আইপিএলের গতকালের রাতটা ছিল রেকর্ড এবং মাইলফলক স্পর্শের রাত। কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নেমেই মাইলফলক স্পর্শ করেন সুনীল নারাইন। ওয়েস্ট ইন্ডিজের দুই কিংবদন্তি কাইরন পোলার্ড (৬৬০) ও ডোয়াইন ব্র্যাভো (৫৭৩) এবং পাকিস্তানের ব্যাটার শোয়েব মালিকের (৫৪২) পর স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫০০তম ম্যাচ খেলা বিশ্বের চতুর্থ ক্রিকেটার নারাইন।
অন্যদিকে ছক্কার রেকর্ড গড়েন বিরাট কোহলি। ক্রিস গেইলের ২৩৯ ছক্কাকে ছাড়িয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সর্বোচ্চ ছক্কার মালিক এখন কোহলি। বর্তমানে ভারতীয় ব্যাটারের ছক্কার সংখ্যা ২৪১। নারাইন-কোহলির রাতে নিজেও একটি অনন্য রেকর্ড গড়েছেন আন্দ্রে রাসেল।
আইপিএলের ইতিহাসে বিদেশি মধ্যে রাসেলই একমাত্র খেলোয়াড়, যিনি টুর্নামেন্টে কমপক্ষে ২০০০ রান এবং ১০০ উইকেট নিয়েছেন। বেঙ্গালুরুর বিপক্ষে দলের ৭ উইকেটের জয়ের ম্যাচে ২৯ রানে ২ উইকেট নিয়ে এই কীর্তি গড়েছেন কলকাতার অলরাউন্ডার। গতকাল তাঁর মাইলফলকের ১০০তম উইকেটের শিকার ছিলেন বেঙ্গালুরুর ব্যাটার রজত পাতিদার। কলকাতার আগে দিল্লি ডেয়ারভিলসের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করা রাসেল দুই দলের হয়ে মোট ১১৪ ম্যাচ খেলেছেন। এতে তাঁর রান এখন ২৩২৬ এবং উইকেট ১০০।
দেশি-বিদেশি সব মিলিয়ে ধরলে রাসেল বাদে আরেকজন ক্রিকেটার এই রেকর্ড গড়েছেন। আর সেই অলরাউন্ডার হচ্ছেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় অলরাউন্ডারের রান ২৭২৪ এবং উইকেট ১৫২টি। রেকর্ডটি গড়তে রাজস্থান রয়্যালস, কোচি টাস্কার্স ও চেন্নাই সুপার কিংসের হয়ে ২২৮টি ম্যাচ খেলেছেন।

গতি, সুইং, বাউন্স—প্রতিপক্ষকে ঘায়েল করতে যা যা দরকার, ডারউইনে আজ বাংলাদেশের পেসারদের মধ্যে ছিল সবকিছুই। হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, তাসকিন আহমেদদের আগুনে বোলিংয়ে অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে ২০০-এর আগেই। বিধ্বংসী বোলিংয়ে দুই বছর আগের স্মৃতি ফেরাল বাংলাদেশ।
১৯ মিনিট আগে
অস্ট্রেলিয়ায় এমন একটা দিন বাংলাদেশ কাটাবে, তা কজনে কল্পনা করতে পেরেছিলেন? কদিন আগে এই বাংলাদেশ ইনিংসে হেরেছে জিম্বাবুয়ের কাছে। তার ওপর ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে বাংলাদেশের যে দল টেস্ট খেলেছে, সেই দলের কোনো ক্রিকেটারেরই ২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। আজ ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্র
২ ঘণ্টা আগে
ঘরের মাঠের চেয়ে বিদেশের মাঠেই বেশি সাবলীল হাসান মাহমুদ। পেস, সুইংয়ে ব্যাটারদের কাবু করেন নিয়মিতই। অস্ট্রেলিয়ায় এবার প্রথমবার টেস্ট খেলতে নেমেই আগুন ঝড়াচ্ছেন হাসান। ছুঁয়ে ফেলেছেন মাশরাফি বিন মর্তুজার রেকর্ড। হাসানের সামনে এখন কেবল শাহাদাত হোসেন রাজীব ও তাসকিন আহমেদ।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়াকে রীতিমতো নাচিয়ে ছেড়েছে বাংলাদেশ। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরীদের আগুনে বোলিংয়ে স্কোরবোর্ডে ২০০ রানও জমা করতে পারেনি অজিরা। ধারাভাষ্যকার ক্যারি ও’ কিফ বাংলাদেশের এমন পারফরম্যান্সে মুগ্ধ।
৩ ঘণ্টা আগে