার কথা ছিল মেহেদী হাসান মিরাজের। কিন্তু মিরপুরে আজ তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিসের সঙ্গে টস করেছেন নাজমুল হোসেন শান্ত। কারণ, মিরাজ একাদশ থেকেই বাদ পড়েছেন। সহঅধিনায়ক শান্ত আজ তাই করবেন অধিনায়কত্ব।
৪ ঘণ্টা আগে